Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটক ব্যবহারকারীরা এখন পোস্ট করতে পারবে টেক্সটের মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩
টিকটক ব্যবহারকারীরা এখন পোস্ট করতে পারবে টেক্সটের মাধ্যমে
Share on FacebookShare on Twitter

শর্ট ভিডিওর জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক, সম্প্রতি টেক্সট ভিত্তিক পোস্ট ফিচার চালু করেছে। টিকটকে নিজেকে প্রকাশ করার জন্য এটি একটি নতুন ফরম্যাট। নতুন ফিচারটির মধ্য দিয়ে কনটেন্ট নির্মাণের ক্ষেত্রটি আরও প্রসারিত করছে টিকটক। গল্প, কবিতা, রেসিপি কিংবা অন্য কোন লিখিত বিষয়বস্তু তুলে ধরতে প্ল্যাটফর্মটির কমিউনিটির জন্য এটি একটি নতুন উপায়।

অভিনব সব টুলসের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে অনুপ্রাণিত করে টিকটক।একইসাথে প্রতিশ্রুতি দেয় সকল ধরনের সৃজনশীলতাকে লালন করার। যার ধারাবাহিকতায় ভিডিও, ছবি, ডুয়েট এবং স্টিচ সহ বিভিন্ন কনটেন্টের ফরম্যাট এসেছে প্ল্যাটফর্মটিতে। টেক্সট ভিত্তিক পোস্ট ফিচারটি বিকল্প হিসেবে আরও একটি মাত্রা যোগ করেছে এখানে। যেখানে ক্রিয়েটররা তাদের লেখার বিষয়গুলো শেয়ার করতে পারে অনায়াসে। দর্শকরাও এতে উৎসাহ পাচ্ছে সহজে।

অবিরত প্রকাশের অভিজ্ঞতা
সবচেয়ে সহজ ভাবে টেক্সট-ভিত্তিক কনটেন্ট তৈরি এবং সেটি শেয়ার করা যাবে এখানে। ক্যামেরা পেইজে, ব্যবহারকারীদের জন্য তিনটি অপশন থাকে: ফটো, ভিডিও এবং টেক্সট। টেক্সট অপশনটি সিলেক্টের পর আসবে টেক্সট ক্রিয়েশন পেইজ। ক্রিয়েটররা তাদের চিন্তাভাবনা বা কোন আইডিয়া লিখতে পারবেন এই ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেসটিতে।

কার্যকরী পোস্টের জন্য কাস্টমাইজেশন
পোস্ট পেইজে ব্যবহারকারীরা পরিচিত কাস্টমাইজেশনের অপশনগুলো পাবেন। যা ভিডিও বা ছবির পোস্টগুলোর মতো টেক্সট পোস্টকেও গতিশীল এবং আকর্ষনীয় করে তুলে। সাউন্ড যুক্ত করা, লোকেশন ট্যাগ করা, কমেন্ট করা এবং ডুয়েট করার মতো সকল অপশন পাওয়া যাবে এখানে।

সৃজনশীলতা প্রসারের বৈশিষ্ট্য
টেক্সট-ভিত্তিক বিষয়বস্তুকে উন্নত করতে এবং দর্শকদের আরও মুগ্ধ করতে ডিজাইন করা হয়েছে টেক্সট পোস্ট। যেখানে রয়েছে অনেকগুলো ফিচার। এর কিছু ফিচার হলো:

স্টিকার: ভিন্ন সব অভিব্যক্তিপূর্ণ স্টিকার রয়েছে এতে। যা কনটেন্টের পরিপূরক এবং ব্যক্তিত্ব তুলে ধরায় একটি আলাদা সংযোগ তৈরি করে।

ট্যাগ এবং হ্যাশট্যাগ: অ্যাকাউন্ট ট্যাগ করার মাধ্যমে অন্যদের সাথে যুক্ত হতে পারেন ক্রিয়েটররা। একইসাথে ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলো ব্যবহার করে প্রাসঙ্গিক কথোপকথনে অংশগ্রহন করতে পারেন তারা।

ব্যাকগ্রাউন্ড কালার: পারসোনালাইজেশন বা ব্যক্তিগতকরণ এখানে একটি মূল বিষয়। ব্যবহারকারীরা তাদের স্টাইলের সাথে মিলিয়ে ব্যাকগ্রাউন্ডের রঙ পছন্দ করতে পারবেন। এটি তাদের টেক্সট পোস্টগুলোকে পপ করতেও সাহায্য করবে।

সাউন্ড যুক্তকরন: মিউজিক হল টিকটকের কেন্দ্রবিন্দু। আর এখন, টেক্সট পোস্টের সাথেও মিউজিক সংযুক্ত করা যাবে। যা পড়ার অভিজ্ঞতাকে সাউন্ডট্র্যাকের মাধ্যমে বাড়িয়ে তোলে।

ড্রাফ্ট এবং ডিসকার্ড: সৃজনশীলতার একটি অংশ হল পরীক্ষা-নিরীক্ষা। সেই প্রেক্ষিতে ক্রিয়েটরদের ড্রাফ্ট সংরক্ষণ এবং অপ্রকাশিত পোস্টগুলো পুনরায় দেখার সুযোগ রয়েছে এখানে। যার ফলে তারা তাদের কাজ যেকোনো সময় পরিমার্জন করতে পারবে।

সৃজনশীলতা বাড়িয়ে তুলতে এবং ভিন্ন সকল ব্যবহারকারীদের এমন একটি প্ল্যাটফর্মে উত্সাহিত করতে টিকটক কাজ করে যাচ্ছে। লিখিত অভিব্যক্তির মাধ্যমে নিজেকে প্রকাশ করার একটি জায়গা হলো টিকটক। গল্প বলা, শৈল্পিক দিক নিয়ে কথা বলা এবং সংযুক্ত থাকার নতুন একটি উপায় করে দিয়েছে প্ল্যাটফর্মটি।

Tags: টিকটকট্যাগ এবং হ্যাশট্যাগফটোভিডিও

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশের ৫০ বছরের সেরা সাফল্য উদযাপন করবে ‘নগদ’
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৫০ বছরের সেরা সাফল্য উদযাপন করবে ‘নগদ’

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চায় ফিলিপাইন
নির্বাচিত

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চায় ফিলিপাইন

স্যামসাংয়ের প্রথম সিলিকন কার্বন ব্যাটারির ফোন হতে পারে গ্যালাক্সি ট্রাই-ফোল্ড
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের প্রথম সিলিকন কার্বন ব্যাটারির ফোন হতে পারে গ্যালাক্সি ট্রাই-ফোল্ড

হারানো জিনিস খুঁজে দিতে গুগল আনছে ‘মোক্ষম অস্ত্র’
প্রযুক্তি সংবাদ

হারানো জিনিস খুঁজে দিতে গুগল আনছে ‘মোক্ষম অস্ত্র’

দেশে মোবাইল আউটফিটারসের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

দেশে মোবাইল আউটফিটারসের যাত্রা শুরু

‘হোম ডেলিভারি’ দিচ্ছে আপেল গ্যাজেট ও সুমাস টেক
নির্বাচিত

‘হোম ডেলিভারি’ দিচ্ছে আপেল গ্যাজেট ও সুমাস টেক

Load More

ট্রেন্ডিং টপিক

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

ওয়ানপ্লাস ১৫টি (OnePlus 15T): ক্যামেরায় কি তবে সেই পুরোনো আমেজ?
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস ১৫টি (OnePlus 15T): ক্যামেরায় কি তবে সেই পুরোনো আমেজ?

জাপানের বাজারে শাওমির ধামাকা: মিনি এলইডি-সহ এলো ৬টি নতুন মনিটর!
প্রযুক্তি সংবাদ

জাপানের বাজারে শাওমির ধামাকা: মিনি এলইডি-সহ এলো ৬টি নতুন মনিটর!

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix