Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঘূর্ণিঝড়ে টেলিযোগাযোগ সচল রাখতে কন্ট্রোল সেন্টার স্থাপন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৪ মে ২০২৩
ঘূর্ণিঝড়ে টেলিযোগাযোগ সচল রাখতে কন্ট্রোল সেন্টার স্থাপন
Share on FacebookShare on Twitter

ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূলে আঘাত হানলে টেলিযোগাযোগ ব্যবস্থা বিকল হতে পারে। উপকূলীয় অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম, টেকনাফ ও কক্সবাজার অঞ্চলে আঘাত হানতে পারে ঝড়। এই দুযোর্গ মোকাবেলায় দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী সময়ে যাতে সকল ধরনের টেলিযোগাযোগ সেবা অব্যাহত রাখতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

প্রতিষ্ঠানটির অধীনস্থ সকল প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নের নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিআরসি থেকেও সংশ্লিষ্ট সকল লাইসেন্সি সমূহকে এবং টেলিযোগাযোগ সেবাপ্রদানকারী সকল টেলিকম অপারেটর কর্তৃক ইর্মাজেন্সি রেসপন্স টিম গঠন ও কন্ট্রোল রুম স্থাপনের জন্য ১৩ এপ্রিল এই নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতিমধ্যে বিটিআরসি কর্তৃক ১০ সদস্য বিশিষ্ট একটি ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে। এই টিম ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলোতে টেলিযোগাযোগ সেবা ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণসহ নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের জন্য টেলিকম অপারেটরদের সঙ্গে সমন্বয় সাধন করে ব্যবস্থা গ্রহণ করবে। এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গেও নিবিড় যোগাযোগ অব্যাহত রাখবে।

এছাড়া তিন সদস্যের সমন্বয়ে বিটিআরসি একটি নিয়ন্ত্রণকক্ষও চালু করেছে। নিয়ন্ত্রণ কক্ষের নম্বর দুইটি হচ্ছে- ০১৫৫২২০২৮৫৪ ও ০১৫৫২২০২৮৮৬।

বিটিআরসির কন্ট্রোল রুম মূলত বিটিআরসিতে গঠিত মনিটরিং টিম এবং মোখা মোকাবিলায় উপকূলী এলাকায় কার্যরত লাইসেন্সিসমূহ কীভাবে কাজ করছে তার মধ্যে সমন্বয় সাধন করছে। এছাড়া মোবাইল অপারেটর, এনটিটিএন, আইএসপি এবং সংশ্লিষ্ট অনান্য লাইসেন্সি উপকূলীয় এলাকায় কার্যক্রম গ্রহণে যেকোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে তা ও কন্ট্রোল রুমকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিটিআরসির নির্দেশনার পরিপ্রেক্ষিতে উপকূলীয় অঞ্চলসহ আশপাশের এলাকায় নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে টেলিকম অপারেটরসমূহ নিজ নিজ কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করেছে এবং নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখতে পাওয়ার ব্যাকআপ নিশ্চিতকরণের জন্য পর্যাপ্ত ব্যাটারি, ডিজেল জেনারেটর, পোর্টেবল জেনারেটর ও দুর্যোগকালীন সময়ে যাতায়াতের জন্য অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা করা হয়েছে।

মোবাইল অপারেটর গ্রামীণফোন ঘূর্ণিঝড় কবলিত এলাকার জনগণের বিনামূল্যে টেলিযোগাযোগ সেবা প্রদানের জন্য বিশেষ প্যাকেজ প্রদানের কার্যক্রম গ্রহণ করেছে। গ্রামীণফোনের জরুরি যোগাযোগ নম্বর হলো- ০১৭১১৫০৫৩৬৮, ০১৭১১০৮১১০১, ০১৭১১০৮১৮০৪।

btrcঘূর্ণিঝড় পরিস্থিতি সম্পর্কে সচেতন করতে খুদে বার্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার পাশাপাশি মুঠোফোনে রিচার্জ সহজ করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বাংলালিংক। বাংলালিংকের জরুরি যোগাযোগ নম্বর হলো- ০১৯৬২৪২৪৫৬৫, ০১৯১১৩১০৭৯৫, ০১৯৬২৪২৪৭০৬।

রবির গ্রাহকগণ যেকোনো সময় *৮# ডায়াল করলেই পাবেন ইমার্জেন্সি ব্যালেন্স, মিনিট ও ইন্টারনেট। রবির হটলাইন নাম্বার হলো- ০১৮১৭১৮৩৬৮, ০১৮১৯২১০৩৫০

টেলিটকের কোর সাইট ও হাব সাইটের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সব জেনারেটরের যান্ত্রিক ত্রুটি দূর করে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের পাশাপাশি বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া একটি রেসপন্স টিম গঠন ও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ইমার্জেন্সি রেসপন্স টিমের নম্বর- ০১৫৫০১৫৫০৪৫, ০১৫৫০৫১৫৫০৩৪, ০১৫৫০১৫৫০৫৩। কন্ট্রোল রুমের নম্বর-০২৩৩৩৩১৫৯০০, ০১৫৫৫১৫৫২১১।

মোখা মোকাবিলায় নিয়ন্ত্রণকক্ষ খুলেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। কন্ট্রোল রুমের যোগাযোগ নাম্বার-০২৪৮৩১৭৭৮৮।

টাওয়ার নির্মাণকারী প্রতিষ্ঠান ইডটকোর জরুরি যোগাযোগ নাম্বার-, ০১৮৭১০০৬৭৩০। সামিটের জরুরি যোগাযোগ নমবার-০১৭৯১০৪০৩৮৫, ০১৭১১০৮০৪৮৪। কির্তনখোলার জরুরি যোগাযোগ নমবার- ০১৪০১১৫৯৫৭২( চট্টগাম ও কক্সবাজার) ০১৭১৩৪৭৯৯১২(বরিশাল)।

ফ্রন্টিয়ারের জরুরি যোগাযোগ নম্বর- ০১৮১০১৬৯৫৪০, ০১৮১০১৬৯৫৪৮

আইএসপি, এনটিটিএনসহ অন্যান্য টেলিকম অপারেটরসমূহ দুর্যোগকালীন সময়ে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাব্য এলাকায় তাদের নেটওয়ার্ক সচল রাখতে কার্যক্রম গ্রহণ করেছে এবং সার্বক্ষণিকভাবে সচেষ্ট রয়েছে।

Tags: টেলিটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে ব্যবসা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিলেন ওয়ালটন সিইও
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে ব্যবসা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিলেন ওয়ালটন সিইও

জনসেবায় উদ্ভাবন ক্যাটাগরিতে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ পেলেন আইসিটি বিভাগ
প্রযুক্তি সংবাদ

জনসেবায় উদ্ভাবন ক্যাটাগরিতে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ পেলেন আইসিটি বিভাগ

স্যামসাং গ্যালাক্সি  এম৪২: মিড বাজেট এর মধ্যে যা যা থাকছে ফোনটিতে
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি  এম৪২: মিড বাজেট এর মধ্যে যা যা থাকছে ফোনটিতে

বেসরকারি খাতে যাচ্ছে টেলিটক, বিটিসিএল ও টেশিস
টেলিকম

বেসরকারি খাতে যাচ্ছে টেলিটক, বিটিসিএল ও টেশিস

মোবাইল এক্সেসোরিজ ব্র্যান্ড “ওরাইমো”-র পার্টনার্স মিট’২০২২ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

মোবাইল এক্সেসোরিজ ব্র্যান্ড “ওরাইমো”-র পার্টনার্স মিট’২০২২ অনুষ্ঠিত

শীঘ্রই দেশব্যাপী ই-কমার্স সেবা দেবে চালডাল ডটকম: জিয়া আশরাফ
ই-কমার্স

শীঘ্রই দেশব্যাপী ই-কমার্স সেবা দেবে চালডাল ডটকম: জিয়া আশরাফ

Load More

ট্রেন্ডিং টপিক

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
বিবিধ

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’
ই-কমার্স

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix