Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈশ্বরদীতে অনলাইন জুয়ার কবলে হাজারো তরুণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৫ জুলাই ২০২৩
ঈশ্বরদীতে অনলাইন জুয়ার কবলে হাজারো তরুণ
Share on FacebookShare on Twitter

সারা দেশের ন্যায় ঈশ্বরদীর যুব সমাজ, শিক্ষার্থী, উঠতি বয়সী তরুণ-তরুণী আসক্ত অনলাইন জুয়া এবং অনলাইন ভিত্তিক বিভিন্ন গেমস এ। নষ্ট হচ্ছে লেখাপড়া। পরিবারে বাড়ছে কলহ। ঘটছে না নানা দুর্ঘটনা। কিশোর কিশোরীদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে না দেওয়ায় আত্মহত্যার ঘটনাও দেশে কম ঘটেনি।

অনলাইন জুয়ার ভয়াবহতা পৌঁছে গেছে ইট পাথরে গড়া শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের আনাচে-কানাচে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে প্রযুক্তির। এমন সর্বনাশা নেশায় সর্বস্ব খোয়াচ্ছেন অনেকে। অনলাইন জুয়া চক্রের সদস্যরা মাসে লেনদেন করছে কোটি কোটি টাকা। আর এই টাকা চলে যাচ্ছে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিদেশী চক্রের হাতে।

ঈশ্বরদী বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে উঠতি বয়সী ছেলে-মেয়েরা এই নেশায় আশক্ত। উপজেলার মুলাডুলি, দাশুড়িয়া, মাড়মী, দরগাবাজার, পাকশী, সাহাপুর, কদিমপাড়া, কালিকাপুর, পারমানবিক এলাকা, ভেড়ামারা লালন শাহ সেতু পশ্চিম দিকে, পদ্মা নদীর মাঝে নৌকা যোগে বসে এই জুয়ার আড্ডা। সন্ধা রাত থেকে শুরু করে পাড়ার দোকান পাটে বসে চলে গভীর রাত পর্যন্ত এই আড্ডা। চলে পাপজি, ফ্রিফায়ার গেম খেলা। শুধু তাই নয় ডিজিটাল যুগে গ্রামেও রয়েছে ইন্টারনেট ব্যবস্থা, রয়েছে ওয়াইফাই সংযোগ। ঘরে বসেও চলছে জুয়ার আড্ডা। আবার পূর্ব পদ্ধতি তাশের মাধ্যমেও চলছে এই আড্ডা। জুয়ার টাকার যোগান দিতে অনেকেই আবার জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে। সৃষ্টি হচ্ছে মাদকসেবী, বাড়ছে কিশোর গ্যাং এর সংখ্যা।

একটি সূত্র থেকে জানা গেছে, রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে চাকুরীরত অনেকেই এই অনলাইন জুয়ার নেশায় খোয়াচ্ছে তাদের অর্জিত অর্থ। সংসারে নেমে আসছে তার বিরুপ প্রভাব। মাসের বেতন পেলেই এই চক্র বিভিন্ন যায়গায় চালায় অনলাইন জুয়ার আড্ডা। আবার অন লাইনে লুডু খেলার মাধ্যমেও চলছে জুয়া।

অনলাইন জুয়ার আসর https://onexperience.com । অ্যাপস এর মাধ্যমে এই সাইটে ইমেইল দিয়ে রেজেস্ট্রশনই বেটিং দুনিয়ার প্রবেশদ্বার। তারপরই শুরু হয় টাকার খেলা। এটি বাংলাদেশী টাকায় রকেট, বিকাশ বা এই জাতীয় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিজ একাউন্টে টাকা জমা নিশ্চিত হওয়ার পরই শুরু হয় খেলা।

অন্য আরেকটি বিশ্বব্যাপী জনপ্রিয় ব্যাটিং কোম্পানী হচ্ছে Bet365 । যার ওয়েব সাইট https://www.bet360.com । এই সাইটে অবশ্য টাকাকে বিভিন্ন এজেন্টের মাধ্যমে প্রথমে ডলারে রুপান্ত করে নিজ একাউন্টে আনা হয়। তার পরই শুরু হয় খেলা।

টাকা দিয়ে পয়েন্ট কেনা। তা দিয়েই বাজি। নেশায় পড়েই লাখ টাকা খোয়াচ্ছেন ব্যবহারকারীরা। আর কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।

জুয়ার রাজ্যে যাদের পরিচয় মাস্টার এজেন্ট, সুপার এজেন্ট, লোকাল এজেন্ট নামে। এখানে জুয়া খেলতে লাগে পিবিইউ বা পার বেটিং ইউনিট। যার এক ইউনিটের দাম একশ’ টাকা। ব্যবহারকারী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দেয় লোকাল এজেন্টকে। তার কাছ থেকে পায় মাস্টার এজেন্ট। তারপর সুপার এজেন্টের হাত হয়ে টাকা পাচার হয় দেশের বাইরের থাকা সুপার অ্যাডমিনের কাছে। ফিরতি পথে পিবিইউ পৌঁছায় ব্যবহারকারী হাতে। শুরু হয় জুয়া। যোগাযোগ চলে বিদেশি নাম্বারের হোয়াটস্যাপে। ব্যবহারকারীদের অধিকাংশই তরুণ।

সামনের বিশ্বকাপ ফুটবল খেলা ঘিরে জুয়ার মাষ্টার মাইন্ডরা আরও ব্যাপক হারে সকল শ্রেণি, পেশা ও বয়সীদের তাদের এই জুয়ার আড্ডায় সম্পৃক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। বিভিন্ন লোভনীয় অফারও রয়েছে।

Tags: অনলাইন জুয়াঈশ্বরদীতে অনলাইন জুয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৩০সি
নির্বাচিত

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৩০সি

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
প্রযুক্তি পরামর্শ

বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখার উপায়

Vivo Y300 বনাম Infinix Note 50S: বাজেট ফোনে কে সেরা?
প্রযুক্তি সংবাদ

Vivo Y300 বনাম Infinix Note 50S: বাজেট ফোনে কে সেরা?

আল্ট্রা স্লিম ফোন তৈরির পরিকল্পনা স্থগিত চীনা কোম্পানিগুলোর
নির্বাচিত

আল্ট্রা স্লিম ফোন তৈরির পরিকল্পনা স্থগিত চীনা কোম্পানিগুলোর

ইন্টারনেটবিহীন পৃথিবীতে বাস করতে চায় যুক্তরাজ্যের অর্ধেক তরুণ–তরুণী
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটবিহীন পৃথিবীতে বাস করতে চায় যুক্তরাজ্যের অর্ধেক তরুণ–তরুণী

শ্রমিক কল্যাণ তহবিলে ২৪ কোটি টাকা দিলো গ্রামীণফোন
টেলিকম

শ্রমিক কল্যাণ তহবিলে ২৪ কোটি টাকা দিলো গ্রামীণফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix