Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম্পিউটার চালু না হলে করণীয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৬ আগস্ট ২০২৩
কম্পিউটার চালু না হলে করণীয়
Share on FacebookShare on Twitter

সেলফোন, ট্যাবলেট, কম্পিউটার সবই বৈদ্যুতিক যন্ত্র বা ডিভাইস। বিভিন্ন কারণে এসব ডিভাইস চালু হওয়া থেকে শুরু করে ভালোভাবে কাজ না করার মতো সমস্যা হয়ে থাকে। আগের দিন ভালোভাবে কম্পিউটার চলার পর পরের দিন সকালে চালু না হওয়া আতঙ্কেরই বিষয়। তবে এতে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। হার্ডওয়্যার সমস্যা, বিদ্যুৎ সংযোগ না থাকা, সফটওয়্যার বাগের কারণে সমস্যা হয়ে থাকে। কম্পিউটার চালু না হলে প্রথম পর্যায়ে বেশ কিছু করণীয় বিষয় রয়েছে। গিজচায়নার প্রতিবেদন সূত্রে এগুলো সম্পর্কে জানা গেছে-

পাওয়ার সংযোগ যাচাই করা: কম্পিউটার চালু না হলে প্রথমেই পাওয়ার বা বিদ্যুৎ সংযোগ আছে কিনা তা দেখতে হবে। এজন্য কেবল, ল্যাপটপ চার্জার বা সার্চ প্রটেক্টর ডিভাইস পরীক্ষা করতে হবে। এগুলোর কোনোটায় সমস্যা থাকলে কম্পিউটার চালু হবে না। এগুলোর সমস্যা যাচাইয়ে অন্য মাল্টিপ্লাগে লাইন দিয়ে পরীক্ষা করতে হবে। এর পরও কোনো সমাধান না পাওয়া গেলে পাওয়ার সাপ্লাই দেখতে হবে। ল্যাপটপ থাকলে পেছনে থাকা ব্যাটারি খুলে সরাসরি ডিসি পাওয়ার দিয়ে যাচাই করতে হবে।

পাওয়ার বা চার্জিং পোর্ট ক্ষতিগ্রস্ত কিনা তা যাচাই করা: কম্পিউটার চালু না হলে পাওয়ার পোর্ট একাধিকবার পরীক্ষা করতে হবে। ল্যাপটপের ক্ষেত্রে চার্জিং পোর্ট দেখতে হবে। চার্জারের পিন ভাঙা বা বাঁকানো থাকলে চার্জ হবে না। চার্জ দেয়ার জন্য সেটি পরিবর্তন করতে হবে। যদি সেখানে কোনো ময়লা থাকে তাহলে তা পরিষ্কার করে নিতে হবে।

মাদারবোর্ডের সমস্যা যাচাই ও সমাধান: কম্পিউটার চালু না হলে মাদারবোর্ড থেকে একাধিকবার বিপিং সাউন্ড এসে থাকে। এসব এরর কোডের সংক্ষিপ্ত বা তাৎক্ষণিক কোনো সমাধান নেই। বিপ সাউন্ড শোনার পর মাদারবোর্ডের ম্যানুয়াল দেখে সমস্যা চিহ্নিত করতে হবে। আধুনিক মাদারবোর্ডে ডিসপ্লে থাকে এবং সেখানে এরর কোড দেখানো হয়। গুগল থেকে কোড মিলিয়ে সমস্যা ও সমাধান পাওয়া সম্ভব।

কম্পিউটারের পাওয়ার বাটন যাচাই করা: পাওয়ার বাটন চাপার পর যদি কম্পিউটার চালু না হয়, মাদারবোর্ডে লাইট না আসে ও ফ্যান চালু না হয় তাহলে সেটি বাটনের সমস্যা। সমস্যা সমাধানে পাওয়ার বাটনের কেবল বাইরে এনে স্ক্রুড্রাইভার দিয়ে কম্পিউটার চালুর চেষ্টা করতে হবে। সমাধান না হলে মেরামতখানায় নিয়ে যেতে হবে।

মাদারবোর্ডের সিমস ব্যাটারি খুলে লাগানো: সাধারণ নিয়ম অনুযায়ী কম্পিউটারের বয়স যদি পাঁচ বছরের বেশি হয় তাহলে মাদারবোর্ডে থাকা সিমস ব্যাটারি পরিবর্তন আবশ্যক। সিমস ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তাহলে কম্পিউটার চালু হবে না। কিন্তু নতুন ব্যাটারি হলে সেটি খুলে ১০ সেকেন্ড পর পুনরায় বসিয়ে দেখতে হবে।

ইউএসবি ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন করা: কম্পিউটারের সঙ্গে বিভিন্ন এক্সটার্নাল ইউএসবি ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে। সেগুলোও অনেক সময় কম্পিউটার স্টার্ট হওয়ায় সমস্যা তৈরি করে। ফলে এসব ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন করে কম্পিউটার চালুর চেষ্টা করতে হবে।
উপরে বর্ণিত পদ্ধতিতেও যদি কম্পিউটার চালু না হয় বা সমস্যা থেকে যায় তাহলে দ্রুত মেরামতখানায় নিয়ে যাওয়া উচিত। ক্ষেত্রবিশেষে যারা এসব বিষয়ে খুব একটা জানেন না তাদের প্রথমেই বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মার্সেল এর একটি এসি কিনলে আরেকটি ফ্রি!
ছাড় ও অফার

মার্সেল এর একটি এসি কিনলে আরেকটি ফ্রি!

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন

মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেনে নতুন নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেনে নতুন নির্দেশনা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা
নির্বাচিত

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

গুগলে এই ৪ বিষয়ে জানতে সার্চ দিলে হতে পারে জেল-জরিমানা
নির্বাচিত

গুগলে এই ৪ বিষয়ে জানতে সার্চ দিলে হতে পারে জেল-জরিমানা

জরুরি চাহিদা মেটাতে সেবা দিচ্ছে ‘ট্রাক লাগবে’
নির্বাচিত

জরুরি চাহিদা মেটাতে সেবা দিচ্ছে ‘ট্রাক লাগবে’

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের
টেলিকম

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো
প্রযুক্তি সংবাদ

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ আগস্ট ২০২৩

কম্পিউটার চালু না হলে করণীয়

Techzoom.TV |
TechzoomTV