Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছয়টি পুরস্কার অর্জন করলো অপো’র কালারওএস ১৩

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩ মে ২০২৩
ছয়টি পুরস্কার অর্জন করলো অপো’র কালারওএস ১৩
Share on FacebookShare on Twitter

২০২৩ আইএফ ডিজাইন অ্যাওয়ার্ডসে ৬টি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে অপো’র সর্বাধুনিক অপারেটিং সিস্টেম কালারওএস ১৩। ৫৬টি দেশের ১১,০০০ এন্ট্রির সাথে প্রতিযোগিতা করে অ্যাকুয়ামরফিক ডিজাইন, মাল্টি-স্ক্রিন কানেক্ট, স্মার্ট সাইডবার সাজেশন, গেম অ্যাসিসট্যান্ট ও স্মার্ট ওয়ালেটের ক্ষেত্রে ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স) ক্যাটাগরিতে ৫টি এবং ক্লোন ফোনের জন্য অ্যাপ ক্যাটাগরিতে আরও ১টি পুরস্কার অর্জন করে কালারওএস ১৩। ব্যবহারকারীদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিতের জন্য উন্নত ডিভাইস নিয়ে আসার প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে এ পুরস্কার অর্জন করলো অপো’র কালারওএস ১৩।

দ্য আইএফ ডিজাইন অ্যাওয়ার্ডস বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ডিজাইন পুরস্কারগুলোর মধ্যে অন্যতম। কালারওএস ১৩ এর জন্য ৬টি পুরস্কার অর্জনের পাশাপাশি, ডিজাইনে নতুনত্ব নিয়ে আসার স্বীকৃতি হিসেবে অপো ফাইন্ড এন২ ফ্লিপ স্মার্টফোনের জন্যও পুরস্কার অর্জন করেছে অপো।

কালারওএসে ডিজাইনের নতুনত্ব – অ্যাকুয়ামরফিক ডিজাইন – এ বছর বিশ্বব্যাপী পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছে। পানি থেকে অনুপ্রাণিত হওয়া এ ডিজাইনের নান্দনিকতা ব্যবহারকারীদের দুর্দান্ত ও অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করে। এই ডিজাইনের ফ্রেশ সিস্টেম থিম প্ল্যাটার, ফন্টস ও পলিমরফিক টেক্সচারের সাথে কার্ড-স্টাইল লেআউট প্রযুক্তি ও মানুষের মধ্যে ব্যবধান কমিয়ে ব্যবহারকারীর জন্য স্বাচ্ছন্দ্যদায়ক ও আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে।

মাল্টি-স্ক্রিন কানেক্ট দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধি করে; পাশাপাশি ফোন, পিসি ও ট্যাবলেটের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন ডেটা ট্রান্সমিশনের মাধ্যমে নানারকম স্মার্ট ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা দূর করতে সহায়তা করে। মাল্টি-স্ক্রিন কানেক্টের মাধ্যমে বিভিন্ন স্ক্রিন ও ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যদায়ক অনুভূতি উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

ফোনের সাইডবারের মাধ্যমে নানানরকম স্মার্ট টুল ব্যবহারের সুযোগ করে দিচ্ছে স্মার্ট সাইডবার সাজেশন। এর মাধ্যমে ব্যবহারকারীরা বাধাহীনভাবে ফোনের প্রয়োজনীয় টুল ব্যবহার করে দ্রুত কাজ করার সুযোগ পাবেন এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

নেটওয়ার্ক কন্ডিশন অপ্টিমাইজ করে গেম অ্যাসিসট্যান্ট; পাশাপাশি ইনটুইটিভ কন্ট্রোল জেসচার ও মাল্টি-উইন্ডো সাপোর্ট প্রদানের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য মাল্টি-সেন্সরি অভিজ্ঞতা সহ দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করে।

পেমেন্ট ও অন্যান্য আর্থিক লেনদেন সহজ উপায়ে নিরাপদভাবে সম্পন্ন করতে সহায়তা করে স্মার্ট ওয়ালেট। এটি ডিজিটাল ডকুমেন্টের জন্য নিরাপদ স্টোরেজ নিশ্চিত করার পাশাপাশি, পেমেন্ট, পাবলিক ট্রান্সপোর্ট এবং ইলেকট্রনিক কার কি ও অ্যাক্সেস কার্ডের ক্ষেত্রে বিস্তৃত সুযোগ নিয়ে এসেছে। বারবার ফোন আনলক করা বা বিভিন্ন অ্যাপ পরিবর্তন করার ঝামেলা থেকে মুক্ত হয়ে দৈনন্দিন কাজগুলো আরও সহজ ও নিরবচ্ছিন্নভাবে করতে সহায়তা করে শক্তিশালী ডিজিটাল ওয়ালেট।

অ্যাপ ক্যাটাগরিতে ২০২৩ আইএফ ডিজাইন অ্যাওয়ার্ড বিজয়ী ‘ক্লোন ফোন’ কোনো ধরনের ক্যাবল ছাড়াই পুরনো থেকে নতুন ফোনে সহজে ডেটা মাইগ্রেশন করার নিরাপদ অ্যাপ। এটি অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ইউজার ডেটা নিরাপদ রাখার পাশাপাশি ডেটা মাইগ্রেশন অভিজ্ঞতা উন্নত করবে।

কালারওএস ১৩ অপো’র অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে সর্বাধুনিক ভার্সন এবং এটি এখন অপো’র ডিভাইসগুলোতে ব্যবহৃত হচ্ছে। শক্তিশালী ও ব্যবহারকারী-বান্ধব এই অপারেটিং সিস্টেমের ফিচার ও অনন্য ইন্টারফেস স্মার্টফোন অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে। সামনের দিনগুলোতেও অপো উদ্ভাবনী পণ্য ও সেবা নিয়ে আসার মধ্য দিয়ে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিতে কাজ করে যাবে।

Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে প্রযুক্তি বদলে দেবে আগামী বিশ্ব
নির্বাচিত

যে প্রযুক্তি বদলে দেবে আগামী বিশ্ব

সর্বাধিক গ্রাহক নিয়ে প্রথম স্থানে ‘নগদ’
প্রযুক্তি সংবাদ

ভাতা ও উপবৃত্তির টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে

বাজাজের মাইলেজ কিং সিটি ১০০
অটোমোবাইল

বাজাজের মাইলেজ কিং সিটি ১০০

বাজারে নকিয়ার নতুন দুই ফোন
নির্বাচিত

বাজারে নকিয়ার নতুন দুই ফোন

নিরবিচ্ছিন্ন ডাটা সেবা প্রদানে ফোরজি মডেম-রাউটার আনল রবি
প্রযুক্তি বাজার

নিরবিচ্ছিন্ন ডাটা সেবা প্রদানে ফোরজি মডেম-রাউটার আনল রবি

ডটনিউ ডোমেইন উন্মুক্ত করছে গুগল
নির্বাচিত

ডটনিউ ডোমেইন উন্মুক্ত করছে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ
বিবিধ

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

ইরানে হামলার হুমকি ট্রাম্পের
বিবিধ

ইরানে প্রয়োজনে স্থল অভিযান চালানো হবে : ট্রাম্প

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

আগের দিনের ব্যাপক হিটের পর ৭ মার্চ, শনিবার...

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix