Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিষেধাজ্ঞার মুখেও অস্ট্রেলিয়ায় মুনাফা করেছে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বৃহস্পতিবার, ২ মে ২০১৯
নিষেধাজ্ঞার মুখেও অস্ট্রেলিয়ায় মুনাফা করেছে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

ফাইভজি প্রযুক্তির টেলিকম সরঞ্জাম বিক্রিতে নিষেধাজ্ঞার মুখেও অস্ট্রেলিয়ায় ব্যাপক মুনাফা করেছে হুয়াওয়ে। পাশাপাশি রাজস্বও বেড়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটির।

কোম্পানির তথ্যানুযায়ী, ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় রাজস্ব আয় প্রায় ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৩ কোটি ৫০ লাখ অস্ট্রেলিয়ান ডলার, যেখানে ২০১৭ সালে ছিল ৬২ কোটি ৩০ লাখ ডলার।

খাতওয়ারি রাজস্ব আয় হিসাব শুরুর পর দেখা গেছে, চীনের বাইরে হুয়াওয়ের রাজস্ব বাড়ছেই। অস্ট্রেলিয়ায় ২০১৮ সালে পণ্য বিক্রি থেকে আয় ১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ কোটি ৭০ লাখ অস্ট্রেলিয়ান ডলার। এছাড়া পরিষেবা খাতে রাজস্ব ২২ শতাংশ বেড়ে হয়েছে ১৫ কোটি ৪০ লাখ ডলার এবং অবকাঠামো নির্মাণ খাতে ১২ শতাংশ বেড়ে আয় দাঁড়িয়েছে ১৬ কোটি ৪০ লাখ ডলার।

এর বিপরীতে অস্ট্রেলিয়ায় হুয়াওয়ের কস্ট অব সেলস ২১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৭০ লাখ ডলার। এছাড়া ২০১৭ সালে প্রতিষ্ঠানটির কর পূর্ব মুনাফা যেখানে ছিল ৩ কোটি ২০ লাখ ডলার, সেখানে ২০১৮ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৮৭ লাখ ডলার। ২০১৮ সালে তারা ৯৩ লাখ ডলার আয়কর দিয়েছে, যা ২০১৭ সালে ছিল ১ কোটি ৬৩ লাখ ডলার।

তবে হুয়াওয়ে অস্ট্রেলিয়ায় কর্মীদের বেতন বাবদ ব্যয় কমিয়েছে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি ৩৪৩ জন কর্মীর বেতন বাবদ ব্যয় ৪ কোটি ৯৪ লাখ ডলার থেকে কমিয়ে ৪ কোটি ৭৫ লাখ ডলারে নামিয়ে এনেছে। এ সময়ে কর অব্যাহতির পরিমাণ ৫ লাখ ১০ হাজার ডলার থেকে কমে নেমেছে ১ লাখ ৩০ হাজার ডলারে।

তবে ২০১৮ সালে গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় ৪৭ লাখ ডলারে স্থিতিশীল ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নিরাপত্তা ঝুঁকির অজুহাতে যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশে ফাইভজি নেটওয়ার্ক সরঞ্জাম বিক্রি করতে পারছে না হুয়াওয়ে। অস্ট্রেলিয়ায়ও হুয়াওয়ের ফাইভজি সরঞ্জাম বিক্রি নিষিদ্ধ। ফলে দেশটিতে সার্বিক ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

তবে বরাবরের মতো নিরাপত্তা ঝুঁকির অভিযোগ উড়িয়ে দিয়ে হুয়াওয়ে বলেছে, এ নিষেধাজ্ঞার কারণে নেটওয়ার্ক ব্যবসা সংকুচিত হলেও আগামী অর্থবছরও তাদের মুনাফা ও রাজস্ব প্রবৃদ্ধি অব্যাহত থাকবে।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশের বাজারে ভিভো রিলিজ করতে যাচ্ছে তাদের নতুন মোবাইল
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে ভিভো রিলিজ করতে যাচ্ছে তাদের নতুন মোবাইল

তীব্র গরমে খাবার রাখুন সতেজ ও নিরাপদ!
প্রযুক্তি সংবাদ

তীব্র গরমে খাবার রাখুন সতেজ ও নিরাপদ!

পর্দা নামলো স্মার্ট বাংলাাদেশ টেক এক্সপো ২০২৪ রাজশাহী
প্রযুক্তি সংবাদ

পর্দা নামলো স্মার্ট বাংলাাদেশ টেক এক্সপো ২০২৪ রাজশাহী

ওয়ালটন ফ্রিজ: ২০২১ হবে বাম্পার সেলস ইয়ার
নির্বাচিত

ওয়ালটন ফ্রিজ: ২০২১ হবে বাম্পার সেলস ইয়ার

নাগরিক ও রাষ্ট্রের তথ্য ও অর্থের নিরাপত্তা দেয়া বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ: পলক
প্রযুক্তি সংবাদ

নাগরিক ও রাষ্ট্রের তথ্য ও অর্থের নিরাপত্তা দেয়া বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ: পলক

বাংলা কন্টেন্টের ভবিষ্যৎ কি?
প্রযুক্তি সংবাদ

বাংলা কন্টেন্টের ভবিষ্যৎ কি?

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি
সোশ্যাল মিডিয়া

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত
অর্থ ও বাণিজ্য

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix