Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাসওয়ার্ড সুরক্ষায়ও উদাসীন সরকারি অনেক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
একাধিক পাসওয়ার্ড মনে রাখার উপায়
Share on FacebookShare on Twitter

জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইট থেকে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের শোরগোলের মধ্যে সরকারি আরও কয়েকটি ওয়েবসাইটের নিরাপত্তা ঝুঁকিতে পড়ার খবর আসছে। সাইবার নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন, কেবল ওয়েবসাইট নির্মাণ ও তদারকিতেই গাফিলতি থাকছে না, সরকারি দপ্তরের অনেকেই আইডি-পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করছেন না। তাতে অপরাধমূলক ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

বিষয়টি স্বীকার করেছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও। রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন, “কর্মকর্তাদের কেউ কেউ তথ্য সুরক্ষার গাইডলাইনগুলো ঠিকমত অনুসরণ করছেন না। যে কারণে এ রকম ঘটনা ঘটছে।”

সম্প্রতি পুলিশের ডেটাবেইসের আইডি-পাসওয়ার্ড ডার্কওয়েবে বেচাবিক্রির খবর চাউর হয়। তবে ঘটনাটি তেমন নয় বলে দাবি করেছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মনজুর রহমান।

মনজুর বলেন, “আপনারা জানেন, পুলিশের এসআই থেকে তদূর্ধ্ব কর্মকর্তা সবারই আইডি-পাসওয়ার্ড থাকে। কিছু ক্ষেত্রে দেখা গেছে কারও পাসওয়ার্ড আছে, তিনি সেটা পাল্টাননি। পরে হয়ত দেখা গেছে, অন্য কারও সামনে সেটা ওপেন করতে গিয়ে তৃতীয়জন দেখে ফেলেছেন। সেটা হয়ত বাইরে চলে গেছে। এরকম কিছু ক্ষেত্রে হয়ত কিছু পাসওয়ার্ড বাইরে চলে গেছে। এর বাইরে কিছু নয়।”

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, পুলিশের ডিজিটাল তথ্যভাণ্ডার সিডিএমএসের কিছু আইডি আর পাসওয়ার্ড বেহাত হয়েছিল কয়েকদিন আগে। বিষয়টি জানতে পেরে পুলিশ সদর দপ্তর থেকে জুন মাসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাদের পাসওয়ার্ড বদলে ফেলার নির্দেশনা দেওয়া হয়। সবাইকে এ বিষয়ে আরও সতর্ক হতে বলা হয়।

পুলিশের সব মামলার তথ্যই এখন থাকে সংস্থাটির কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার বা ‘ক্রাইম ডেটাবেইস ম্যানেজমেন্ট সিস্টেমে (সিডিএমএস)’। বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া অপরাধী বা সন্দেহভাজনদের শনাক্তের অনন্য বৈশিষ্ট্য, অপরাধের ধরন, মামলার সংখ্যা, ছবি, যাচাইকৃত পরিচয়সহ বিস্তারিত তথ্যসহ প্রোফাইল সংরক্ষিত থাকে এই ডেটাবেইসে।

সিডিএমস ডেটাবেইসে প্রবেশাধিকারপ্রাপ্ত কর্মকর্তারা নিজেদের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এই তথ্যভাণ্ডারে ঢুকে অপরাধী বা সন্দেহভাজনদের প্রোফাইলের তথ্য পরিবর্তন করতে পারেন।

কোনো অপরাধী পুলিশের আইডি-পাসওয়ার্ড পেলে তা দিয়ে নিজের প্রোফাইল থেকে তথ্য মুছে ফেলতে বা পরিবর্তনও করে ফেলার ঝুঁকি থাকে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশের এআইজি মনজুর বলেন, “যারা সিডিএমএস নিয়ে কাজ করেন, পরবর্তীতে তারাই বিষয়টি ধরতে পারে। তাদের কাছ থেকেই পাসওয়ার্ড ফাঁসের বিষয়টি জানা গেছে। এখন যারা কাজ করছেন, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। মোটামুটি সব চেঞ্জ হয়ে গেছে।”

রোববার সড়ক ও জনপথ বিভাগের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, সেখানে সব কর্মকর্তার সরকারি আইডি নম্বর, নাম, মেধাক্রম ও জন্ম তারিখের তালিকা রাখা আছে। তালিকার প্রতি পাতার শুরুতেই বলা হয়েছে- কর্মকর্তারা এই সরকারি আইডি ও জন্ম তারিখকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে ঢুকতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পার্সোনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (পিআইএমএস) সার্ভারে।

২৬ পৃষ্ঠার ওই তালিকায় প্রতি পৃষ্ঠায় ৩৭ জন কর্মকর্তার তথ্য দেখা গেছে, শেষের পাতায় দেখা গেছে ২৮ জনের তথ্য। সব মিলিয়ে সেখানে ৯৯০ জনের তথ্য রয়েছে।

ওই দপ্তরের এক কর্মকর্তা রোববার জানান, ওয়েবসাইটে ওই তালিকা দিয়ে কর্মকর্তাদের পাসওয়ার্ড পাল্টে ফেলতে বলা হয়েছিল। কিন্তু অনেকেই পাসওয়ার্ড পাল্টাননি। যার কারণে যে কেউই এখন এই তালিকা ধরে পিআইএমএসের সার্ভারে ঢুকে পড়তে পারে। কর্মকর্তাদের আইডি ধরে ঢুকে যে কেউই এখানে ঢুকে পাল্টে দিতে পারে কোনো কেনাকাটা বা দরপত্র সংক্রান্ত তথ্য।

Tags: পাসওয়ার্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫ কোটি গ্রাহক পাচ্ছে নগদ
নির্বাচিত

সরকারি ছুটিতেও সেবা দেবে ‘নগদ’

স্মার্টফোন কেনার সময় এই ৪ কারণে আপনি ঠকে যেতে পারেন
নির্বাচিত

স্মার্টফোন কেনার সময় এই ৪ কারণে আপনি ঠকে যেতে পারেন

ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটে খরচ কেমন?
প্রযুক্তি সংবাদ

ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটে খরচ কেমন?

ই-সিগারেটও ফুসফুসের ক্ষতি করে!
নির্বাচিত

ই-সিগারেটও ফুসফুসের ক্ষতি করে!

টিএমজিবি এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে আইসিটি প্রতিমন্ত্রীর বৈঠক
প্রযুক্তি সংবাদ

টিএমজিবি এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে আইসিটি প্রতিমন্ত্রীর বৈঠক

বাজারে এল স্টিল সিরিজের এরক্স ৩ গেমিং মাউস আই ৫৪
নির্বাচিত

বাজারে এল স্টিল সিরিজের এরক্স ৩ গেমিং মাউস আই ৫৪

Load More

ট্রেন্ডিং টপিক

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix