Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশেও আইওএস-১৭, নতুন ফিচারটি যেভাবে আপডেট করবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশেও আইওএস-১৭, নতুন ফিচারটি যেভাবে আপডেট করবেন
Share on FacebookShare on Twitter

আইফোনের নতুন অপারেটিং সিস্টেম আইওএস-১৭ সব ব্যবহারকারীর জন্য উন্মোচিত হয়েছে। আইওএসের নতুন এই সংস্করণ আইফোন এক্সআর মডেল থেকে ওপরের সব মডেলে আপডেট করা যাবে।

এদিকে চলতি বছরের জুনে আইওএস ১৭ উন্মোচনের ঘোষণা করেছিল টেক জায়ান্টটি। সেই সঙ্গে আইপ্যাড ওএস-১৭ ও অ্যাপল ওয়াচ ওএস-১০ এর ঘোষণাও দেওয়া হয়েছিল। পরবর্তীতে কয়েক মাসের টেস্ট কার্যক্রম শেষে নতুন অপারেটিং সিস্টেমটি বিশ্বজুড়ে আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

আইওএস-১৭ সাপোর্ট করবে যেসব আইফোনে

আইওএসে থাকছে বেশ কিছু নতুন আকর্ষণীয় ফিচার। তবে সব আইফোনে আইওএস-১৭ সাপোর্ট করবে না। মূলত এক্সএস মডেল থেকে ওপরের সব মডেলে এই আপডেটটি পাওয়া যাবে। যেগুলোতে এ১২ বায়োনিক চিপ বা তার পরবর্তী কোন ভার্সন আছে।

এর মানে, আইফোন এক্স, আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস ফোনগুলোতে নতুন আপডেট পাওয়া যাবে না। আইফোন এসই, আইফোন এক্সআরসহ নতুন মডেলগুলোতে আইওএস-১৭ আপডেট করা হবে। পাঁচ বছরের পুরনো আইফোনগুলোতে এই আপডেট হবে না। কারণ, আপডেটের জন্য দরকার আইওএস ভার্সন।

কীভাবে আপডেট করবেন?

আপডেট করার আগে প্রথমে আপনার আইফোনের ব্যাকআপ নিয়ে নিতে হবে। কেননা আপডেটের সময় কোনও সমস্যা হলে আপনার জরুরি ছবি কিংবা ভিডিও হারিয়ে যেতে পারে। এ জন্য আপনার আইফোন থেকে আইক্লাউডে অথবা আইটিউন ব্যবহার করে কম্পিউটারে ব্যাকআপ নিতে হবে।

১. প্রথমে আপনার আইফোনে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ করেন নিন।

২. এরপর সেটিংস অপশনে গিয়ে সেখান থেকে জেনারেল, তারপর সফটওয়্যার আপডেটে ট্যাপ করুন।

৩. যদি আইওএস ১৭ দেখতে পান, তাহলে ডাউনলোডে ট্যাপ করে ইনস্টল করে নিন।

৪. আপনার পাসকোড দিয়ে দিন।

৫. টার্মস অ্যান্ড কন্ডিশনে সম্মতি দিয়ে সামনে যান।

৬. আপডেটটি প্রথমে ডাউনলোড, তারপর ইনস্টল হতে শুরু করবে। এ প্রক্রিয়া কিছুটা সময় নিতে পারে।

৭. আপডেটটি ইনস্টল হয়ে গেলে আপনার আইফোন রিস্টার্ট হবে।

আইওএস ১৭-তে আকর্ষণীয় যেসব ফিচার দেখা যাবে

নতুন এ ফিচারে ফোন কল সংক্রান্ত একাধিক পরিবর্তন রয়েছে। এছাড়া কন্ট্যাক্ট পোস্টার্স নামে একটি ফিচার আসছে, যা আপনাকে ছবি বা মিমোজি, ফন্ট সহকারে দেখা যাবে। আপনি যখন কারও সঙ্গে ফোনে কথা বলবেন, তখনই দেখা যাবে এই পোস্টার।

লাইভ ভয়েসমেল আপনাকে দেখাবে, কোনও ভয়েসমেল মেসেজের ট্রান্সক্রিপ্ট। রিয়্যাল-টাইম ভিত্তিতেই আপনাকে তা দেখানো হবে। এন্ড কলের বাটনটি সামান্য পরিবর্তিত হয়েছে। মেসেজিং আগের থেকে আরও ভাল হবে। আইম্যাসেজ অ্যাপ অ্যাক্সেস করার একটি নতুন রাস্তাও খুলে দেওয়া হয়েছে। তার থেকেও বড় কথা এর অটোকারেক্ট ফিচারের সাহায্যে আপনার যে কোনও টেক্সটের টাইপো অনেক কমে যাবে।

Tags: আইওএস ১৭আইফোন ৮আইফোন ৮ প্লাসওয়াচ ওএস ১০

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনা নিষেধাজ্ঞায় লোকসানের ঝুঁকিতে মাইক্রন
প্রযুক্তি সংবাদ

চীনা নিষেধাজ্ঞায় লোকসানের ঝুঁকিতে মাইক্রন

“কর্পোরেট হত্যাকাণ্ড” দাবি করে গ্রামীণফোন-কে দূষলেন সাবেক কর্মীরা
টেলিকম

“কর্পোরেট হত্যাকাণ্ড” দাবি করে গ্রামীণফোন-কে দূষলেন সাবেক কর্মীরা

ওয়ানপ্লাস ৯ ও ওয়ানপ্লাস ৯ প্রোর ছবি প্রকাশ
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস ৯ ও ওয়ানপ্লাস ৯ প্রোর ছবি প্রকাশ

এক চার্জে ২২ দিন চলবে নোকিয়া ৫৩১০
নির্বাচিত

এক চার্জে ২২ দিন চলবে নোকিয়া ৫৩১০

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও পেরিস্কোপ জুম লেন্স সহ আসছে সেরা মিড রেঞ্জ ফোন
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও পেরিস্কোপ জুম লেন্স সহ আসছে সেরা মিড রেঞ্জ ফোন

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল
নির্বাচিত

ক্রোম ব্রাউজারে ভয়ংকর ত্রুটি, আপনি নিরাপদ তো?

Load More

ট্রেন্ডিং টপিক

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি
নির্বাচিত

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?
ফিচার

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix