Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজারে থাকবে লাভেলোর আইসক্রিম দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
ওয়ালটন ফ্রিজারে থাকবে লাভেলোর আইসক্রিম দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর
Share on FacebookShare on Twitter

সুপারব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজারে থাকবে জনপ্রিয় ব্র্যান্ড লাভেলোর আইসক্রিম। শীর্ষ ইলেকট্রনিক্স প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র কাছ থেকে পর্যায়ক্রমে আন্তর্জাতিকমানের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ২৫ হাজার ইউনিট আইসক্রিম ফ্রিজার নিবে লাভেলো। দেশজুড়ে লাভেলোর রিটেইল আউটলেটগুলোতে দেয়া হবে ওয়ালটন আইসক্রিম ফ্রিজার।

বৃহস্পতিবার (১১ মে, ২০২৩) রাজধানীর পাঁচতারকা হোটেল দ্যা ওয়েস্টিন ঢাকা’তে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এতে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি.’র চেয়ারম্যান দাতিন’ শামীমা নার্গিস হক এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র পরিচালক জাকিয়া সুলতানা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

সে সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তাওফিকা ফুডস এন্ড লাভেলো’র ব্যবস্থাপনা পরিচালক দাতো’ ইঞ্জিনিয়ার মো. একরামুল হক, চিফ অপারেটিং অফিসার ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ইঞ্জিনিয়ার কাওসার আহমেদ, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার (সিবিও) তোফায়েল আহমেদ, চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজাদা সেলিম ও ইঞ্জিনিয়ার মো. তানভীর আনজুম, হেড অব ওয়ালটন করপোরেট সেলস আহমেদ তানভীর, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন প্রমুখ।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক জাকিয়া সুলতানা বলেন, বাংলাদেশের আইসক্রিম বাজার দিন দিন বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে কমার্শিয়াল ফ্রিজের বাজারও। সম্ভাবনাময় এই বিশাল বাজার ছিলো আমদানি নির্ভর। ওয়ালটন এই আমদানি নির্ভরতা দূর করে এ খাতে দেশীয় শিল্পে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। কমার্শিয়াল ফ্রিজে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। আমরা আশা করি দেশের অন্যতম শীর্ষ আইসক্রিম ব্র্যান্ড লাভেলোর মতো অন্যান্য প্রতিষ্ঠানও বাংলাদেশে তৈরি আন্তর্জাতিকমানের টেম্পারড গ্লাস ডোরের আকর্ষণীয় ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির আইসক্রিম ফ্রিজারসহ ওয়ালটনের কমার্শিয়াল ফ্রিজে আস্থা রাখবেন।

তাওফিকা ফুডস এন্ড লাভেলো’র ব্যবস্থাপনা পরিচালক দাতো’ ইঞ্জিনিয়ার মো. একরামুল হক বলেন, বাংলাদেশের জনপ্রিয় ও শীর্ষ দুই ব্র্যান্ড ওয়ালটন ও লাভেলো। দেশের আইসক্রিম প্রতিষ্ঠানগুলো প্রতিবছর প্রায় ৩০ হাজার ফ্রিজার আমদানি করছে। আজ লাভেলো ও ওয়ালটনের মধ্যে চুক্তির মধ্য দিয়ে সম্ভাবনাময় আইসক্রিম ফ্রিজারের বাজারে ‘মেইড ইন বাংলাদেশের’ যাত্রা শুরু হলো। ওয়ালটনের প্রতি আমাদের দৃঢ় আস্থা রয়েছে। তাই ওয়ালটনের কাছ থেকে লাভেলো এককভাবে ২৫ হাজার আইসক্রিম ফ্রিজার নিবে। ভবিষ্যতে এই চাহিদা আরো বাড়বে।

ওয়ালটন ফ্রিজের সিবিও তোফায়েল আহমেদ জানান, দেশে আইসক্রিম ফ্রিজারের বার্ষিক চাহিদা প্রায় ২৫ থেকে ৩০ হাজার ইউনিট। যেখানে ওয়ালটনের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৪০ হাজার ইউনিটের বেশি। অন্যদিকে বেভারেজ কুলারের বার্ষিক চাহিদা প্রায় ৪০ থেকে ৫০ হাজার ইউনিট। আর ওয়ালটনের একক বার্ষিক উৎপাদন ক্ষমতা ১ লাখ ইউনিটের বেশি। কিন্তু কিছু স্থানীয় ডিলার ও ইন্ডাস্ট্রি এখনো বিদেশ থেকে বেভারেজ কুলার ও ফ্রিজ আমদানি করে দেশের বাজারে চড়ামূল্যে বিক্রি করছে। ফলে একদিকে ব্যয় হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রা, অন্যদিকে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশীয় উৎপাদক ও শিল্পের অগ্রগতি। তাই দেশে উৎপাদিত এসব পণ্যের আমদানি বন্ধে এখনই কঠোর সরকারি পদক্ষেপ নেয়া হলে দেশীয় উচ্চ প্রযুক্তি শিল্প আরো অনেক দূর এগিয়ে যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, লাভেলো দেশের আইসক্রিম বাজারের অন্যতম এক শীর্ষ ব্র্যান্ড। সারাদেশে তাদের ২২ হাজারের বেশি রিটেইল আউটলেট রয়েছে। প্রতিবছর প্রায় ২০ শতাংশ ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করছে তারা।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টারে আন্তর্জাতিকমানের ফ্রিজ ম্যানুফ্যাকচারিং প্লান্টে উচ্চ গুণগতমানের অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারের আড়াইশোর বেশি মডেলের ফ্রিজ তৈরি করা হচ্ছে। উৎপাদিত ফ্রিজের মধ্যে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ফ্রিজার, আইসক্রিম ফ্রিজার ও বেভারেজ কুলার। ওয়ালটন ফ্রিজে ব্যবহৃত হচ্ছে সম্পূর্ণ পরিবেশবান্ধব আর৬০০এ রেফ্রিজারেন্ট। ফলে ওয়ালটন ফ্রিজ যেমন বিদ্যুৎসাশ্রয়ী, তেমনই পরিবেশবান্ধব।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সময়ের আগেই বাজারে আসছে গুগল পিক্সেল ১০এ
নির্বাচিত

সময়ের আগেই বাজারে আসছে গুগল পিক্সেল ১০এ

বাংলাদেশি গ্রাহকরাও এখন পাবে এয়ারটাইম রিচার্জিং সুবিধা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি গ্রাহকরাও এখন পাবে এয়ারটাইম রিচার্জিং সুবিধা

উবারে ত্রুটি: ভাড়া ১০০ গুণ বেশি!
অটোমোবাইল

লাইসেন্স হারালো উবার

দুনিয়ার সবচেয়ে বিক্রিত স্মার্টফোন গ্যালাক্সি এ৫১
নির্বাচিত

দুনিয়ার সবচেয়ে বিক্রিত স্মার্টফোন গ্যালাক্সি এ৫১

বন্ধ হচ্ছে অবৈধ ফোন, যেভাবে বৈধতা যাচাই করবেন
নির্বাচিত

বন্ধ হচ্ছে অবৈধ ফোন, যেভাবে বৈধতা যাচাই করবেন

ফোনে কতক্ষণ বাঁচে করোনা, জানা গেলো নতুন গবেষণায়
প্রযুক্তি সংবাদ

ফোনে কতক্ষণ বাঁচে করোনা, জানা গেলো নতুন গবেষণায়

Load More

ট্রেন্ডিং টপিক

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix