Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চাই না মানুষ ফোনে আসক্ত হয়ে পড়ুক: টিম কুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
শনিবার, ৪ মে ২০১৯
চাই না মানুষ ফোনে আসক্ত হয়ে পড়ুক: টিম কুক
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনে আসক্তি এখন একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এর ভয়াবহতা পরিবার কিংবা সামাজিক পরিসর ছাড়িয়ে কর্মক্ষেত্রেও সমস্যা হয়ে উঠেছে। ব্যক্তিজীবনে তো বটেই, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা গুরুত্বপূর্ণ কাজের আলাপচারিতার সময়ও কারো কারো চোখ পড়ে থাকে স্মার্টফোনে! চারপাশে কী হচ্ছে, সেসবে যেন খেয়াল করেন না তারা। সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত ‘টাইম ১০০ সামিট’-এ নিয়ন্ত্রণ ও রাজনৈতিক অনুদানসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। এ সামিটেই তিনি বলেন, আমরা চাই না মানুষ সার্বক্ষণিক বা আসক্ত হয়ে ফোন ব্যবহার করুক।

হাসিমুখে টিম কুকের এমন বক্তব্যের আড়ালে অনেকে তার চৌকস বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ দেখছেন। অনেকে বলছেন, অবশ্যই তিনি চৌকস বুদ্ধিসম্পন্ন একজন সিইও। তবে তিনি যা-ই করুন বা বলুন না কেন, এর পেছনে ব্যবসায়িক উদ্দেশ্য আছে নিশ্চয়। তিনি সামিটে গোপনীয়তা ও ডিজিটাল ডিভাইসের স্ক্রিন টাইম বিষয়ে অ্যাপল অন্য প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে কীভাবে আলাদা, সে বিষয়ে কথা বলেন।

টিম কুক বলেন, বিশ্বব্যাপী স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। দৈনিক জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ সহজ করেছে স্মার্টফোন। এ ডিজিটাল অনুষঙ্গের নেতিবাচক দিক হলো, অনেক মানুষ আসক্ত হয়ে পড়েছে। আমরা চাই না মানুষ আসক্ত হয়ে স্মার্টফোন ব্যবহার করুক। এটা আমাদের উদ্দেশ্য না।

তিনি দাবি করেন, অ্যাপল ডিভাইসে বেশি সময় কাটানোর জন্য মানুষকে চাপ প্রয়োগ করা আমাদের উদ্দেশ্য না। টিম কুক আক্ষেপ করে বলেন, মানুষের ডিজিটাল ডিভাইসে স্ক্রিন টাইম নিয়ে নিয়মিত হাজার হাজার নোটিফিকেশন পাই। ডিজিটাল ডিভাইসে মানুষ এতটাই আসক্ত হয়ে পড়েছে যে অন্য মানুষের চেহারার দিকে তাকানোরও সময় নেই অনেকের। এটা সত্যি উদ্বেগের বিষয়।

টিম কুক বলেন, আমরা কোনোভাবেই মানুষের স্ক্রিন টাইম বাড়ানোর পক্ষে নই। ব্যবসার দিক বিবেচনায় আমরা ডিজিটাল স্ক্রিনে আরো বেশি সময় কাটানোর জন্য মানুষকে উৎসাহিত করতে পারি না। এছাড়া স্ক্রিন টাইম বাড়লেও আমাদের ব্যবসায় তা বাড়তি যোগ্যতা যোগ করবে না।

বিশ্লেষকদের মতে, ডিজিটাল স্ক্রিন টাইম নিয়ে অ্যাপল সিইওর বক্তব্য স্পষ্ট এবং বেশ উচ্চমার্গীয়। তবে অ্যাপল আইফোনের মতো জনপ্রিয় ডিভাইস এবং সংশ্লিষ্ট ইকোসিস্টেমের উদ্ভাবক। অথচ এ ধরনের ডিভাইসকেন্দ্রিক নোটিফিকেশন অপছন্দ করেন টিম কুক। সত্যিকার অর্থে এখনো আইফোন এবং আইফোনকেন্দ্রিক সংশ্লিষ্ট সেবা ইকোসিস্টেম থেকে অ্যাপলের রাজস্বের সিংহভাগ আসছে। অ্যাপ ক্রয় এবং ইন-অ্যাপ পেমেন্ট খাত থেকে বিপুল অর্থ উপার্জন করছে অ্যাপল। ২০১৮ সালে সেবা খাত থেকে অ্যাপলের রাজস্ব আয় এক বছর আগের চেয়ে ২৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৭২০ কোটি ডলারে পৌঁছেছে।

টিম কুক তার বক্তব্যে জানিয়েছেন, ডিজিটাল ডিভাইসে অর্থবহ এবং ক্ষমতায়নে সহায়তা করে, এমন সময় ব্যয় করুন। অর্থাৎ নিজেকে সমৃদ্ধ করে ততটুকু সময় ডিভাইস স্ক্রিনে ব্যয় করা উচিত। বাকি সময় অন্য মানুষের সঙ্গে কাটান, যা মানুষের সঙ্গে মানুষের সম্পৃক্ততা বাড়াবে।

ডিভাইস নির্মাতাদের জন্য স্মার্টফোন আসক্তি মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। এ নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা সামাল দিতে হচ্ছে। স্ক্রিন টাইম বিষয়ে বাকি ডিভাইস নির্মাতাদের চেয়ে অ্যাপলের উদ্যোগ এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাদের নতুন ডিভাইসগুলোতে স্ক্রিন টাইম কমানোর লক্ষ্যে একাধিক ফিচার এনেছে।

Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

টুইটারের লোগো থেকে বাদ পড়ছে পাখি
নির্বাচিত

টুইটারের লোগো থেকে বাদ পড়ছে পাখি

গরমে এসির বিদ্যুৎ খরচ কমানোর সহজ উপায়
প্রযুক্তি বাজার

এয়ার কন্ডিশনার কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন

আগামী বছর ডিসপ্লে বাজারে বিক্রি ২ শতাংশ কমবে: ওমডিয়া
নির্বাচিত

আগামী বছর ডিসপ্লে বাজারে বিক্রি ২ শতাংশ কমবে: ওমডিয়া

নতুন বাইক কেনার আগে যেসব বিষয় জানা প্রয়োজন
অটোমোবাইল

নতুন বাইক কেনার আগে যেসব বিষয় জানা প্রয়োজন

শাওমির ‘মি’ থাকছে না
নির্বাচিত

থ্রিডি ইমেজিং সিস্টেমের পেটেন্ট করল শাওমি

রেল ও বিমানবন্দর ব্যবস্থাপনায় হুয়াওয়ে’র স্মার্ট সমাধান
নির্বাচিত

রেল ও বিমানবন্দর ব্যবস্থাপনায় হুয়াওয়ে’র স্মার্ট সমাধান

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

খামেনির কার্যালয়সহ ৫টি প্রধান স্থাপনায় বিস্ফোরণ
বিবিধ

খামেনির কার্যালয়সহ ৫টি প্রধান স্থাপনায় বিস্ফোরণ

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

ইরানের পালটা হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১৪ ঘাঁটি

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix