Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাবলিক রিলস ডাউনলোডের সুযোগ দিচ্ছে ইনস্টাগ্রাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 23 June 2023
ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক
Share on FacebookShare on Twitter

ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অন্যদের পোস্ট করা রিল ডাউনলোড করার অনুমতি দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, প্লাটফর্মের কনটেন্ট যাতে অ্যাপের বাইরেও শেয়ার করা যায় সে কথা মাথায় রেখে ফিচারটি চালু করেছে ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রামের প্রতিযোগী শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকের এ ফিচার কয়েক বছর ধরেই রয়েছে। এছাড়া প্লাটফর্মের বাইরে টিকটকের ওয়াটারমার্কসহ ভিডিওগুলো ছড়িয়ে পড়ার কারণে এর জনপ্রিয়তা ও পরিচয় উভয়ই প্রসারিত হচ্ছে।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, শুরুতে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবহারকারীরা রিলগুলো ডাউনলোড করতে সক্ষম হবে। ব্যবহারকারীরা শেয়ার আইকনে ট্যাপ করে ডাউনলোড অপশন থেকে এটি করতে পারবে। তিনি উল্লেখ করেছেন, শুধু পাবলিক অ্যাকাউন্টে থাকা রিলগুলো ডাউনলোড করা যাবে। তবে পাবলিক অ্যাকাউন্টগুলো রিল ডাউনলোড করার ক্ষমতা বন্ধ বা সীমাবদ্ধ করতে পারবে।

ইনস্টাগ্রামপ্রধান নির্দিষ্ট করেননি যে ডাউনলোড করা রিলে ইনস্টাগ্রামের ওয়াটারমার্ক থাকবে কিনা। কিন্তু তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ডাউনলোড করা রিলটিতে অ্যাকাউন্টের নামের সঙ্গে ইনস্টাগ্রামের লোগো থাকবে। এতে টিকটকের ভিডিওতে থাকা ওয়াটারমার্কের ফরম্যাট ব্যবহার করা হয়েছে। তবে ইনস্টাগ্রাম সবসময়ই ব্যবহারকারীদের তাদের নিজস্ব রিলগুলো ড্রাফট থেকে ওয়াটারমার্ক ছাড়াই ডাউনলোড করার অনুমতি দিয়েছে।

২০২১ সালে ইনস্টাগ্রাম ভিডিওগুলোয় টিকটক ওয়াটারমার্ক বা অন্য কোনো ওয়াটারমার্ক থাকা কনটেন্ট প্রকাশ বন্ধ করে দেয়। গত আগস্টে ডাউনলোড করা শর্টসে লোগোভিত্তিক ওয়াটারমার্ক যুক্ত করতে শুরু করে ইউটিউব। সুতরাং ইনস্টাগ্রামের এ পদক্ষেপ ব্যবহারকারীদের রিল ডাউনলোড করার অনুমতি দেয়া একটি কৌশল হতে পারে। যাতে লোকেরা প্লাটফর্মে আরো বেশি কনটেন্ট দেখতে আগ্রহী হয়।

কয়েক প্রান্তিকের মধ্যে মেটা তাদের পরিসর ও আয় বাড়ানোর জন্য রিলসের দিকে গভীর মনোযোগী ছিল।

প্রতিষ্ঠানটির সিইও মার্ক জাকারবার্গ ২০২৩ সালের প্রথম প্রান্তিকের আর্নিং কলের সময় জানিয়েছেন, ইনস্টাগ্রাম প্লাটফর্মে এআই-চালিত রিলস সুপারিশগুলোর জন্য ব্যবহারকারীর ব্যয় করা সময় ২৪ শতাংশ বেড়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনস্টাগ্রাম

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২০ সালে আয় ১ হাজার কোটি ডলার
নির্বাচিত

নিজেদের তৈরি নতুন তিন চিপ আনলো টেনসেন্ট

স্মার্টওয়াচ কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
নির্বাচিত

স্মার্টওয়াচ কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

দাম বাড়ল স্যাটেলাইট ইন্টারনেটের
টেলিকম

দাম বাড়ল স্যাটেলাইট ইন্টারনেটের

এওসির সঙ্গে প্রতিযোগিতায় শাওমি, এসার ও আসুস
নির্বাচিত

এওসির সঙ্গে প্রতিযোগিতায় শাওমি, এসার ও আসুস

কোটি কোটি ডলার খরচ করে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন তারা
নির্বাচিত

কোটি কোটি ডলার খরচ করে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন তারা

অ্যাপলের এ১৬-কে ছাড়াবে মিডিয়াটেকের ডাইমেনসিটি
নির্বাচিত

অ্যাপলের এ১৬-কে ছাড়াবে মিডিয়াটেকের ডাইমেনসিটি

Load More

ট্রেন্ডিং টপিক

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
প্রযুক্তি সংবাদ

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম
নির্বাচিত

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন
অর্থ ও বাণিজ্য

২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

একই ফোনে দুটি সিম ব্যবহার এখন বেশিরভাগ স্মার্টফোনেই...

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 June 2023

পাবলিক রিলস ডাউনলোডের সুযোগ দিচ্ছে ইনস্টাগ্রাম

Techzoom.TV |
TechzoomTV