Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল ফোন উৎপাদন শিল্পখাত ক্ষতিগ্রস্ত হবে, লাভবান হবে সংযোজনকারী ও আমদানিকারকরা

প্রস্তাবিত বাজেট ২০২৩-২৪

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 1 June 2023
মোবাইল ফোন উৎপাদন শিল্পখাত ক্ষতিগ্রস্ত হবে, লাভবান হবে সংযোজনকারী ও আমদানিকারকরা
Share on FacebookShare on Twitter

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের গৃহীত নানাবিধ পদক্ষেপ ও সহায়ক নীতিমালা প্রণয়নের কারণে দেশে মোবাইল ফোন উৎপাদন শিল্পখাত গড়ে উঠেছে। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য উৎপাদন পর্যায়ে ভ্যাট আরোপ করা হয়েছে। এটি দেশীয় মোবাইল ফোন উৎপাদন শিল্পখাত বিকাশের অন্যতম অন্তরায় হয়ে উঠবে বলে অভিমত সংশ্লিষ্টদের।

বাজেটে উৎপাদনকারী ও সংযোজনকারী প্রতিষ্ঠানকে দেয়া সুবিধার পার্থক্য সংকুচিত হয়ে এসেছে। কারণ প্রস্তাবিত বাজেটে সংযোজনকারী প্রতিষ্ঠানের জন্য ভ্যাট বাড়ানো হয়েছে মাত্র ২-২.৫ শতাংশ। উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্যও প্রায় একই হারে ভ্যাট আরোপ করা হয়েছে। এরসঙ্গে ৩ শতাংশ অগ্রিম কর আরোপিত হবে। এরফলে দেশীয় মোবাইল ফোন উৎপাদন শিল্পখাতের প্রকৃত উৎপাদনকারী ক্ষতিগ্রস্ত হবে। বিপরীতে লাভবান হবে সংযোজনকারী প্রতিষ্ঠান ও আমদানিকারকরা।

জানা গেছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান আগে থেকেই ৩০ শতাংশ ভ্যালু অ্যাডিশন করে আসছে। যেখানে সংযোজনকারী প্রতিষ্ঠানের কোনো ভ্যালু অ্যাডিশন ছিলো না। এ বছর তাদের জন্য ২০ শতাংশ ভ্যালু অ্যাডিশনের নীতি রাখা হয়েছে। অর্থাৎ প্রকৃত উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সংযোজনকারী প্রতিষ্ঠানের মধ্যে ভ্যালু অ্যাডিশনের পার্থক্য ১০ শতাংশ। কিন্তু উৎপাদন পর্যায়ে তাদের মধ্যে যোক্তিক ভ্যাট পার্থক্য থাকছে না।

খাত সংশ্লিষ্টদের মতে, দেশে মোবাইল ফোন উৎপাদন শিল্প গড়ে তুলতে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে হয়েছে। তাদেরকে পাওয়ার সার্কিট বোর্ড (পিসিবি) উৎপাদন ও সংযোজন, ব্যাটারি ও চার্জার সংযোজন এবং মোবাইল হাউজিং প্রস্তুত প্রক্রিয়া স্থাপন করতে হয়েছে। সুতরাং উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৩০ শতাংশ ভ্যালু অ্যাডিশন এবং সংযোজনকারী প্রতিষ্ঠানের ২০ শতাংশ ভ্যালু অ্যাডিশনের বিপরীতে যোক্তিক ভ্যাট পার্থক্য না থাকাটা এ খাতটি বিকাশে অন্যতম অন্তরায় হয়ে উঠতে পারে।

গত বাজেটে বিক্রয় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছিল। কিন্তু নানান কারণে এই ভ্যাট আদায় করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় উৎপাদন পর্যায়ে নতুন করে ২ শতাংশ ভ্যাট আরোপ দেশীয় মোবাইল ফোন উৎপাদন শিল্পখাতের জন্য তা খুবই নেতিবাচক প্রভাব ফেলবে। এরফলে সংযোজনকারীগণ লাভবান হবেন। বাড়বে গ্রে মার্কেটের আধিপত্য। সবচেয়ে ক্ষতিগ্রস্থ হবে প্রকৃত উৎপাদনকারী এবং দেশীয় মোবাইল ফোন উৎপাদন শিল্পখাত।

সংশ্লিষ্টরা বলেছেন, এতে স্থানীয় উৎপাদনকারীদের সঙ্গে সংযোজনকারী এবং অবৈধ আমদানিকারকদের মধ্যে অসম প্রতিযোগিতা তৈরি হবে। বর্তমানে দেশের মোবাইল ফোন বাজারের প্রায় ৪০ শতাংশ এই ধরনের আমদানিকারকদের দখলে। সুতরাং মোবাইল ফোনের উৎপাদন পর্যায়ে প্রকৃত উৎপাদনকারী ও সংযোজনকারীদের মধ্যে যোক্তিক ভ্যাট পার্থক্য না থাকলে তা স্থানীয় বিনিয়োগে প্রভাব ফেলবে। উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিপুল বিনিয়োগ হুমকির মুখে পড়বে। এতে স্থানীয় উৎপাদক প্রতিষ্ঠানগুলো নিরুৎসাহিত হবে। যারফলে দেশীয় মোবাইল ফোন উৎপাদন শিল্পখাতের বিকাশ বাধাগ্রস্ত হবে। উৎপাদনে নিরুৎসাহিত হয়ে উদ্যোক্তারা সংযোজনে বেশি মনোযোগী হবেন। পাশাপাশি গ্রে মার্কেটের আধিপত্য আরো বাড়বে।

সুতরাং সবদিক বিবেচনায় দেশীয় মোবাইল ফোন শিল্পের সুরক্ষা ও বিকাশে প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন উৎপাদনের ওপর আরোপিত ভ্যাটের যৌক্তিক পার্থক্য থাকা জরুরি বলে অভিমত সংশ্লিষ্টদের। যা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোবাইল ফোনমোবাইল ফোনের দাম

এই বিভাগ থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের বাজারে পিসিবিএ রপ্তানি শুরু ওয়ালটনের
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রের বাজারে পিসিবিএ রপ্তানি শুরু ওয়ালটনের

আপত্তিকর ভিডিও আপলোডের শীর্ষে টিকটক
নির্বাচিত

লালবাগ কেল্লায় টিকটক বানানো নিষিদ্ধ

ইভ্যালিতে চাকরির সুযোগ
ই-কমার্স

ইভ্যালির ব্র্যান্ড ভ্যালু ‘৫ হাজার কোটি’ টাকা

ওয়ালটন ল্যাপটপের আয়োজনে জাবিতে মানসিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
নির্বাচিত

ওয়ালটন ল্যাপটপের আয়োজনে জাবিতে মানসিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা
নির্বাচিত

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা

ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার
অর্থ ও বাণিজ্য

ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার

Load More

ট্রেন্ডিং টপিক

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো
প্রযুক্তি সংবাদ

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে দেশে সাশ্রয়ী ফোন উৎপাদন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 June 2023

মোবাইল ফোন উৎপাদন শিল্পখাত ক্ষতিগ্রস্ত হবে, লাভবান হবে সংযোজনকারী ও আমদানিকারকরা

Techzoom.TV |
TechzoomTV