Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিকাশে অবৈধ লেনদেনে কমছে রেমিট্যান্স প্রবাহ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৫ মে ২০২৩
বিকাশে অবৈধ লেনদেনে কমছে রেমিট্যান্স প্রবাহ
Share on FacebookShare on Twitter

সংঘবদ্ধ চক্রের যোগসাজশে বিকাশ এজেন্টের মাধ্যমে অবৈধ লেনদেনে প্রবাসীদের টাকা আসছে বাংলাদেশে। সঠিক নিয়মে বিদেশ থেকে টাকা না আসায় সরকার বঞ্চিত হচ্ছে রেমিট্যান্স থেকে। কমছে রেমিট্যান্স প্রবাহ। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে এসব অবৈধ লেনদেনের প্রমাণও মিলেছে। বিষয়টি পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় ব্যাংক। বেশ কয়েকবার সতর্কও করা হয়েছে। আইনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা সুমাইয়া ইসলাম লিপির বড় ভাই মো. রনি ১৪ বছর ধরে সৌদি আরবে থাকেন। বোন লিপির বিকাশ নম্বরে চলতি বছরের মে থেকে জুলাই তিন মাসে মোট ২৪ বার লেনদেদের মাধ্যমে এক লাখ ৬১ হাজার ১২০ টাকা পাঠিয়েছেন রনি। আর এই পুরো টাকাই তিনি পাঠিয়েছেন ডিজিটাল হুন্ডির মাধ্যমে।

রাজধানীর উত্তরার বাসিন্দা সোনিয়া বেগমের স্বামী ১০ বছর ধরে সৌদি আরবে কাজ করেন। সেখান থেকে চলতি বছরের মে-জুলাই তিন মাসে সোনিয়ার ব্যক্তিগত বিকাশ নম্বরে মোট দুই লাখ ২২ হাজার টাকা পাঠিয়েছেন। শুধু লিপির ভাই বা সোনিয়ার স্বামী নন, এভাবেই লাখ লাখ প্রবাসী ডিজিটাল হুন্ডির মাধ্যমে দেশে স্বজনদের কাছে টাকা পাঠাচ্ছেন। আর এর নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে বিকাশ একাউন্ট। ফলে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা (রেমিট্যান্স)।

সিআইডি জানিয়েছে, হুন্ডি কারবারিরা বিদেশ থেকে দেশে অর্থ পাঠাতে নিত্য-নতুন কৌশল নিচ্ছে। অবৈধ উপায়ে দেশে অর্থ আনতে তারা এখন মোবাইল ব্যাংকিং বেছে নিয়েছেন। মোবাইল ব্যাংকিংয়ে আর্থিক লেনদেন বাড়লেও যেসব ব্যাংকে এই সেবা চালু আছে, তাদের রেমিট্যান্স প্রবাহও কমেছে। এতেই বোঝা যায়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকিং চ্যানেলে আসছে না। তা সরাসরি হুন্ডির মাধ্যমে লেনদেন হচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ে হুন্ডি বাণিজ্য বেড়ে যাওয়ায় রেমিট্যান্স প্রবাহে ব্যাপকভাবে ধস নেমেছে। এতে শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। ফলে ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে চালু হওয়া মোবাইল ব্যাংকিং সেবাটি এখন কাঠগড়ায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অনলাইন জুয়াসহ বিভিন্ন অবৈধ লেনদেন সহজ করে দিয়েছে। অনলাইন জুয়া বাংলাদেশে ব্যাপক আকারে শুরু হওয়ার পর থেকে জুয়ার অ্যাপসে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ের সঙ্গে আমাদের দেশের এমএফএস প্রতিষ্ঠানগুলোর নম্বর যুক্ত করে দেওয়া হচ্ছে। ফলে জুয়া খেলতে প্রয়োজনীয় ভার্চুয়াল মুদ্রা যা চিপস, গোল্ড কয়েনসহ বিভিন্ন নামে পরিচিত এগুলো কেনা একেবারেই সহজ হয়ে গেছে।

সিআইডির এর কর্মকর্তা বলেন, বিকাশ এজেন্টরা কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করে বার্তা অনুযায়ী কাঙ্খিত জায়গায় টাকা পাঠিয়ে দিচ্ছে। এতে বিকাশের হিসাব ব্যবহার করছে। ফলে বিদেশ থেকে সরাসরি টাকা বাংলাদেশে না আসায় রেমিট্যান্স কমছে বাংলাদেশের। এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের বৈদেশিক বাণিজ্যসহ লেনদেনে। এমন লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১৭ (সংশোধিত ২০১৬) এর ২ (ক) ও (২) ধারা অনুযায়ী অর্থ বা সম্পত্তি পাচারের পর্যায়ভুক্ত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আরও যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

গোয়েন্দা প্রতিবেদনটিতে মূলত এজেন্টদের নানা অপকর্মের ফিরিস্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ঢাকার উত্তরায় আবদুল মান্নানের ‘মোল্লা জেনারেল স্টোর’-এর নামে খোলা বিকাশের মার্চেন্ট হিসাবটি মো. মনিরের বিকাশ এজেন্ট পয়েন্ট এম আর লন্ড্রিতে ব্যবহার হচ্ছে। সেখানে কোনো ধরনের পণ্য বিক্রি না করে এজেন্ট পয়েন্টে ক্যাশআউট করতে আসা গ্রাহকের টাকা মার্চেন্ট হিসাবে নিয়ে বিধিবহির্ভূতভাবে লেনদেন করছে। একইভাবে চট্টগ্রামের কোতোয়ালি রিয়াজউদ্দিন বাজারে আবদুল লতিফের ‘টু স্টার পোলট্রি অ্যান্ড সেলস সেন্টার’-এর নামে খোলা মার্চেন্ট হিসাবটি তার পাশের বিকাশ এজেন্ট পয়েন্ট ‘বায়েজিদ কুলিং কর্নার অ্যান্ড টেলিকমে’, ঢাকার আশুলিয়ার মোল্লা ডেকোরেটর অ্যান্ড টেলিকমের নামে খোলা বিকাশ মার্চেন্ট হিসাবটি বিকাশের এজেন্ট মো. রাজু আহাম্মেদ লেনদেন করেছেন। এসব বিকাশ এজেন্ট পয়েন্টে কোনো গ্রাহক ক্যাশআউট করতে এলে তার টাকা এজেন্ট হিসাবে ক্যাশআউট না করে মার্চেন্ট হিসাবে পেমেন্টের মাধ্যমে গ্রহণ করে। পরে যখন কোনো বিকাশ গ্রাহক টাকা পাঠানোর জন্য এসব বিকাশ এজেন্ট পয়েন্টে যান তখন বিকাশ এজেন্টরা মার্চেন্ট হিসাবের টাকা গ্রাহকের দেওয়া এজেন্ট নম্বরে মার্চেন্ট টু এজেন্ট (এম-টু-এ) স্থানান্তর করে। এ প্রক্রিয়ায় এজেন্ট হিসাব থেকে বিকাশ কর্তৃপক্ষ নির্ধারিত মাশুল পায় না।

 

Tags: অবৈধ লেনদেনে বিকাশবিকাশবিকাশ অ্যাপবিকাশ হুন্ডিবিকাশে অবৈধবিকাশে নতুন কৌশলে প্রতারণাবিকাশে মানি লন্ডারিংমানি লন্ডারিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশ অ্যাপে ‘বার্ড গেম’ খেলে অর্থ জেতার সুযোগ
প্রযুক্তি সংবাদ

বিকাশ অ্যাপে ‘বার্ড গেম’ খেলে অর্থ জেতার সুযোগ

কম দামে নজরকাড়া ফিচারে হিরো সুপার স্প্লেন্ডার ১২৫
অটোমোবাইল

কম দামে নজরকাড়া ফিচারে হিরো সুপার স্প্লেন্ডার ১২৫

দেশের বাজারে ব্র্যান্ড, হেডফোন, স্মার্টওয়াচ আনছে রিয়েলমি
নির্বাচিত

স্ন্যাপড্রাগন চিপে চারশ’ ত্রুটি, গুপ্তচরবৃত্তির শঙ্কা

বাংলাদেশে প্রথম আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে প্রথম আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করলো ওয়ালটন

হিরো মোটরসাইকেলের ১০ বছর পূর্তিতে ১০ হাজার টাকা মূল্যছাড়
নির্বাচিত

হিরো মোটরসাইকেলের ১০ বছর পূর্তিতে ১০ হাজার টাকা মূল্যছাড়

ছয় মিনিটেই মোবাইল হবে ফুল চার্জ!
প্রযুক্তি সংবাদ

ছয় মিনিটেই মোবাইল হবে ফুল চার্জ!

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!
বিবিধ

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল

ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

ভয়াবহ আক্রমণের মাধ্যমে প্রতিশোধের ঘোষণা ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix