Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেকেন্ডারি ডিসপ্লেসহ আসুসের জেনবুক প্রো ১৪ ডুয়ো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১০ জুন ২০২৩
সেকেন্ডারি ডিসপ্লেসহ আসুসের জেনবুক প্রো ১৪ ডুয়ো
Share on FacebookShare on Twitter

দৈনন্দিন নানা কাজের পাশাপাশি পেশাদার কাজের ক্ষেত্রে অত্যাধুনিক ল্যাপটপের ব্যবহার বেড়েছে। গ্রাহকদের কাজের ধরন অনুযায়ী বাজারেও আসছে নতুন ফিচারের বিশেষ কিছু ল্যাপটপ। এরই পরিপ্রেক্ষিতে সেকেন্ডারি বা দুটি ডিসপ্লেসহ মাল্টিটাস্কিং উপযোগী ল্যাপটপ ‘জেনবুক প্রো ১৪ ডুয়ো’ এনেছে ল্যাপটপ ব্রান্ড আসুস। নির্মাতাদের দাবি, কনটেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং, গ্র্যাফিকস ডিজাইন ও ফ্রিল্যান্সিংয়ের মতো কাজের উপযোগী করে ল্যাপটপটিতে বিশেষ কিছু ফিচার যুক্ত করা হয়েছে।

মাল্টিটাস্কিং: কনটেন্ট ক্রিয়েটর, বিশেষ করে ফ্রিল্যান্সারকে অধিকাংশ ক্ষেত্রে একই সঙ্গে একাধিক কাজ করতে হয়। সেক্ষেত্রে ল্যাপটপের সেকেন্ডারি ডিসপ্লে কাজগুলোকে আরো বেশি সহজ করে দেয়। এর মাধ্যমে একজন ভিডিও এডিটর চাইলে ল্যাপটপের একটি ডিসপ্লেতে ভিডিও রেন্ডারিংয়ের কাজ চলাকালীন আরেকটি ডিসপ্লেতে অন্য একটি কাজ করতে পারেন। আবার কাজের পাশাপাশি ভিডিও দেখা, অথবা লেখালেখির মতো কাজও এতে করা যায় অনায়াসে। এছাড়া ফটোশপের কাজের জন্য এর সেকেন্ডারি ডিসপ্লেটিকে কন্ট্রোল প্যানেল হিসেবেও ব্যবহার করা যায়।

ল্যাপটপটির কীবোর্ডে ব্যাকলিট ফিচার ব্যবহার করা হয়েছে। কীবোর্ডের পাশে একটি ট্র্যাকপ্যাড ও এর সঙ্গে রয়েছে দুটি ডেডিকেটেড বাটন। এছাড়া ল্যাপটপটির সঙ্গে আসুসের একটি স্টাইলাস পেন রয়েছে।

কর্মক্ষমতা: কনটেন্ট নির্মাণের মতো কাজে ব্যবহৃত ল্যাপটপগুলোকে কর্মক্ষম হতে হয়। আসুসের জেনবুক সংস্করণটির প্রসেসর, সিপিউ ও জিপিউর সমন্বয় সেটির ক্ষেত্রে সহায়ক হবে। কেননা ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের ১২ জেনারেশনের কোরআই৭-১২৭০০এইচ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে আছে উইন্ডোজ ১১। এছাড়া দ্রুত গরম হয়ে যাওয়া রোধে ল্যাপটপটিতে দুটি কুলার ফ্যান সংযুক্ত রয়েছে। ব্যবহৃত হয়েছে ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম।

ডিজাইন ও ডিসপ্লে: ল্যাপটপটি কালো ও নেভি ব্লু রঙের মিশ্রণে একটি ভিন্ন কালারের ডিজাইন করা হয়েছে, যা টেক ব্ল্যাক নামে পরিচিত। ল্যাপটপটির ওজন ১ কেজি ৭৫০ গ্রাম। এতে মূল ডিসপ্লে ছাড়াও একটি সেকেন্ডারি ডিসপ্লে যুক্ত করা হয়েছে। সেকেন্ডারি ‘স্ক্রিনপ্যাড’ ডিসপ্লেটি ম্যাট অ্যান্টি-গ্লেয়ারের একটি আইপিএস টাচ প্যানেল। এটি আকারে ১২ দশমিক ৭ ইঞ্চি। অপরদিকে ল্যাপটপটির প্রাইমারি ডিসপ্লেটি ওএলইডি, যা আকারে ১৪ দশমিক ৫ ইঞ্চি। ডিসপ্লেটি প্রায় ১৬০ ডিগ্রি পর্যন্ত প্রসারিত করা যায়। দুটি ডিসপ্লেকেই টাচস্ক্রিন হিসেবে ব্যবহার করা যায়।

সাউন্ড সিস্টেম ও ব্যাটারি: ল্যাপটপটিতে হারমান কার্ডন প্রিমিয়াম সাউন্ড সিস্টেম ও ৭৬ ওয়াট-আওআরস ক্যাপাসিটির ব্যাটারি সংযুক্ত রয়েছে। ৩০ মিনিটের মধ্যে এতে প্রায় ৫০ শতাংশ চার্জ হয়। মাঝারি ধরনের কাজ করলে এর ব্যাটারি থাকে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা।

দাম: গ্র্যাফিকস অনুযায়ী ল্যাপটপটি দুটি ভার্সনে পাওয়া যাচ্ছে। এর প্রথমটি ইন্টিগ্রেটেড ইন্টেল আইরিস এক্সই গ্র্যাফিকস, যার মধ্যে রয়েছে ১ টেরাবাইটের এসএসডি। এ ল্যাপটপের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৯০ টাকা। আরেকটি ভার্সনে রয়েছে ডেডিকেটেড ৪ জিবি এনভিডিয়া জিইফোর্স আরটিএক্স ৩০৫০ গ্র্যাফিকস। এতে রয়েছে ৫১২ গিগাবাইটের এসএসডি। ল্যাপটপটির দাম ২ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

রবি ছাড়ছেন মাহতাব উদ্দিন আহমেদ
প্রযুক্তি সংবাদ

রবি ছাড়ছেন মাহতাব উদ্দিন আহমেদ

বাজারে আসছে রিয়েলমি ১৫টি ৫জি স্মার্টফোন, একাধিক ফিচার সহ মিডরেঞ্জের রাজা?
প্রযুক্তি সংবাদ

বাজারে আসছে রিয়েলমি ১৫টি ৫জি স্মার্টফোন, একাধিক ফিচার সহ মিডরেঞ্জের রাজা?

কাপলদের ডিনার করাবে ভিভো
নির্বাচিত

কাপলদের ডিনার করাবে ভিভো

এআই ডাটা সেন্টারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ
প্রযুক্তি সংবাদ

এআই ডাটা সেন্টারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ

প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ক্রয় ক্যামেরার উপর বেশি গুরুত্ব দেন ক্রেতা

আট ইঞ্চি ডিসপ্লের নতুন ট্যাব নিয়ে এল স্যামসাং
নির্বাচিত

আট ইঞ্চি ডিসপ্লের নতুন ট্যাব নিয়ে এল স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো
বিবিধ

বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix