Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলের প্রতিনিধি দলের ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 12 June 2023
গুগলের প্রতিনিধি দলের ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন
Share on FacebookShare on Twitter

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের হেডকোয়ার্টার্সে দেশের সর্ববৃহৎ টেলিভিশন গবেষণা ও উদ্ভাবন সেন্টারসহ আন্তর্জাতিকমানের টিভি ম্যানুফ্যাকচারিং প্লান্ট রয়েছে। বাংলাদেশের প্রথম গুগল ওএস টিভি ম্যানুফ্যাকচারার এটি।

বাংলাদেশের প্রথম গুগল ওএস টিভি ম্যানুফ্যাকচারার ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল টেক জায়ান্ট গুগলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

তিন সদস্যের গুগলের প্রতিনিধি দল ২৩ মে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন।

তারা ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিকমানের টিভি ম্যানুফ্যাকচারিং প্লান্ট ঘুরে দেখেন।

এ ছাড়া ওয়ালটন গুগল টিভি এবং গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড টিভিতে লেটেস্ট টেকনোলজি দিয়ে অত্যাধুনিক নতুন ফিচার সংযোজন, গুগল ইকোসিস্টেম ও ওটিটি প্লাটফর্ম ডেভলপমেন্টে যৌথভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন সাউথ-ইষ্ট এশিয়া/সাউথ এশিয়া প্যাসিফিক অঞ্চলে গুগল প্লাটফর্মস ও ইকোসিস্টেম পার্টনারশিপসের ডিরেক্টর মাহিন সাহিন, প্লাটফর্মস ও ইকোসিস্টেম পার্টনারশিপসের প্রধান উসমান শেখ এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কায় গুগলের হেড অফ ইন্ডাস্ট্রি গোলাম কিবরিয়া।

অতিথিরা ওয়ালটন হেডকোয়ার্টার্সে এলে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডিরেক্টর রাইসা সিগমা হিমা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার (সিবিও) প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, ডেপুটি সিবিও মুহাম্মদ আলী, টিভি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের প্রধান মিথুন চক্রবর্তী, ম্যানেজমেন্ট প্রতিনিধি ইমান হোসেন, হুমায়রা হোসেন ও আরমান ইবনে শাহজাহান।

অতিথিরা প্রথমে ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়ার ওপর নির্মিত ভিডিও প্রজেন্টেশন দেখেন।

এরপর তারা ওয়ালটনের প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন।

পরে ওয়ালটনের অত্যাধুনিক প্রযুক্তির টিভি প্রোডাকশন প্ল্যান্টস পরিদর্শন করেন।

ওই সময় ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তির টিভি প্রোডাকশন লাইন ও প্রক্রিয়া দেখে তারা অভিভূত হন।

এরপর প্রতিনিধি দল ওয়ালটন গুগল টিভি এবং গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড টিভিতে লেটেস্ট টেকনোলজি দিয়ে অত্যাধুনিক নতুন ফিচার সংযোজন, গুগল ইকোসিস্টেম ও ওটিটি প্লাটফর্ম ডেভলপমেন্টে যৌথভাবে কাজ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

গুগলের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মাহিন সাহিন তার লিংকডইন পেজে বলেন, ‘বাংলাদেশে আমাদের ওইএম পার্টনার ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন করে অভিভূত। ওয়ালটন অনেক ধরনের ইলেকট্রনিক্স পণ্যসহ গুগল টিভি প্লাটফর্মে স্মার্ট টিভি উৎপাদন ও বাজারজাত করছে। তাদের বিশাল উৎপাদন কর্মযজ্ঞ সত্যিই প্রশংসনীয়। লোকাল চ্যাম্পিয়নের ক্ষেত্রে ওয়ালটন এক উদাহরণ সৃষ্টি করেছে। তারা বাংলাদেশের চেয়ে বাইরে বেশি টিভি বিক্রি করতে চলেছে।’

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের হেডকোয়ার্টার্সে দেশের সর্ববৃহৎ টেলিভিশন গবেষণা ও উদ্ভাবন সেন্টারসহ আন্তর্জাতিকমানের টিভি ম্যানুফ্যাকচারিং প্লান্ট রয়েছে।

বাংলাদেশের প্রথম গুগল ওএস টিভি ম্যানুফ্যাকচারার এটি।

সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজে ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৬৫ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন আকারের গুগল টিভি ও গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড টিভি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

ব্যাপক গবেষণার মাধ্যমে ওয়ালটন গুগল টিভি ও গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড টিভিতে প্রতিনিয়ত উদ্ভাবনী প্রযুক্তি ও অত্যাধুনিক ফিচারের সংযোজন করে চলেছে টিভি আরএনআই সেন্টারের প্রকৌশলীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

মার্কিন যন্ত্রাংশ ছাড়াই উৎপাদনে যাচ্ছে হুয়াওয়ে
নির্বাচিত

মার্কিন যন্ত্রাংশ ছাড়াই উৎপাদনে যাচ্ছে হুয়াওয়ে

আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপনার এনইআইডি দিয়ে কয়টি ফোন নিবন্ধিত জানার উপায়
প্রযুক্তি সংবাদ

আপনার এনইআইডি দিয়ে কয়টি ফোন নিবন্ধিত জানার উপায়

ল্যাপটপ ভালো রাখতে যে পাঁচ অভ্যাস পরিহার করা জরুরি
নির্বাচিত

ল্যাপটপ ভালো রাখতে যে পাঁচ অভ্যাস পরিহার করা জরুরি

জেনে নিন কোন প্রসেসর আপনার ফোনের জন্য ভালো
প্রযুক্তি সংবাদ

জেনে নিন কোন প্রসেসর আপনার ফোনের জন্য ভালো

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো
প্রযুক্তি সংবাদ

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী
সোশ্যাল মিডিয়া

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন
প্রযুক্তি সংবাদ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 June 2023

গুগলের প্রতিনিধি দলের ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন

Techzoom.TV |
TechzoomTV