Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৬০০ কোটি ছাড়িয়ে যাবে আইওটি সংযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
৬০০ কোটি ছাড়িয়ে যাবে আইওটি সংযোগ
Share on FacebookShare on Twitter

বিশ্বে দ্রুত সম্প্রসারণ হচ্ছে সেলুলার ইন্টারনেট অব থিংস (আইওটি) সংযোগ। ২০২২ সালে বছরওয়ারি ব্যবহারকারীর সংখ্যা ২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭০ কোটিতে। সমন্বিত বার্ষিক প্রবৃদ্ধি ১০ দশমিক ৮ শতাংশ হারে বেড়ে ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা ৬০০ কোটি সংযোগের রেকর্ড অতিক্রম করবে। এমনটাই দাবি করা হয়েছে কাউন্টারপয়েন্ট রিসার্চের সম্প্রতি প্রকাশিত গ্লোবাল সেলুলার আইওটি কানেকশন ট্র্যাকার প্রতিবেদনে।

কাউন্টারপয়েন্ট রিসার্চ একটি বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান, যা প্রযুক্তি খাতের বিভিন্ন পণ্য পর্যালোচনা করে। প্রধান প্রযুক্তি ও অর্থনৈতিক কোম্পানি নিয়ে মাসিক ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি। ২০২২ সালের জরিপ অনুসারে, দুই-তৃতীয়াংশ সেলুলার সংযোগের হিস্যাই মূলত চীনের। পরবর্তী ধাপে আছে যথাক্রমে ইউরোপ ও উত্তর আমেরিকা। যদিও সেলুলার সংযোগে শিল্পপ্রতিষ্ঠানগুলো উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দাবস্থা, বৈশ্বিক সরবরাহ চেইনে সংকটের মতো কিছু প্রতিবন্ধকতাকে মোকাবেলা করতে হচ্ছে; তার পরও বেড়েছে সেলুলার আইওটি বাজার। আর তার পেছনে প্রধান কারণ হিসেবে ছিল বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ডিজিটাল দুনিয়ার প্রতি ঝুঁকে পড়া। বিশেষ করে স্মার্ট মিটার, অটোমোবাইল ও এসেট ট্র্যাকিং বর্তমানে নতুন প্রবণতায় পরিণত হয়েছে। সেলুলার আইওটি যেহেতু শিল্প-কারখানাগুলোর উৎপাদন বাড়ানো, সরবরাহ সময় কমিয়ে আনা ও স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে খরচ কমিয়ে আনায় সহযোগিতা করে। স্বাভাবিকভাবেই মহামারীর প্রাদুর্ভাবেও সূচক ছিল ঊর্ধ্বমুখী।

সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট সোমেন মণ্ডল জানিয়েছেন, ২০২২ সালের পর সেলুলার আইওটি সংযোগের ৯০ শতাংশই ফোরজি ও এনবি-আইওটির যৌথ হিস্যা। ২০১৬ সালে টুজি ও থ্রিজিভিত্তিক আইওটি সংযোগকে পেছনে ফেলতে সামনে আসে ফোরজি। বিস্তৃতি লাভ করতে থাকে দ্রুত। এনবি-আইওটি বিপুল জনপ্রিয়তা কুড়িয়েছে চীনে। জাপান, অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকায় রয়েছে এলটিই-এম প্রযুক্তির বিশেষ প্রভাব। ইউরোপ একই সঙ্গে এনবি-আইওটি ও এলটিই-এম প্রযুক্তির সমন্বয় করে নিয়েছে। তবে ফোরজি ক্যাট ১ বিস প্রযুক্তির জনপ্রিয়তা এনবি-আইওটিকে ছাপিয়ে গেছে। বিশেষ করে কার্যক্রম পরিচালনা ও বিস্তৃতির দিক থেকে। পিওএস, টেলিম্যাটিকস ও স্মার্ট মিটার্সের মতো অ্যাপ্লিকেশনগুলো দ্রুত ফোরজি প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। ফোরজি ক্যাট ১ ও ফোরজি ক্যাট ১ বিস প্রযুক্তির চালান বেড়েছে উল্লেখযোগ্য মাত্রায়, যা এনবি-আইওটি প্রযুক্তির বাজারে কিছুটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে।

ফাইভজি এখনো বর্ধনশীল। বাজারে ফাউভজিভিত্তিক নতুন অ্যাপ ও পরিষেবা জন্ম নিচ্ছে। ফাইভজি রেডক্যাপ ও ফাইভজি ই-রেডক্যাপের উত্থান তার মধ্যে গুরুত্বপূর্ণ। বিশেষ করে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোয়। কাউন্টারপয়েন্ট রিসার্চের ভাইস প্রেসিডেন্ট নেইল শাহ দাবি করেছেন, বৈশ্বিক সেলুলার আইওটি সংযোগ ২০৩০ সাল নাগাদ ৬০০ কোটি অতিক্রম করবে। বার্ষিক প্রবৃদ্ধির হার হবে ১০ দশমিক ৮ শতাংশ। ডিজিটাল প্রযুক্তি, অটোমোটিভ, শিল্প-কারখানা, পাইকারি পরিষেবা ও স্বাস্থ্য খাতে বেড়েছে আইওটির ব্যবহার। গত দশকে ব্যক্তিগত কম্পিউটার ও স্মার্টফোন সেলুলার কানেকশন বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রেখেছে। চলতি দশকে সে ভূমিকা পালন করছে ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়া। এ বিস্তারের কারণে শিগগিরই হয়তো কমতে পারে সংশ্লিষ্ট ডিভাইসের দাম। বিশেষ করে সিগফক্স ও ওয়াই-সানের মতো নন-সেলুলার প্রযুক্তির বিকল্প হিসেবে। গত বছর সেলুলার আইওটি শিল্প নানা পরিবর্তন দেখেছে। টেলিট অধিগ্রহণ করে নিয়েছে থ্যালিজের সেলুলার আইওটি ব্যবসা। পরিবর্তনকে সঙ্গে নিয়েই সেলুলার আইওটি বাজার ক্রমে স্ফীত হচ্ছে। নন-সেলুলার প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতায় শক্ত করে চলছে নিজের অবস্থান।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এইচপি প্রোবুক জি৬ সিরিজের ল্যাপটপ নিয়ে এল স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

এইচপি প্রোবুক জি৬ সিরিজের ল্যাপটপ নিয়ে এল স্মার্ট টেকনোলজিস

আসছে সস্তা ফোল্ডেবল ফোন, টেক্কা দেবে ভিভো-স্যামসাংকে
প্রযুক্তি সংবাদ

আসছে সস্তা ফোল্ডেবল ফোন, টেক্কা দেবে ভিভো-স্যামসাংকে

তরুণদের পছন্দের স্মার্টফোন রিয়েলমি ৫আই
নির্বাচিত

প্রতিবছর ১০০ মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি করতে চায় রিয়েলমি

ফেসবুক প্রোফাইল, পেজ ভেরিফাই করবেন কীভাবে
কিভাবে করবেন

ফেসবুক প্রোফাইল, পেজ ভেরিফাই করবেন কীভাবে

হোয়াটসঅ্যাপে ডিলিট করা ছবি ফিরিয়ে আনবেন যেভাবে
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে ডিলিট করা ছবি ফিরিয়ে আনবেন যেভাবে

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যাত্রা: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যাত্রা: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix