Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোনের ক্যামেরার ৭ বিকল্প ব্যবহার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১২ আগস্ট ২০২৩
আইফোনের ক্যামেরার ৭ বিকল্প ব্যবহার
Share on FacebookShare on Twitter

আইফোনের জনপ্রিয়তার অনেকগুলো কারণের মধ্যে এর উঁচু মানের ক্যামেরা অন্যতম। তবে ছবি তোলা বা ভিডিও করা ছাড়াও আইফোনের ক্যামেরা দিয়ে ভিন্নধর্মী কিছু কাজ করা যায়, যার মধ্যে রয়েছে অনুবাদ, ডকুমেন্ট স্ক্যানিং কিংবা অপরিচিত কোনো বস্তু শনাক্ত করতে পারা। আজকের লেখায় আইফোনের ক্যামেরার কিছু ভিন্নধর্মী উপযোগিতা নিয়ে আলোচনা হবে।

১. ম্যাক বা ম্যাকবুকের ওয়েবক্যাম হিসেবে
স্বাভাবিকভাবেই ম্যাকের ক্যামেরার তুলনায় আইফোনের ক্যামেরার গুণগত মান অনেক বেশি। বর্তমান যুগে ভিডিও কল, ভিডিও মিটিংয়ের জন্য ওয়েবক্যাম আমাদের জীবনে প্রাত্যহিক অনুষঙ্গ হয়ে উঠেছে। আইওএস ১৬ এবং ম্যাকওএস ভেনচুরায় ‘কন্টিনিউটি ক্যামেরা’ নামের একটি ফিচার চালু করে অ্যাপল। এই ফিচারের সাহায্যে আপনার আইফোনকে ম্যাকের ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যায়। ফেসটাইম, জুমের মতো বিভিন্ন ভিডিও কনফারেন্সিং অ্যাপে এই ফিচার কাজ করে। কন্টিনিউটি ক্যামেরা ফিচারের মাধ্যমে আপনি আপনার ভিডিও কলের মান বহুগুণ পর্যন্ত বাড়ানের পাশাপাশি ‘সেন্টার স্টেজ’ এর মতো অনেকগুলো দারুণ ভিডিও ইফেক্ট ব্যবহার করতে পারবেন। সেন্টার স্টেজ ইফেক্টটি ব্যবহার করলে আপনাকে ভিডিও কলে সবসময় ফ্রেমের মাঝ বরাবর দেখাবে।

২. ডকুমেন্ট এবং কিউআর কোড স্ক্যান করতে
আগে কোনো ডকুমেন্ট বা কিউআর কোড স্ক্যান করার জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হতো। এতে সময় বেশি লাগার পাশাপাশি তথ্য নিরাপত্তা ঝুঁকিও ছিল। তবে এখন আইফোনের ক্যামেরা অ্যাপ দিয়েই এসব কাজ করা যায়।কিউআর কোড এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এর ব্যবহার বাড়ায় এখন আর অনেক ক্ষেত্রেই কোনো তথ্য, ফাইল বা ওয়েবসাইটে প্রবেশের জন্য ইউআরএল (ওয়েব ঠিকানা) ব্যবহার করতে হয় না, শুধু কোডের অংশটুকু ফোন দিয়ে স্ক্যান করে নিলেই হয়।

৩. কপি এবং টেক্সট অনুবাদ করতে
আপনার হাতে যদি বিদেশি ভাষায় লেখা কোনো ডকুমেন্ট, সংবাদপত্র বা বই থাকে, তাহলে আইফোনের ক্যমেরা ব্যবহার করে সেগুলো অনুবাদ করে পড়তে পারবেন। ক্যামেরাকে শুধু সেই বিদেশি ভাষার লেখাগুলোর দিকে তাক করতে হবে। ক্যামেরার লাইভ টেক্সট ফিচারের মাধ্যমে সেগুলো স্বয়ংক্রিয়ংভাবে আপনার পছন্দের ভাষায় অনুবাদ হয়ে যাবে।

টেক্সটগুলো যাতে হলুদ ফ্রেমের মধ্যে থাকে, তা নিশ্চিত করতে হবে এবং লাইভ টেক্সট আইকনে ট্যাপ করতে হবে। আইফোনের এই ফিচারটি ভাষার প্রাথমিক সীমাবদ্ধতা কাটাতে সহগায়তা করলেও এর সীমাবদ্ধতা আছে। জটিল ও দীর্ঘ টেক্সট এভাবে সঠিকভাবে অনুবাদ করা নাও যেতে পারে।

৪. মুদ্রার বিনিময় হার জানতে ও এক একক থেকে অপর এককে রুপান্তর করতে
মুদ্রা বিনিময়ের হার জানতে অনেকেই কারেন্সি কনভার্টার অ্যাপ অথবা বিভিন্ন সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। তবে আইফোনের ক্যামেরা অ্যাপ দিয়েও কাজটি সহজে করা যায়। অর্থের পরিমাণ প্রকাশ করা সংখ্যাটির দিকে ক্যামেরা তাক করুন। সংখ্যাটিকে ক্যামেরার হলুদ ফ্রেমের মধ্যে রাখতে হবে। এবার লাইভ টেক্সট আইকনে ট্যাপ করুন। ক্যামেরা সংখ্যাটি বুঝতে পারবে এবং স্ক্রিনের বাম পাশে নিচের দিকে মুদ্রার বিনিময় মূল্য দেখাবে।

একইভাবে পণ্যের পরিমাপসূচক এককও রূপান্তর করতে পারবেন। ধরুন, একটি পণ্যের দৈর্ঘ্য লেখা আছে ৩২ মিটার। কিন্তু আপনি ফুটের পরিমাপে অভ্যস্ত। আপনি খুব সহজেই মিটার থেকে ফুটে রুপান্তর করে নিতে পারবেন। আইফোনের ক্যামেরা অ্যাপ দিয়ে পরিমাপের যেকোনো একক থেকে অন্য এককে রূপান্তর করা যায়।

৫. কোনো বস্তুর আকার পরিমাপ করতে
কোনো বস্তুর আকার পরিমাপের জন্য আপনার হাতের কাছে হয়তো সবসময় রুলার বা পরিমাপক টেপ নাও থাকতে পারে। এক্ষেত্রে আইফোনের ক্যামেরা আপনাকে সহায়তা করতে পারে। আইফোন ১২ প্রো থেকে পরবর্তী প্রো মডেলগুলোতে লাইডার সেন্সর আছে, যার সাহায্যে কোনো বস্তুর নিখুঁত মাপ নেওয়া যায়। আইফোনের প্রি-ইনস্টলড ‘মেজার’ অ্যাপের সাহায্যে দূর থেকেও ক্যামেরার মাধ্যমে কোনো বস্তুর আকার পরিমাপ করা সম্ভব। এভাবে আপনি কারও উচ্চতাও মেপে নিতে পারবেন।

৬. ছোট কিছুকে বড় করে দেখতে
আইফোনে ম্যাগনিফায়ার নামে একটি প্রি-ইস্টলড অ্যাপ থাকে, যার সাহায্যে ক্যামেরাকে ম্যানিফাইংয় গ্লাসে পরিণত করা যায়। এই অ্যাপের সাহায্যে খুব ছোট লেখাকেও বড় করে দেখা যায়।

Tags: ম্যাকবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বঙ্গবন্ধু স্যাটেলাইটে দেশ অনন্য উচ্চতায় পৌঁছেছে: প্রধানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইটে দেশ অনন্য উচ্চতায় পৌঁছেছে: প্রধানমন্ত্রী

চোখ ধাঁধানো আরেকটি মোবাইল নিয়ে এল মাইক্রোম্যাক্স
নির্বাচিত

চোখ ধাঁধানো আরেকটি মোবাইল নিয়ে এল মাইক্রোম্যাক্স

ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতাদের জন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্তোরাঁয় বিশেষ সুবিধা
ছাড় ও অফার

ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতাদের জন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্তোরাঁয় বিশেষ সুবিধা

ফাইভ-জি সেবায় বিনিয়োগ করবে জাপানি টেলিকম কোম্পানি
প্রযুক্তি সংবাদ

ফাইভ-জি সেবায় বিনিয়োগ করবে জাপানি টেলিকম কোম্পানি

টেকনো স্পার্ক ৬ এয়ার মিড বাজেটের ভালো ফোন
প্রযুক্তি সংবাদ

টেকনো স্পার্ক ৬ এয়ার মিড বাজেটের ভালো ফোন

বাজারে আসছে ভিভো ইউ২০
নির্বাচিত

বাজারে আসছে ভিভো ইউ২০

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
বিবিধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান
বিবিধ

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix