Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে ১০টি আন্তর্জাতিক ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য নিয়ে এলো ডিএক্স গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 7 June 2023
দেশের বাজারে ১০টি আন্তর্জাতিক ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য নিয়ে এলো ডিএক্স গ্রুপ
Share on FacebookShare on Twitter

গ্রো উইথ ডিএক্স- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বাজারে অন্তত ১০টি আন্তর্জাতিক ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য আনার ঘোষণা দিলো ডিএক্স গ্রুপ। মঙ্গলবার (৬ জুন) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক জাঁকজমক ইভেন্টে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানটি ডিলার, রিটেইলার, পার্টনার, ইন্ডাস্ট্রি পার্টনার, ব্যাংকার, টেলিকমিউনিকেশান পার্টনার ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে একটি মিলন মেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে ডিএক্স গ্রুপ লাইফস্টাইল পণ্যের মধ্যে ভারতের নাম্বার ওয়ান অডিও ওয়্যারেবল ব্র্যান্ড বোট, গ্লোবালি চতুর্থ লারজেস্ট অডিও ব্র্যান্ড কিউসিওয়াই, গ্লোবালি ষষ্ঠ লারজেস্ট ওয়্যারেবল ব্র্যান্ড অ্যামাজফিট-সহ ওয়ানমোর, প্রোমেট, ট্যাগ, ইজভিজ, রিভারসং, এনারজাইজার ও শাওমি ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য দেশের বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে একাধিক ব্র্যান্ডের পণ্য এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএক্স গ্রুপের চেয়ারম্যান ডিএম মজিবর রহমান, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন প্রমুখ।

ডিএক্স গ্রুপের চোয়ারম্যান ডিএম মজিবর রহমান দেশের প্রযুক্তি প্রেমীদের নতুন নতুন প্রযুক্তি পণ্য নিয়মিতভাবে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, আমরা বিখ্যাত ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য তরুণদের হাতে তুলে দিতে চাই। এছাড়া আমরা আমাদের পার্টনার, রিটেইলার ও ডিস্ট্রিবিউটারদের ন্যয্য দামে বিশ্বখ্যাত ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য হাতের নাগালে পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। আমাদের ডিলার, পার্টনার ও রিটেইলারদের বেস্ট প্রডাক্ট, বেস্ট প্রাইস, বেস্ট ইন ক্লাস ডিস্ট্রিবিউশান, বেস্ট কাস্টমার সার্ভিস, বেস্ট চ্যানেল মার্জিন , বেস্ট মার্কেটিং ইত্যাদি সব পরিষেবা যেন ঠিকমতো পায় সে ব্যাপারে আমরা সবসময় সচেতন থেকেছি এবং থাকব।

এছাড়াও অনুষ্ঠানে ৩টা নতুন ভেন্চার চালুর ঘোষণা দেয় ডিএক্স গ্রুপ কর্তৃপক্ষ। এগুলো হলো হেলথ অ্যান্ড পারসোনাল কেয়ার রিটেইল চেইন লাইফ প্লাস, ডিজিটাল লাইফস্টাইল রিটেইল চেইন … এবং মাল্টি কুইজিন চেইন রেস্টুরেন্ট শাটল ক্যাফে।

উল্লেখ্য, অনুষ্ঠানে ডিএক্স গ্রুপের ইকোসিস্টেমের সঙ্গে পার্টনারশিপ বা ব্যবসা করার কারণে ডিলার ও পার্টনাররা কিভাবে উপকৃত হবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডিএক্স গ্রুপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

দুর্দান্ত ফিচারের এক জোড়া ফোন আনল ভিভো
নির্বাচিত

দুর্দান্ত ফিচারের এক জোড়া ফোন আনল ভিভো

স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ সেঞ্চুরির
অটোমোবাইল

স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ সেঞ্চুরির

দুবাই ফেরত আইফোনের ফাঁদে বাংলাদেশি ক্রেতারা
নির্বাচিত

উত্তরায় ৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেফতার

বিখ্যাত ফ্ল্যাশের ইতি টানলো অ্যাডোবি
নির্বাচিত

বিখ্যাত ফ্ল্যাশের ইতি টানলো অ্যাডোবি

প্রযুক্তি সংবাদ

শত কোটির পথে উইন্ডোজ ১০

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

ফেসবুকের ‘রিচ’ দেখার সুযোগ বন্ধ হচ্ছে ৩১ অক্টোবর, চালু হচ্ছে ‘ভিউয়ারস’
নির্বাচিত

ফেসবুকের ‘রিচ’ দেখার সুযোগ বন্ধ হচ্ছে ৩১ অক্টোবর, চালু হচ্ছে ‘ভিউয়ারস’

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

দেশে মোবাইল ফোন উৎপাদন অব্যাহত থাকলেও বৈধ পথে...

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 June 2023

দেশের বাজারে ১০টি আন্তর্জাতিক ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য নিয়ে এলো ডিএক্স গ্রুপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix