Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কর্মীদের মস্তিষ্ক পর্যবেক্ষণ করবে কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১০ জুন ২০২৩
কর্মীদের মস্তিষ্ক পর্যবেক্ষণ করবে কোম্পানি
Share on FacebookShare on Twitter

ভবিষ্যতে কর্মীদের পর্যবেক্ষণ বা নিয়োগের ক্ষেত্রে মস্তিষ্ক পর্যবেক্ষণ প্রযুক্তি ‘নিউরোটেক’ ব্যবহার করতে পারবে নিয়োগদাতা সংস্থা বা কোম্পানি। তবে এ প্রযুক্তি ব্যবহারে বিশেষ সতর্কতার প্রয়োজন আছে বলে মনে করছে যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনার অফিস (আইসিও)।

ডাটা ওয়াচডগ কর্তৃপক্ষ বলছে, ‘নিউরোটেক’ যদি সঠিকভাবে বিকশিত ও ব্যবহার না করা হয় তাহলে এর মাধ্যমে বৈষম্য সৃষ্টির বড় বিপদ লুকিয়ে রয়েছে। খবর বিবিসি।

নিউরোটেকনোলজি হচ্ছে ‘নিউরোডাটা’ অর্থাৎ মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের তথ্য নিয়ে গঠিত প্রথম আইসিও প্রতিবেদন। কর্মক্ষেত্রে ব্যক্তির মস্তিষ্ক পর্যবেক্ষণ করে ভবিষ্যতের জন্য কয়েকটি অনুমাননির্ভর ফল তৈরিতে সহায়তা করে থাকে এ প্রযুক্তি। বর্তমানে এ প্রযুক্তি উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি মার্কিন ধনকুবের ইলোন মাস্কের নিউরালিংকের মতো কোম্পানিগুলো কম্পিউটারকে মানুষের মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত করার নতুন উপায় খুঁজছে।

আইসিওর স্টিফেন অ্যালমন্ড বিবিসি নিউজকে বলেন, ‘আমরা যেসব সূচক দেখছি তার ওপর ভিত্তি করে বিনিয়োগ এবং এ খাতে তৈরি করা পেটেন্ট উভয় ক্ষেত্রেই বেশ দ্রুত উন্নতি দেখতে পাচ্ছি।’ আইসিও বলছে, নিউরোটেক এরই মধ্যে স্বাস্থ্যসেবা খাতে ব্যবহার হচ্ছে। এতে যদিও কঠোর নিয়মকানুন রয়েছে। ১২ বছর আগে সাইকেল দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া গার্ট-জ্যান ওস্কাম নামের একজনের মস্তিষ্কে ইলেকট্রনিক ইমপ্লান্ট স্থাপন করা হয়েছে। এ প্রযুক্তিতে বিনিয়োগ ক্রমেই বাড়ছে।

ইলোন মাস্কের ‘নিউরালিংক’ মানব মস্তিষ্কে এ প্রযুক্তি পরীক্ষার অনুমতি পেয়েছে। এখন এ প্রযুক্তির ভ্যালু দাঁড়িয়েছে ৫০০ কোটি ডলার বা ৪০০ কোটি পাউন্ড। যদিও এটি এখনো বাণিজ্যিক পরিষেবা শুরু করেনি।

কৃত্রিম বুদ্ধিমত্তাও (এআই) ধারাবাহিকভাবে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। গবেষণা প্রকল্পগুলো এখন শুধু মানব মস্তিষ্ক স্ক্যানের মাধ্যমে বাক্য এবং শব্দগুলো উদ্ধার করতে পারে। লক-ইন সিন্ড্রোম রোগী অর্থাৎ চেতনাবোধ আছে কিন্তু চলাফেরা বা কথা বলতে পারে না—এমন ক্ষেত্রে এটি সহযোগিতা করতে পারছে। কিন্তু ভবিষ্যতে এ প্রযুক্তি আরো উন্নত হয়ে আবির্ভূত হতে পারে। নির্মাতারা মস্তিষ্ক থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করার আরো ভালো উপায় খুঁজছে।

আইসিওর তথ্য বলছে, চার-পাঁচ বছরের মধ্যে কর্মীদের তথ্য ট্র্যাকিংয়ের বিষয়টি সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে নিরাপত্তা, উৎপাদনশীলতা এবং নিয়োগের ক্ষেত্রে ধারাবাহিকভাবে এর প্রয়োগ করা যেতে পারে।

স্টিফেন অ্যালমন্ড মনে করেন, হেলমেট বা নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করে উচ্চঝুঁকিপূর্ণ পরিবেশে কর্মচারীর মনোযোগ এবং ফোকাস পরিমাপ করা যাবে এর মাধ্যমে। এভাবে মূল্যায়ন করা যাবে, কর্মক্ষেত্রের চাপের প্রতি কর্মীরা কীভাবে প্রতিক্রিয়া দেখায়। এছাড়া দীর্ঘমেয়াদে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের মনোনিবেশের মাত্রা এবং চাপের মাত্রা পরিমাপ করে ব্রেইন মনিটরিং ডিভাইস ব্যবহার করা যেতে পারে।

এরই মধ্যে স্বল্প পরিসরে ও নিয়ন্ত্রিত গবেষণায় ‘নিউরোমার্কেটিং’-এর ব্যবহার হয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন ব্যবহার করেন না যেসব বিখ্যাত মানুষ
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহার করেন না যেসব বিখ্যাত মানুষ

ভিভোর ফোনে ৫০% পর্যন্ত মূল্যছাড় ও ১০০% ক্যাশব্যাক
নির্বাচিত

ভিভোর ফোনে ৫০% পর্যন্ত মূল্যছাড় ও ১০০% ক্যাশব্যাক

মাত্র একটি ছবি দিয়েই তৈরি করে ফেলুন ভিডিও, জেনে নিন ট্রিকস
নির্বাচিত

মাত্র একটি ছবি দিয়েই তৈরি করে ফেলুন ভিডিও, জেনে নিন ট্রিকস

মোবাইল ফোনে নজরদারি করছে ৭ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনে নজরদারি করছে ৭ অ্যাপ

অ্যানড্রয়েড ১১ আপডেট পাচ্ছে যেসব ফোন
নির্বাচিত

অ্যানড্রয়েড ১১ আসছে সেপ্টেম্বরেই

চীনে যাচ্ছে বিটিআরসি’র চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব
টেলিকম

বিটিআরসির মহাপরিচালক হলেন শাহজাদ পারভেজ

Load More

ট্রেন্ডিং টপিক

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের
বিবিধ

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix