Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দারুণ সব অফারসহ শেয়ারট্রিপ এর ৫ লাখ ডাউনলোড উদযাপন!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
দারুণ সব অফারসহ শেয়ারট্রিপ এর ৫ লাখ ডাউনলোড উদযাপন!
Share on FacebookShare on Twitter

দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল টেক প্রতিষ্ঠান শেয়ারট্রিপের অর্জনে যুক্ত হল আরও একটি মাইলফলক! গুগল প্লে স্টোরে ৫ লাখ বার ডাউনলোড হয়েছে অ্যাপটি, যা দেশের যেকোন ভ্রমণ ভিত্তিক অ্যাপের জন্য এবারই প্রথম। প্লে স্টোরের ট্রাভেল ও লোকাল ক্যাটেগরির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এই অ্যাপটি। ৪২শ’রও বেশি রিভিউ থেকে ৪.৪ স্টার অর্জন করা এই অ্যাপটি ওয়ান-স্টপ ট্রাভেল সল্যুশন প্রদানের ক্ষেত্রে বিশ্বমঞ্চে দেশকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।

ব্যবহারকারীদের সাথে এ অর্জন উদযাপনে শেয়ারট্রিপ নিয়ে আসছে ৫ দিনব্যাপী দুর্দান্ত সব অফার।এছাড়াও শেয়ারট্রিপের সকল সেবায় থাকছে ৫ শতাংশ ছাড়। শেয়ারট্রিপ থেকে বুক করলেই দেশজুড়ে বিভিন্ন হোটেল ও রিসোর্টে গ্রাহকেরা পাবেন আরও ৭৫ শতাংশ পর্যন্ত বিশাল ছাড়, এবং আন্তর্জাতিক হোটেলে থাকছে ৫ শতাংশ ছাড়। তাছাড়াও, ফ্লাইটে থাকছে ফ্ল্যাট ১৯ শতাংশ ছাড় । এই অফারগুলো চলবে ০৬ জুলাই, ২০২৩ থেকে ১০ জুলাই, ২০২৩পর্যন্ত।

স্থানীয় এবং আন্তর্জাতিক ফ্লাইট, হোটেল ও ট্যুর পরিষেবা প্রদান করে শেয়ারট্রিপ। দেশের প্রথম অটো ভয়েড, অটো রিফান্ড ও তারিখ পরিবর্তনের সুবিধা নিয়ে এসেছে শীর্ষস্থানীয় এ ট্রাভেল টেক প্রতিষ্ঠান। এতে করে ব্যবহারকারীরা শুধুমাত্র কয়েক ট্যাপেই অ্যাপের মাধ্যমে তাদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে পারবেন, যা তাদের ভ্রমণ অভিজ্ঞতাকে করে তুলবে আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত। তাছাড়াও, ফ্লাইট ট্র্যাকার, কুইজ ও স্পিন টু উইন সহ নানান উদ্ভাবনী ফিচার রয়েছে শেয়ারট্রিপ অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মে। ব্যবহারকারীদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিতে এবং শেয়ারট্রিপকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে অনন্য ভূমিকা রাখছে এসব ফিচার।

ভ্রমণ খাতের সম্প্রসারণ এবং সাধারণ মানুষদের ভ্রমণের দিকে আরও আকৃষ্ট করতে ২০১৯ সাল থেকে নিরলস কাজ করে যাচ্ছে শেয়ারট্রিপ। দীর্ঘদিনের অসামান্য প্রচেষ্টার ফলস্বরুপ ভ্রমণ খাতে অনন্য এই কীর্তি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। তাদের এই অসাধারণ অর্জন দেশে এবং দেশের বাইরের সকল ভ্রমণপ্রেমীদের মাঝে শেয়ারট্রিপের জনপ্রিয়তারই প্রতিফলন।

শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক বলেন, “দেশের পর্যটনখাতে নতুন মাত্রাদানের লক্ষ্য নিয়ে আমরা যাত্রা শুরু করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশে ভ্রমণ খাতে রূপান্তর নিয়ে আসা। এ ব্যাপারে আমাদের মার্কেটিং ও টেক টিম নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে; মানুষের ভ্রমণ অভিজ্ঞতায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে আমরা এ অ্যাপ তৈরি করেছি।”

উল্লেখ্য, শেয়ারট্রিপের মাধ্যমে ভ্রমণ খাতে অসামান্য ভূমিকা রাখার জন্য প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সাদিয়া হক সম্প্রতি কটলার অ্যাওার্ডস ২০২৩ অর্জন করেন। তার এই ভূমিকা শেয়ারট্রিপের সকল সদস্যদেরকে বাংলাদেশের ভ্রমণ খাতকে নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যেতে আরও উৎসাহিত করছে। এই প্রচেষ্টার ফলস্বরুপ শেয়ারট্রিপ মাত্র চার বছরে মার্কেট লিডারে পরিণত হয়েছে।

Tags: শেয়ারট্রিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউনিয়ন পর্যায়ে দ্রুতগতির ইন্টারনেট পেতে বিসিসি’র চুক্তি স্বাক্ষর
প্রযুক্তি সংবাদ

ইউনিয়ন পর্যায়ে দ্রুতগতির ইন্টারনেট পেতে বিসিসি’র চুক্তি স্বাক্ষর

ভালোবাসা দিবস উপলক্ষে শেয়ারট্রিপের বিশেষ লাইফস্টাইল ক্যাম্পেইন
প্রযুক্তি সংবাদ

ভালোবাসা দিবস উপলক্ষে শেয়ারট্রিপের বিশেষ লাইফস্টাইল ক্যাম্পেইন

মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের হুঁশিয়ারি
প্রযুক্তি সংবাদ

প্রথম প্রান্তিকে হুয়াওয়ের নিট মুনাফা বৃদ্ধি পেয়েছে ৩.৮ শতাংশ

নতুন রেকর্ড ছুঁলো বিটকয়েন
নির্বাচিত

নতুন রেকর্ড ছুঁলো বিটকয়েন

গুগল অ্যাপলের ম্যাপ থেকে ফিলিস্তিন উধাও!
প্রযুক্তি সংবাদ

গুগল অ্যাপলের ম্যাপ থেকে ফিলিস্তিন উধাও!

দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছে ই-কমার্স
ই-কমার্স

দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছে ই-কমার্স

Load More

ট্রেন্ডিং টপিক

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই
প্রযুক্তি সংবাদ

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যাংকিং খাতের ‘রোল মডেল’ সিটি ব্যাংক: ৬ বছরে মুনাফা বাড়ল ৫ গুণ!

দেশব্যাপী র‍্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন
অটোমোবাইল

দেশব্যাপী র‍্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা
নির্বাচিত

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

ফেসবুকে আপনার বা আপনার সন্তানের একটি সাধারণ পারিবারিক...

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix