Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সুপারভুক ফ্ল্যাশ চার্জিং এ ফোন হবে সুপার-চার্জ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
সুপারভুক ফ্ল্যাশ চার্জিং এ ফোন হবে সুপার-চার্জ
Share on FacebookShare on Twitter

আমাদের প্রতিদিনের নিত্যসঙ্গী নিঃসন্দেহে হাতের স্মার্টফোনটি। তাইতো এর চার্জ চলে গেলেই আমরা ভুগি একধরনের মানসিক অশান্তিতে, একে বলা হয় ‘চার্জিং অ্যানজাইটি’। স্মার্টফোন দুনিয়ায় অনেক বদল আসলেও এখনো এই দুশ্চিন্তা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায়নি। একটি ডিভাইসের চার্জিং সক্ষতা এর হার্ডওয়্যার স্পেসিফিকেশনের অন্যতম অংশ। ম্যানুফেকচারার কোম্পানিগুলোও সেদিকে দিন দিন আরো বেশি নজর দিচ্ছে এবং ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তির মতো যুগান্তকারী উদ্ভাবনের জন্ম হচ্ছে। অপো’র সুপারভুকও এই ফ্ল্যাশ চার্জিং এর একটি জ্বলজ্যান্ত উদাহরণ। অপো’র সুপারভুক এর সাথে এবার চার্জিং হবে ‘সুপার’ গতির।

‘সুপারভুক’ নিঃসন্দেহে চার্জিং জগতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। দারুণ সব ফিচার নিয়ে ‘ভুক’ চার্জিং পদ্ধতি স্মার্টফোনপ্রেমীদের একইসাথে দিচ্ছে গতি ও স্বাচ্ছন্দ্য। তবে প্রশ্ন হলো, এই প্রযুক্তিতে ঠিক কতটা দ্রুত চার্জ হয়?

ঝামেলাবিহীন ও দ্রুত চার্জের জন্য সুপারভুক-এ রাখা হয়েছে হাই-ভোল্টেজ এবং লো-কারেন্ট চার্জিং এর নিখুঁত সমন্বয়। এর বিশেষ ধরনের চার্জিং পদ্ধতিতে ‘প্রোপ্রাইটারি অ্যাডাপ্টর’ এবং ‘ক্যাবল’ এর দরকার হয়। উচ্চ মাত্রার পাওয়ার লেভেল ও বুদ্ধিদীপ্ত সব অ্যালগরিদম ব্যবহারের মাধ্যমে ভুক কোনো ধরনের ব্যাটারি ওভারহিটিং ছাড়াই দ্রুতগতিতে চার্জ করতে সক্ষম। আর তাই বর্তমানে সহজলভ্য দ্রুততম চার্জিং প্রযুক্তিগুলোর মধ্যে এটি নিঃসন্দেহে অন্তর্ভুক্ত, যেটিতে রয়েছে ৬৭ ওয়াট পাওয়ার ডেলিভারি এবং অন্যান্য ‘অ্যাডাপ্টেবল’ ফিচার সমূহ।

তবে মনে রাখতে হবে, সুপারভুক অ্যাডাপ্টার এর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ (নন-কম্পাটিবল) ‘ক্যাবল’ ব্যবহারের ফলে ‘ভোল্টেজ’ এর পরিবর্তে ‘কারেন্ট’ চার্জিং প্রবণতার কারণে চার্জিং স্পিড একেবারেই কমে যায়। তাই সর্বোচ্চ চার্জিং স্পিড পেতে একটি উপযুক্ত ‘ক্যাবল’ ব্যবহার করতে হবে, যা কি না ভোল্টেজকে প্রাধান্য দেয়– এবং অন্যান্য সাধারণ ক্যাবল থেকে ভিন্ন।

ম্যানুফেকচারাররা প্রায়ই ‘হার্ডওয়্যার স্পেসিফিকেশন’ নিয়ে একটি প্রতিযোগিতায় মেতে ওঠে, যেটিকে টেক বিশেষজ্ঞরা বলে থাকেন ‘নাম্বার গেম’। র‍্যাম, স্টোরেজ, মেগাপিক্সেল, ব্যাটারি লাইফ এবং চার্জিং দক্ষতা– এসবের নির্দিষ্ট ‘নাম্বার’ উল্লেখ এর ফলে একজন গ্রাহক তথ্য জেনে এরপর সিদ্ধান্ত নিতে পারেন। কেননা ‘ফোনটা দারুণ, কিন্তু ব্যাটারি কতক্ষণ চলবে?’ এমন প্রশ্নকে ঘিরে ব্যবহারকারীরা প্রায়শই দুশ্চিন্তা করেন।

বিভিন্ন ধরনের চার্জিং স্পিড নিয়ে কাজ করার পাশাপাশি ‘সুপারভুক’ আলাদা কিছু বৈশিষ্ট্যের জন্যও পরিচিত। যেমন অপো এ৭৮ স্মার্টফোনে থাকা ৬৭-ওয়াট সুপারভুক আলট্রা-ফাস্ট ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি। সারাদিন ধরে কাজ করার প্রয়োজন হলে বা কোনো পারিবারিক অনুষ্ঠানে অসংখ্য ছবি তুলতে চাইলে মাত্র ১৫ মিনিটের চার্জিংয়ে এই স্মার্টফোনের ব্যাটারি ০% থেকে ৪৩% এ বুস্ট করা যায় এবং মাত্র ৪৫.৩৭ মিনিটে পুরোপুরি চার্জ দেয়া সম্ভব।

অন্য শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ডগুলোও গ্রাহকদের চাহিদা মেটাতে ‘ভবিষ্যৎ প্রজন্মের’ চার্জিং প্রযুক্তির উদ্ভাবনে কাজ করছে। প্রতিটি ব্র্যান্ডই তাদের ডিভাইসের চার্জিং এর অভিজ্ঞতা সমৃদ্ধ করতে বিভিন্ন বিষয়ে, যেমন- ‘হিট জেনারেশন’, ‘দ্রুতগতির রিটেনশন’ এবং ‘ওয়্যারলেস সক্ষমতার ওপর’ গুরুত্ব দিচ্ছে। তাদের এ যাত্রাকে আরো সামনে এগিয়ে নিতে, ‘সুপারভুক’ প্রযুক্তি বাজারে নিয়ে আসা কোম্পানিও ২০২২ সালে ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ নামক বার্সেলোনায় আয়োজিত, টেলিযোগাযোগ প্রযুক্তির বার্ষিক ইভেন্ট এ ২৪০-ওয়াট এর ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি তুলে ধরেছে। ভবিষ্যৎ-বান্ধব ফ্ল্যাশ চার্জের মাধ্যমে মাত্র ৯ মিনিটেই শতভাগ ব্যাটারি চার্জ হয়ে যায়, যা কি না এই ইন্ডাস্ট্রির অন্যতম ‘স্পিড রেকর্ড’।


‘সুপারভুক’ এর আগমন স্মার্টফোন চার্জিং এর ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে। এর উদ্ভাবনী কৌশলের ফলে এই কোম্পানিটি ফাস্ট-চার্জিং দুনিয়ায় অগ্রগণ্য কোম্পানি হিসেবে স্থান করে নিয়েছে। উন্নত চার্জিং প্রযুক্তির ফলে ২৩টিরও বেশি কোম্পানির মধ্যে সমন্বয় স্থাপন হয়েছে এবং চার্জিং অভিজ্ঞতা সকলের জন্যই আরো সমৃদ্ধ করতে নির্দিষ্ট কোম্পানিটির প্রতিশ্রুতি আরো দৃঢ় হয়েছে। ‘সুপারভুক’ এর মূল বৈশিষ্ট্য হচ্ছে কোনো ধরনের ওভারহিটিং ছাড়াই সর্বোচ্চ ডিভাইস পারফর্ম্যান্স নিশ্চিত ও দ্রুতগতির চার্জিং সরবরাহ করা। স্মার্টফোন চালু ও সক্রিয় থাকা অবস্থায় সাধারণ মানের ডিভাইসগুলোতে চার্জিং-এ সীমাবদ্ধতা তৈরি হয় কিন্তু ‘ভুক’ প্রযুক্তির মাধ্যমে মোবাইল যে অবস্থাতেই থাকুক না কেন সর্বোচ্চ চার্জিং সম্ভব। এছাড়াও একবার ব্যাটারি সম্পূর্ণ চার্জ হবার পর এই পাওয়ার সাপ্লাই স্বাভাবিকভাবেই ১০০% এ গিয়ে থেমে যায়, কোনোরকম ওভারচার্জিং হয় না। এই প্রযুক্তিতে ‘ইন্টেলিজেন্ট চিপ’ দ্বারা পরিচালিত অ্যাডাপ্টার, চার্জিং কেবল, স্মার্টফোন এবং ব্যাটারিসহ ক্রিটিক্যাল নোডে বহু-স্তরবিশিষ্ট সুরক্ষা রয়েছে।

Tags: অপোঅপো এ৭৮ফাস্ট চার্জিংব্যাটারিমেগাপিক্সেলর‍্যামশীর্ষ স্মার্টফোন অপোসুপারভুকস্টোরেজস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে আসুসের এক্সপিরিয়েন্স জোন উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

দেশে আসুসের এক্সপিরিয়েন্স জোন উদ্বোধন

‘হ্যাক ফ্রি’ পাসওয়ার্ড তৈরির ৬ উপায়
নির্বাচিত

পরিচিতরা মেসেজে লিংক পাঠাচ্ছে? ট্যাপ করতে সাবধান!

স্মার্টফোনের ভবিষ্যৎ বাজার নিয়ন্ত্রণে বড় প্রভাব ফেলবে যেসব বিষয়
প্রযুক্তি বাজার

স্মার্টফোনের ভবিষ্যৎ বাজার নিয়ন্ত্রণে বড় প্রভাব ফেলবে যেসব বিষয়

বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোন ঠেকানোর মূল দায়িত্ব বিটিআরসি’র : টিক্যাব

ইন্টারনেট ব্যান্ডউইথের সংকট বাড়ছে বাংলাদেশে
কিভাবে করবেন

হ্যাক হওয়ার ঝুঁকিতে লাখো হোম রাউটার

স্মার্ট টিভি আনছে অপো
প্রযুক্তি সংবাদ

২০২০ সালে স্মার্ট টিভিতে যেসব প্রযুক্তি এসেছে

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
পাঁচমিশালি

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
বিবিধ

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix