Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তথ্যপ্রযুক্তি খাতে ৪৫২ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 2 June 2023
তথ্যপ্রযুক্তি খাতে ৪৫২ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব
Share on FacebookShare on Twitter

২০২৩-২৪ অর্থবছরে তথ্যপ্রযুক্তি খাতে ৪৫২ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গত ২০২২-২৩ অর্থবছরে এই খাতে ১ হাজার ৯১৬ কোটি টাকা বরাদ্দ ছিল। এর ফলে আগামী ২০২৩-২৪ অর্থবছরে এই খাতে দুই হাজার ৩৬৮ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী এই প্রস্তাব পেশ করেন।

মুস্তফা কামাল বলেন, ‘সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার’ আমাদের সরকারের বিশেষ অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ও ‘ডিজিটাল বাংলাদেশ” এর ব্যানারে দেশে তথ্যপ্রযুক্তি খাতে অভাবনীয় অগ্রগতি হয়েছে। তথ্যপ্রযুক্তি অবকাঠামো দেশব্যাপী বিস্তৃত হয়েছে। এর ব্যাপক ও বহুমুখী ব্যবহারে উচ্চ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে, দারিদ্র্য হ্রাস পেয়েছে এবং সামাজিক গতিশীলতা বেড়েছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা এখন ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের কাজ শুরু করেছি।

অর্থমন্ত্রী বলেন, আমাদের সামনে আছে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ। ‘ডিজিটাল বাংলাদেশ’ এর ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি খাতকে এখন চতুর্থ শিল্প বিপ্লব ও স্মার্ট বাংলাদেশ গঠনের উপযোগী করে তোলা প্রয়োজন। আমরা ৪টি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে ডিজিটাল বাংলাদেশ গঠনের কাজ করেছি। এ চারটি স্তম্ভ হলো- কানেকটিভিটি, দক্ষ মানবসম্পদ, ই-গভর্নমেন্ট ও আইসিটি ইন্ডাস্ট্রি প্রমোশন। চারটি ক্ষেত্রেই আমাদের অগ্রগতি ও অর্জন অভূতপূর্ব। আমাদের সরকারের উদ্যোগে প্রতি এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইড ৭৮ হাজার টাকার স্থলে বর্তমানে ৩০০ টাকার কমে সংগৃহীত হচ্ছে। বর্তমানে মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটির অধিক এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটিতে উন্নীত হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও দক্ষতার বিস্তারের সুফল আমরা কোভিড-১৯ পরিস্থিতিতে দেখেছি। ওই সময়ে শিক্ষা, চিকিৎসা, কার্যসম্পাদন, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ইত্যাদি ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির নজিরবিহীন ব্যবহারে অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে।

স্মার্ট বাংলাদেশের চার স্তম্ভ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের জনগণকে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন ‘স্মার্ট সিটিজেন’ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘Enhancing Digital Government & Economy (EDGE) 2026 সালের মধ্যে ২০ হাজার তরুণ-তরুণীকে অগ্রসর প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের লিডারশিপ, সাইবার সিকিউরিটি, Emerging Technology ইত্যাদি যুগোপোযোগী বিষয়ে প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে Digital Leadership Academy প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আইটি ও আইটিইএস প্রতিষ্ঠানের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের। এছাড়া, সাধারণ, কারিগরি, বৃত্তিমূলক ও জীবনব্যাপী শিক্ষার জন্য বিভিন্ন ই-লার্নিং প্ল্যাটফর্মে অনলাইনে শিক্ষার সুযোগ তৈরি ও সম্প্রসারণ করা হচ্ছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ও ইনোভেশন সেন্টারের মাধ্যমে ৮০ হাজার তরুণ-তরুণীকে অগ্রসর প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করব।

অর্থমন্ত্রী আরও বলেন, দেশের জনগণকে স্বচ্ছতার সঙ্গে এবং সহজে সেবা প্রদান নিশ্চিত করা হবে ‘স্মার্ট গভর্নমেন্ট’ এর মূল লক্ষ্য। এ উদ্দেশ্য বাস্তবায়নের উপযোগী প্রতিষ্ঠান যেমন- ইউনিয়ন ডিজিটাল সেন্টার তৈরি এবং সেবা প্রদান পদ্ধতি যেমন-তথ্যবাতায়ন পোর্টাল, মাইগভ প্লাটফর্ম, ই-নথি, ই-নামজারি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইত্যাদি উদ্ভাবন ও প্রয়োগ করছি আমরা। স্মার্ট গভর্নমেন্ট এর আওতায় কর্মকর্তা-কর্মচারীগণ সকল কাজে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগণকে দ্রুততম সময়ে সর্বোত্তম সেবা প্রদান করবেন। ‘স্মার্ট ইকোনমি’র অনুষঙ্গ হবে দ্রুত ও নিরাপদ লেনদেন, ক্যাশলেস সোসাইটি, স্টার্টআপ ইত্যাদি। স্মার্ট ইকনমিতে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ সুবিধা দেশের সকল নাগরিকের জন্য সমানভাবে হাতের নাগালের মধ্যে থাকবে। অন্যান্য প্রস্তুতির পাশাপাশি স্টার্টআপের বিকাশে ২০১৫ সাল থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

মুস্তফা কামাল বলেন, বর্তমানে দেশে প্রায় ২ হাজার ৫০০ স্টার্টআপ রয়েছে এবং এ খাতে বিনিয়োগ এসেছে প্রায় এক বিলিয়ন ডলার। প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হয়েছে প্রায় ২০ লক্ষ মানুষের। উদীয়মান স্টার্টআপে সহযোগিতা প্রদানের জন্য সরকার স্টার্টআপ বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠন করেছে। স্টার্টআপ বাংলাদেশ কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত ‘শতবর্ষের শত আশা’ ক্যাম্পেইনের মাধ্যমে ১০০টি স্টার্টআপে বিনিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এসব স্টার্টআপে ৫০০ কোটি টাকা বিনিয়োগে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। সর্বোপরি ‘স্মার্ট সোসাইটি’ হবে এমন সোসাইটি, যা টেকসই উন্নয়ন লক্ষ্য ‘কাউকে পেছনে ফেলে নয়’ এর অঙ্গীকার বাস্তবায়ন করবে এবং সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক, ইউটিউবসহ ২৬ অ্যাপ নিষিদ্ধ হচ্ছে যে দেশে
নির্বাচিত

ফেসবুক, ইউটিউবসহ ২৬ অ্যাপ নিষিদ্ধ হচ্ছে যে দেশে

মনিটাইজেশনের লোভে নষ্ট হচ্ছে প্রাইভেসি, ’জোকার’ বনে যাচ্ছেন সবাই!
নির্বাচিত

মনিটাইজেশনের লোভে নষ্ট হচ্ছে প্রাইভেসি, ’জোকার’ বনে যাচ্ছেন সবাই!

ল্যাপটপ ব্যবসা ছাড়লো তোশিবা
প্রযুক্তি সংবাদ

ল্যাপটপ ব্যবসা ছাড়লো তোশিবা

রাজধানীর ১১ ছিনতাইকারীর কাছ থেকে ১ হাজার মোবাইল উদ্ধার
নির্বাচিত

রাজধানীর ১১ ছিনতাইকারীর কাছ থেকে ১ হাজার মোবাইল উদ্ধার

ডার্ক মোডসহ নানা চমকে উইন্ডোজ টেন এক্স
নির্বাচিত

ডার্ক মোডসহ নানা চমকে উইন্ডোজ টেন এক্স

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে অর্থ পাচার
নির্বাচিত

প্রবাসীদের অবৈধ লেনদেনের মাধ্যম হুন্ডি ও বিকাশ

Load More

ট্রেন্ডিং টপিক

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

অনলাইন-নির্ভর সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে সবচেয়ে বেশি আগ্রহী এশিয়া-প্যাসিফিক

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট
প্রযুক্তি সংবাদ

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

২০০ মেগাপিক্সেলের ২ ক্যামেরা ফ্ল্যাগশিপ ফোন আনছে শাওমি
নির্বাচিত

২০০ মেগাপিক্সেলের ২ ক্যামেরা ফ্ল্যাগশিপ ফোন আনছে শাওমি

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 June 2023

তথ্যপ্রযুক্তি খাতে ৪৫২ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix