Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফ্যানদের সময় থেকে এক ধাপ এগিয়ে রাখবে রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
ফ্যানদের সময় থেকে এক ধাপ এগিয়ে রাখবে রিয়েলমি
Share on FacebookShare on Twitter

রিয়েলমি’র পঞ্চম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে তরুণদের পছন্দের এই ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি সম্প্রতি একটি খোলা চিঠির মাধ্যমে ‘লিপ আপ’ শীর্ষক প্রেস কনফারেন্সের ঘোষণা দিয়েছেন। এই প্রেস কনফারেন্সে ৫ বছর মেয়াদী ‘লিপ ফরোয়ার্ড ক্লাইম্বিং প্ল্যান’ উন্মোচন করা হবে, যা বাংলাদেশ সহ সারা বিশ্বে বাস্তবায়ন করবে রিয়েলমি। লি’র খোলা চিঠিতে কীভাবে সারা বিশ্বের ক্রেতারা রিয়েলমি’কে সাদরে গ্রহণ করে নিয়েছে ও ক্যান্টার ব্র্যান্ডজ টপ ৫০ চাইনিজ গ্লোবাল ব্র্যান্ড বিল্ডার্স তালিকায় ২৯ ধাপ এগিয়েছে, তা তুলে ধরা হয়।

প্রতিযোগিতাপূর্ণ স্মার্টফোনের বাজারে ৫ বছর আগে প্রতিষ্ঠিত হয় রিয়েলমি। প্রতিষ্ঠার পরপরই নিজের অবস্থান পোক্ত করে মাত্র কয়েক বছরের মধ্যে লিপ-ফরোয়ার্ড স্মার্টফোন ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে এগিয়ে যায় এই স্মার্টফোন ব্র্যান্ড। একটির পর একটি মাইলফলক অর্জনের পর রিয়েলমি বর্তমানে একটি চ্যালেঞ্জিং বাজারের মুখোমুখি। সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বারোপ করে লি জানান, অতীতের সাফল্যের ওপর মনোযোগ না দিয়ে রিয়েলমি এখন নতুন লক্ষ্যে পৌঁছাতে ও আগামী ৫ বছরের মধ্যে তা অর্জন করতে প্রস্তুত। ৫ বছর আগে রিয়েলমি প্রতিযোগিতাপূর্ণ স্মার্টফোন ওইএম (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) বাজারে প্রবেশ করে। অল্প কিছু দিনের মধ্যে রিয়েলমি সকলের প্রত্যাশা পূরণে সক্ষম হয়। এই খাতের তীব্র প্রতিযোগিতার মধ্যেও রিয়েলমি সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ওঠে নিজেদের জন্য মূলধারার বাজারে জায়গা করে নিতে সক্ষম হয়। তরুণদের পছন্দের এই ব্র্যান্ডটি মাত্র ৩ বছরের মধ্যেই বিশ্বের ৩০টি বাজারে শীর্ষ ৫-এ স্থান করে নেয়। মূলধারার স্মার্টফোন বাজারে সবচেয়ে জনপ্রিয় (তরুণ-প্রজন্মের পছন্দ অনুযায়ী) ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয় রিয়েলমি।

বিগত বছরগুলোতে ‘লাইট অ্যাসেটস, শর্ট চ্যানেল মোডস অ্যান্ড ই-কমার্স প্রায়োরিটাইজেশন’ কৌশলের ওপর নির্ভর করে অবিশ্বাস্য প্রবৃদ্ধি অর্জন করেছে রিয়েলমি। প্রতিষ্ঠার মাত্র ২ বছরের মধ্যেই টানা চার প্রান্তিকে প্রতিষ্ঠানটিকে বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ডের স্বীকৃতি দেয় কাউন্টারপয়েন্ট। পাশাপাশি, বৈশ্বিক স্মার্টফোন বাজারে ৭ম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। চ্যালেঞ্জিং বাজার সত্ত্বেও বিশ্বব্যাপী জনপ্রিয় ফাইভজি পণ্য চালু করার মাধ্যমে ‘ফাইভজি পপুলাইজার’ হিসেবে দ্রুত নিজের অবস্থান তৈরি করে নেয় রিয়েলমি। ফলে, রিয়েলমি সারা বিশ্বে সবচেয়ে দ্রুততার সাথে ২০২০ সালের তৃতীয় প্রান্তিকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ করে। ২০২১ সালে রিয়েলমি আরেকটি মাইলফলক অর্জন করে। প্রতিষ্ঠানটি বিশ্বের দ্রুততম ব্র্যান্ড হিসেবে ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিক্রির লক্ষ্যমাত্রা অর্জন করে ও প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ৬-এ জায়গা করে নেয়।

ব্র্যান্ড হিসেবে ‘ডেয়ার টু লিপ’ মূলমন্ত্রের প্রতি আস্থার কারণেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানটির তরুণ লিডারশিপ টিম ক্রেতাদের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, বাজারের পরিবর্তনের সাথে দ্রুত মানিয়ে নেয় ও লিপ-ফরোয়ার্ড পারফর্ম্যান্স ও ডিজাইনের ওপর ভিত্তি করে ধারাবাহিকভাবে পণ্য নিয়ে আসা নিশ্চিত করে। এসব উদ্যোগের কারণে রিয়েলমি ‘লিপফ্রগ’ হিসেবে পরিচিতি লাভ করেছে।

সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তরুণদের পছন্দের এই ব্র্যান্ডটি দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে। সামনে এগিয়ে যেতে প্রতিষ্ঠানটি ‘লং-টার্ম গ্রোথ’, ‘সিমপ্লি বেটার’ ও ‘মার্কেট কাল্টিভেশন’ অ্যাপ্রোচের সমন্বয়ে যুগোপযোগী এক কৌশল অবলম্বন করেছে। ৫ম বর্ষপূর্তি উদযাপিত হলেও রিয়েলমি ব্যবহারকারীদের প্রয়োজন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। ডিসপ্লে, ইমেজিং, গেমিং, চার্জিং, চিপসেট ও ক্র্যাফটসম্যানশিপ এই ৬টি ক্ষেত্রে গবেষণার মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাবে এই প্রতিষ্ঠান। স্কাই লি তার খোলা চিঠিতে উল্লেখ করেন, অভিজ্ঞতা থেকে শিক্ষাগ্রহণ করে অতীতের সকল সাফল্যকে অতিক্রম করার প্রত্যয় নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করবে রিয়েলমি। এছাড়া, সকল প্রতিকূলতা অতিক্রম করে পরবর্তী লক্ষ্যপূরণে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবো আমরা।

আগামী ৫ বছরে রিয়েলমি উদ্ভাবনী পণ্য নিয়ে আসতে মনোযোগী হবে, যেন ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করা যায়। ‘ডেয়ার টু লিপ’ মূলমন্ত্রের দ্বারা অনুপ্রাণিত হয়ে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করার মধ্য দিয়ে নিজেদের জন্য প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রচেষ্টা অব্যাহত রাখবে তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি।

Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিদ্যুৎ বিল কমানোর ১০ উপায়
টিপস

বিদ্যুৎ বিল কমানোর ১০ উপায়

‘ডিজিটাল শিক্ষা সফটওয়্যারে সুনির্দিষ্ট মানদণ্ড চান উদ্যোক্তারা’
প্রযুক্তি সংবাদ

‘ডিজিটাল শিক্ষা সফটওয়্যারে সুনির্দিষ্ট মানদণ্ড চান উদ্যোক্তারা’

চলতি বছর এই ফোনগুলিতে পৌঁছাবে অ্যান্ড্রয়েড ১০
নির্বাচিত

চলতি বছর এই ফোনগুলিতে পৌঁছাবে অ্যান্ড্রয়েড ১০

অ্যান্ড্রয়েড ট্যাবলেট পিসি নিয়ে আসছে ভিভো
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ট্যাবলেট পিসি নিয়ে আসছে ভিভো

টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯
টেলিকম

এক মাসে ৩ লাখ সংযোগ পেলো টেলিটক

ফেসবুকের তিন সেবাতেই বিপর্যয়
প্রযুক্তি সংবাদ

ফেসবুক ব্যবহারকারীদের দিতে হবে ট্যাক্স!

Load More

ট্রেন্ডিং টপিক

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত
বিবিধ

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix