Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন কী ও এর ব্যবহার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 14 July 2023
মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন কী ও এর ব্যবহার
Share on FacebookShare on Twitter

সাইবার হামলার মাধ্যমে তথ্য হাতিয়ে নেয়ার ঘটনা এখন সব ক্ষেত্রেই ছড়িয়ে গেছে। অস্ট্রেলিয়ার টেলিযোগাযোগ কোম্পানি অপটাস সবশেষ এ হামলার শিকার হয়েছে। হামলায় এক কোটি ব্যবহারকারীর তথ্য বেহাত হয়েছে। যেসব তথ্য চুরি হয়, সেগুলো ব্যবহারের মাধ্যমে ভুয়া লেনদেন থেকে জালিয়াতি কার্যক্রমও পরিচালিত হয়। এ ধরনের অযাচিত ঘটনা থেকে সুরক্ষিত থাকতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা সহায়তা করে থাকে।

নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) অন্যতম। এটি কোনো ডিজিটাল পরিষেবা প্লাটফর্মে প্রবেশের জন্য একাধিক প্রমাণ দিয়ে থাকে। এতে ব্যবহারকারী জানেন এমন কিছু বিষয় যেমন পিন, প্রশ্ন, কার্ড, টোকেন বা বায়োমেট্রিক তথ্যের মতো বিষয় রয়েছে। বর্তমানে চার ধরনের মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন প্রক্রিয়া প্রচলিত রয়েছে।

এসএমএস বা টেক্সট: বর্তমানে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশনের জন্য সেলফোনে মেসেজের মাধ্যমে ওয়ানটাইম পাসওয়ার্ড ব্যবহার বেশি প্রচলিত। সব থেকে সহজ উপায় হলেও সেলফোনে থাকা যেকোনো অ্যাপ হ্যাক করে এ কোড হাতিয়ে নেয়া সম্ভব। সেলফোন বন্ধ থাকলে বা কাজ না করলেও এ পদ্ধতি সহায়ক হবে না।

অথেনটিকেটরনির্ভর যাচাইকরণ: আরেকটি প্রচলিত পদ্ধতি হচ্ছে স্মার্টফোনে গুগল অথেনটিকেটরের মতো ইনস্টল থাকা অ্যাপ। এখানে বিভিন্ন প্লাটফর্মের অ্যাকাউন্ট যুক্ত করতে হয়। এরপর স্বয়ংক্রিয়ভাবে ৩০ সেকেন্ডের জন্য ওয়ানটাইম পাসওয়ার্ড তৈরি হয়। টেক্সট মেসেজ থেকে সুরক্ষিত হলেও অ্যাপ হ্যাক করে এ পাসওয়ার্ড হাতিয়ে নেয়া যায়। স্মার্টফোন বন্ধ থাকলেও এটি ব্যবহার করা যাবে না।

সেলফোন অ্যাপ: এটি অনেকটা অথেনটিকেটর অ্যাপের মতোই। তবে এতে পাসওয়ার্ডের পরিবর্তে ব্যবহারকারীর কাছে পরিচয় যাচাইয়ের জন্য নোটিফিকেশন পপ আপ পাঠানো হয়। এজন্য অবশ্য সেলফোনে সক্রিয় ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

ফিজিক্যাল সিকিউরিটি কোড: মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশনের দিক থেকে এটিকে সবচেয়ে নিরাপদ ভাবা হয়। এর মধ্যে ইউবিকি, ভেরিমার্ক ও ফেইশিয়ান ফিডো রয়েছে। এগুলো ব্যবহারে ডিভাইসের সঙ্গে যুক্ত থাকতে হয়। অধিকাংশই ইউএসবি মেমোরি স্টিক ব্যবহার করে থাকে। বর্তমানে গুগল, অ্যামাজন, মাইক্রোসফটসহ বিশ্বের বিভিন্ন সরকারি সংস্থা এ পদ্ধতি ব্যবহার করে।

মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশনের এ ধরনগুলো শুধু যে নিরাপত্তা ব্যবস্থার জন্যই প্রচলিত তা নয়। এর ব্যবহারও মুখ্য ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, সবচেয়ে নিরাপদ ফিজিক্যাল সিকিউরিটি কীয়ের তুলনায় এসএমএসভিত্তিক পদ্ধতি বেশি ব্যবহৃত হয়।

ডিয়াকিন বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর সাইবার সিকিউরিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সম্প্রতি মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশনের ব্যবহার ও গ্রহণযোগ্যতা যাচাইয়ে জরিপ করেছে। বিভিন্ন বয়সের, শিক্ষাগত যোগ্যতার ৪০০ ব্যবহারকারী জরিপে অংশ নেয়। জরিপের তথ্যে দেখা যায়, শুধু নিরাপত্তা ধরন নিয়ে সবাই আগ্রহী নয়, এর ব্যবহারের বিষয়টিও গুরুত্বপূর্ণ। অধিকাংশই সহজ পদ্ধতিতে আগ্রহ প্রকাশ করেছে। যে কারণে এসএমএসভিত্তিক পদ্ধতি বর্তমানে বেশি প্রচলিত।

পরবর্তী সময়ে আরেক জরিপে ফিজিক্যাল সিকিউরিটি কী ব্যবহারের সুবিধা যাচাইয়ে দেখা যায়, অধিকাংশই এর প্রতি আগ্রহী। কিন্তু প্লাটফর্ম সাপোর্ট ও নিরাপত্তা পদ্ধতি ব্যবহারের বিষয়ে পরিষ্কার নির্দেশনা না থাকায় এর ব্যবহার জটিল হয়ে উঠেছে। এ কারণে প্রযুক্তিবিদরা যেকোনো প্রকার মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন পদ্ধতি গ্রহণের আগে এর কার্যকারিতা, ব্যবহার উপযোগিতা ও গ্রাহকদের চাহিদার বিষয়কে প্রাধান্য দেয়ার কথা জানিয়েছেন। হাউ স্টাফ ওয়ার্কস অবলম্বনে

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে টিকটকের লার্নিং ক্যাম্পেইন চালু
নির্বাচিত

ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে নিরাপদ করতে নানা নতুন ফিচার নিয়ে এল টিকটক

বিক্রয়ের রেকর্ড ভেঙে প্রথম দিনেই অপো এ৭৮- এর বিক্রি ২১৫%
নির্বাচিত

বিক্রয়ের রেকর্ড ভেঙে প্রথম দিনেই অপো এ৭৮- এর বিক্রি ২১৫%

বিটিআরসি ভবনে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীদের ভাঙচুর, আটক ২৪
টেলিকম

বিটিআরসি ভবনে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীদের ভাঙচুর, আটক ২৪

১০ মিনিটেই সম্পূর্ণ চার্জ হবে ইনফিনিক্সের নতুন ফোন
নির্বাচিত

১০ মিনিটেই সম্পূর্ণ চার্জ হবে ইনফিনিক্সের নতুন ফোন

স্বল্পমূল্যে ইন্টারনেট ও স্মার্টফোন সরবারহ করতে চায় সরকার
টেলিকম

স্বল্পমূল্যে ইন্টারনেট ও স্মার্টফোন সরবারহ করতে চায় সরকার

৬৩ বার নিজেদের দাবি পরিবর্তন করেছে অবৈধ ফোন ব্যবসায়ীরা
প্রযুক্তি সংবাদ

৬৩ বার নিজেদের দাবি পরিবর্তন করেছে অবৈধ ফোন ব্যবসায়ীরা

Load More

ট্রেন্ডিং টপিক

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি
প্রযুক্তি সংবাদ

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ
প্রযুক্তি সংবাদ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ
নির্বাচিত

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থ ও বাণিজ্য

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ক্ষুব্ধ হয়ে...

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 July 2023

মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন কী ও এর ব্যবহার

Techzoom.TV |
TechzoomTV