Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তথ্য সংরক্ষণে ভার্চুয়াল হার্ড ড্রাইভের সুবিধা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২ মে ২০২৩
হার্ড ডিস্ক ড্রাইভের দাম কমই থাকবে
Share on FacebookShare on Twitter

কম্পিউটারে থাকা তথ্যের এক ধরনের গুদামঘর হচ্ছে হার্ড ড্রাইভ, তাই প্রয়োজন অনুযায়ী এ ক্ষেত্রে আমাদের বাড়তি হার্ড ড্রাইভও কিনতে হয়। এ ক্ষেত্রে হার্ড ড্রাইভের বিকল্প হতে পারে ভার্চুয়াল হার্ড ড্রাইভ (ভিএইচডি)।

যেটার ডিস্ক সেক্টর, নতুন ফাইল-ফোল্ডার তৈরি, ইউজার অ্যাপ্লিকেশন ও অপারেটিং সিস্টেম পরিচালনা সবই সাধারণ হার্ড ড্রাইভের মতো।

শুধু এটি পরিচালনা করার পদ্ধতিটা ভিন্ন। অন্য হার্ড ড্রাইভের মতো এটি কোনো হার্ডওয়্যার নয়, বরং সফটওয়্যার। এটি এমন এক ধরনের ফাইল ফরম্যাট ও অ্যাপ্লিকেশনের সমন্বয়, যা ব্যবহার করার জন্য প্রয়োজন পড়ে একটি ভার্চুয়াল যন্ত্রের। এটি পরিচালনার মূল কেন্দ্রে থাকে একটি ভার্চুয়ালাইজেশন ম্যানেজার ও প্যারেন্টিং অপারেটিং সিস্টেম। সাধারণ হার্ড ড্রাইভের মতো এতে ডিস্ক পার্টিশন ও ফাইল সিস্টেমের মতো ফিচারও রয়েছে।

এ ছাড়া আকারের ওপর ভিত্তি করে এতে একই সঙ্গে একাধিক ভিএইচডি পরিচালনার সুযোগ পাওয়া যায়। ভিএইচডি ফাইল ব্যবহারের জন্য ভিএমওয়্যার এর ভার্চুয়াল বক্স ও মাইক্রোসফটের হাইপার-ভি নামের ভার্চুয়ালাইজেশন প্রোগ্রামের প্রয়োজন পড়ে।

সহজে স্থানান্তরযোগ্যতা অবশ্যই ভিএইচডির অন্যতম বড় একটি সুবিধা। অনলাইনে ভিএইচডি ফাইল আদান-প্রদান করা যায়, চাইলেই একটি ফ্ল্যাশ ড্রাইভে নিয়ে ঘুরেও বেড়ানো যায়। তথ্য, ফাইল ইত্যাদির সহজে ব্যাকআপ তৈরি করা যায় এবং ভিএইচডিতে স্টোরেজ সুবিধাও অপেক্ষাকৃত ভালো। এতে খুব সহজে এবং কম সময়ে যেকোনো ফাইল বা ফোল্ডারের অনুলিপি তৈরি করা যায়।

শুধু বহনের দিক দিয়েই নয়, খরচের দিকেও খুব ‘হালকা’ এই ভার্চুয়াল হার্ড ড্রাইভ। তাই তথ্য সংরক্ষণের জন্য একটি ডিজিটাল আর্কাইভ তৈরিতে অপেক্ষাকৃত কম খরচ ও কম স্থান সংকুলানে ভিএইচডি অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি হতে পারে।

ধারণক্ষমতা ও বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ৩ ধরনের ভিএইচডি পাওয়া যায়–

ফিক্সড ভিএইচডি: এ ধরনের ভিএইচডিতে, যে যন্ত্রটিতে ভিএইচডি ফাইল পরিচালনা করা হয়, সেটির ধারণক্ষমত সীমাবদ্ধ থাকে এবং বাড়ানো-কমানো যায় না।

ডাইনামিক ভিএইচডি: আভ্যন্তরীণ স্টোরেজ কতটা ব্যবহার করা হয়েছে, তার ওপর নির্ভর করে এই ভিএইচডি ফাইলগুলোর আকার পরিবর্তিত হয়। তবে ঠিক কতটা পর্যন্ত আকার বৃদ্ধি পাবে, সেটির একটি উচ্চসীমা ব্যবহারের শুরু থেকেই নির্ধারণ করে দেওয়া থাকে। এই সীমার বেশি যাওয়া যায় না, তবে এ ক্ষেত্রে স্টোরেজ বরাদ্দের গতি বৃদ্ধি পায়।

ডিফারেন্সিং ভিএইচডি: এ ধরনের ভিএইচডি ফরম্যাট সবচেয়ে কম জনপ্রিয়। এটি বেশিরভাগ ক্ষেত্রে অন্য ডিস্কের কপি বা অনুলিপি তৈরির জন্য ব্যবহার করা হয়। এই ফরম্যাটের মাধ্যমে একটি প্যারেন্ট ডিস্ক এবং একটি চাইল্ড ডিস্ক তৈরি হয়। এবং ডিফারেন্সিং ভিএইচডি ব্যবহারের মাধ্যমে চাইল্ড ডিস্কে কোনো প্রভাব না ফেলেই প্যারেন্ট ডিস্কের ফাইলে পরিবর্তন আনা সম্ভব।

ভিএইচডি ফাইল তৈরির পদ্ধতি

অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ভিএইচডি ফাইল তৈরির প্রক্রিয়া আলাদা হয়ে থাকে। যদি উইন্ডোস পিসি ব্যবহার করা হয়, তাহলে আগের ড্রাইভ বা পার্টিশন থেকে ডিস্ক ম্যানেজমেন্ট সুবিধা ব্যবহারের মাধ্যমে ভিএইচডি তৈরি করা যাবে।

‘উইন্ডোস কি’ থেকে সরাসরি স্টার্ট মেনুতে ক্লিক করে ‘ডিস্ক ম্যানেজমেন্ট’ লিখে সার্চ করতে হবে। ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটি শুরু করার পর যে ড্রাইভ বা পার্টিশন থেকে ভিএইচডি ফাইল তৈরি করতে চাচ্ছেন, সেটি বাছাই করতে হবে। নির্দিষ্ট অংশ বাছাইয়ের পর ‘অ্যাকশন’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ভিএইচডি পাথ ও আকার সম্পর্কে একটি প্রশ্ন করা হবে। একই সঙ্গে ভিএইচডির ধরনও নির্ধারণ করতে হবে এবং তারপর যথাযথ ধাপ অনুযায়ী কম্পিউটার একটি ভিএইচডি ফাইল তৈরি করবে। ভিএইচডি ফাইল তৈরির পর সেটি সাধারণ ড্রাইভের মতোই ব্যবহার করা যাবে। হার্ডওয়্যার হার্ড ড্রাইভের ব্যাকআপ হিসেবেও ভিএইচডি বেশ সুবিধাজনক একটি বিকল্প হতে পারে।

তথ্যের ভার্চুয়ালাইজেশনের জন্য এবং এর মাধ্যমে সহজে তথ্যের প্রবেশাধিকার পেতে ভিএইচডি অত্যন্ত কার্যকর পদ্ধতি। এতে একাধিক কম্পিউটারের মধ্যে তথ্যের আদান-প্রদানও সহজতর হয়। দিনে দিনে তথ্যের পরিমাণ জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আরও কম স্থানে বেশি তথ্য সংরক্ষণের পথে এগোচ্ছি। সেক্ষেত্রে সেকেলে হার্ড ড্রাইভের চেয়ে ভার্চুয়াল হার্ড ড্রাইভ বেশি মানানসই।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভেদরগঞ্জে মিনিস্টারের নতুন শোরুম উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

ভেদরগঞ্জে মিনিস্টারের নতুন শোরুম উদ্বোধন

মোবাইলে কথা ও ইন্টারনেটের খরচের সঙ্গে বাড়ল সিম ট্যাক্স
অটোমোবাইল

এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক ও ভ্যাট সুবিধা বাতিল

জুমাটো সর্ম্পকে অজানা তথ্য
নির্বাচিত

ট্রাম্পের নতুন করের যে প্রভাব পড়েছে প্রযুক্তি শিল্পে

গ্রামের মেধাবীদের জন্য দেশে বিশ্বমানের শিক্ষার পরিবেশ তৈরি করা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

গ্রামের মেধাবীদের জন্য দেশে বিশ্বমানের শিক্ষার পরিবেশ তৈরি করা হবে: পলক

রেডমি  নোট ১০ প্রো ম্যাক্স: মিড রেঞ্জের মধ্যে সেরা ফোন
নির্বাচিত

রেডমি  নোট ১০ প্রো ম্যাক্স: মিড রেঞ্জের মধ্যে সেরা ফোন

ফাঁস হলো ভিভো এক্স সিরিজের দুই স্মার্টফোনের তথ্য
নির্বাচিত

ফাঁস হলো ভিভো এক্স সিরিজের দুই স্মার্টফোনের তথ্য

Load More

ট্রেন্ডিং টপিক

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

কোনো শিক্ষক অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হলে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

কোনো শিক্ষক অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হলে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
বিবিধ

যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
পাঁচমিশালি

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix