Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শেয়ারট্রিপ নিয়ে এসেছে ট্রাভেল ট্রিভিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
শেয়ারট্রিপ নিয়ে এসেছে ট্রাভেল ট্রিভিয়া
Share on FacebookShare on Twitter

দেশজুড়ে ভ্রমণপ্রেমীদের মাতিয়ে রাখতে শেয়ারট্রিপ অ্যাপে এবার এলো অনন্য কুইজ গেম ‘ট্রাভেল ট্রিভিয়া’! এই গেমের মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো উন্নত করে তুলেছে দেশের শীর্ষস্থানীয় এই ট্রাভেল টেক প্রতিষ্ঠান। শেয়ারট্রিপে নিবন্ধিত কুইজে অংশগ্রহণকারীদের জন্য থাকছে সাপ্তাহিক, মাসিক ও মেগা বিজয়ী হওয়ার সুযোগ; যার মাধ্যমে গ্রাহকরা জিতে নিতে পারবেন অবিশ্বাস্য সব পুরস্কার। চলতি মাসের ২৫ তারিখে আরম্ভ হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ২৫ অক্টোবর, ২০২৩ পর্যন্ত।

নভোএয়ার, টেকনো, এমএসআই, আমায়া ইন্ডাস্ট্রিজ – শাওমি অথরাইজড ডিস্ট্রিবিউটর, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, যশোর আইটি পার্ক রিসোর্ট অ্যান্ড হোটেল, সীগাল হোটেল, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা, হোটেল বেঙ্গল ব্লুবেরি এবং পিজু’র অংশীদারিত্বে এই কুইজ আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারীরা নভোএয়ারের নয়টি বিমান টিকিট; তিনটি টেকনো ক্যামন ২০ সিরিজের স্মার্টফোন; এমএসআই-এর আটটি গেমিং হেডসেট; সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, যশোর আইটি পার্ক রিসোর্ট অ্যান্ড হোটেল, সিগাল হোটেল, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট, এবং ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা তে যৌথভাবে আট রাত থাকার সুযোগ; আমায়া ইন্ডাস্ট্রিজ – শাওমি অথরাইজড ডিস্ট্রিবিউটর এর বিভিন্ন এক্সেসরিজ; পিজু’তে ১২টি কাপল ডিনার ভাউচার; এবং হোটেল বেঙ্গল ব্লুবেরি’তে একটি কাপল ডিনার উপভোগের সুযোগ পাবেন।

এ বিষয়ে শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক বলেন, “আমাদের ইন-অ্যাপ ফিচার ‘ট্রাভেল ট্রিভিয়া’ চালু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভ্রমণ বিষয়ে মজার আর রোমাঞ্চকর কুইজে অংশ নেয়ার মাধ্যমে নিজেদের জ্ঞানের পরিসরকে আরো বড় করে তোলার জন্য এটি দারুণ সুযোগ, যা অংশগ্রহণকারীদের ভ্রমণের আনন্দকেও বহুগুণে বাড়িয়ে দিতে সক্ষম বলে আমার বিশ্বাস।

তাছাড়া, বিভিন্ন শিল্পখাতের খ্যাতনামা ব্র্যান্ডের সাথে অংশীদারিত্বের মাধ্যমে বিজয়ীদের জন্য এমন সব চমৎকার উপহারের আয়োজন করতে পেরেও আমরা আনন্দিত। এক দূর্দান্ত অভিজ্ঞতা উপভোগ করার জন্য এক্ষুনি লগ-ইন করে ফেলুন আপনিও!”।

কুইজে অংশগ্রহণ করতে শেয়ারট্রিপ অ্যাপে লগ-ইন করতে হবে, নতুন ব্যবহারকারীদের জন্য এক্ষেত্রে প্রথমে একাউন্ট তৈরি করতে হবে। প্রতিদিন রাত ১১:৫৯-এ চালু হবে ট্রাভেল ট্রিভিয়া কুইজ, যাতে থাকবে মোট পাঁচটি প্রশ্ন, প্রতিটি চারটি অপশন সহ । প্রশ্নের উত্তর দেয়ার জন্য ব্যবহারকারীরা পাবেন ৯০ সেকেন্ড সময়। শীর্ষ স্কোরধারীদের মধ্য থেকে বেছে নেয়া হবে সাপ্তাহিক ও মাসিক বিজয়ী। প্রতিযোগিতার শেষ পর্যায়ে কুইজের সৌভাগ্যবান মেগা উইনারের নাম ঘোষণা করা হবে।

এই চমৎকার আয়োজনের মাধ্যমে শেয়ারট্রিপ ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে জিতে নিতে পারেন ফ্রি ডিনার, গেমিং হেডসেট কিংবা ইলেকট্রনিক গ্যাজেট। মাসিক বিজয়ীদের জন্য থাকছে বিমান টিকিট, হোটেলে থাকার সুবিধা অথবা স্মার্টফোন জেতার সুযোগ। আর মেগা বিজয়ীদের জন্য বিমান টিকিট, হোটেলে থাকার সুবিধা ও স্মার্টফোনের পাশাপাশি থাকছে শেয়ারট্রিপের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, যাতে থাকবে দারুণ সব ট্রাভেল এক্সেসরিজ ও ভাউচার।

Tags: শেয়ারট্রিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বন্ধ হচ্ছে বহু জিমেইল অ্যাকাউন্ট
কিভাবে করবেন

ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ই-মেইল, জানুন কীভাবে

অপরিচিত ফোন নাম্বারের পরিচয় জানবেন যেভাবে
কিভাবে করবেন

গোপনে আপনার কল রেকর্ড হচ্ছে কি না বুঝবেন যেভাবে

সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ কেন কিভাবে?
কিভাবে করবেন

সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ কেন কিভাবে?

অ্যাপল ওয়াচের জন্য ফেসবুকের মেসেজিং অ্যাপ কিট
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ওয়াচে ফিরলো গুগল ম্যাপস

স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি: AI ফিচার ও শক্তিশালী পারফরম্যান্সের নতুন সংযোজন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি: AI ফিচার ও শক্তিশালী পারফরম্যান্সের নতুন সংযোজন

টিকটক ভিডিও দূরে রাখুন, গ্রাহকদের বার্তা ইনস্টাগ্রামের
প্রযুক্তি সংবাদ

টিকটক ভিডিও দূরে রাখুন, গ্রাহকদের বার্তা ইনস্টাগ্রামের

Load More

ট্রেন্ডিং টপিক

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক
নির্বাচিত

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix