Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফ্রিল্যান্সার রেমিট্যান্সে ১০ শতাংশ কর আদায়ে কড়া নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 28 September 2023
সহজে ঋণ পাবেন ভার্চুয়াল কার্ডধারী ফ্রিল্যান্সাররা
Share on FacebookShare on Twitter

দেশে তথ্যপ্রযুক্তির প্রসার ও সরকারি-বেসরকারি নানা উদ্যোগে ফ্রিল্যান্সিংয়ের প্রতি তরুণদের আগ্রহ বাড়ছে। এখাতে ১০ লাখেরও বেশি মানুষ নিয়োজিত আছেন, প্রতিনিয়ত বাড়ছে এই সংখ্যা।

নতুন আয়কর আইনে ফ্রিল্যান্সারদের আয়ের বিপরীতে ১০ শতাংশ উৎসে কর কর্তনের বিধান রাখা হয়েছে। সেই বিধান পরিপালনের আজ বুধবার বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ সার্কুলার জারি করে কড়া নির্দেশনা দিয়েছে।

তবে এ নির্দেশনাকে অগ্রহনযোগ্য বলে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, এতে ক্ষতিগ্রস্ত হতে পারে খাতটি। সেই সঙ্গে বৈধ পথে বৈদেশিক মুদ্রা আসার রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে।

রাজধানীর মিরপুরের ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান অ্যানিমেশন। এখানে কাজ করেন প্রায় ২৫০ ফ্রিল্যান্সার। জানতে চাইলে প্রতিষ্ঠানের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদ হোসেইন বলেন, ‘এমনিতেই ডলারের বর্তমান রেটের চেয়ে আমরা ২ টাকা করে কম পাচ্ছি। তারপর আবার যদি আমাদের আনা রেমিট্যান্সের ওপর ১০ শতাংশ উৎসে কর দিতে হয়, তাহলে তা রেমিট্যান্স প্রবাহে আরও নেতিবাচক প্রভাব ফেলবে।’

তিনি আরো বলেন, ‘অনেকেই কষ্টার্জিত রেমিট্যান্সের টাকা দেশে আনবেন না। রেমিট্যান্সের খারাপ সময়ে যেখানে তা উৎসাহিত করার কথা, সেখানে বাড়তি কর কাটার মাধ্যমে রেমিট্যান্সকে নিরুৎসাহিত করা ঠিক হচ্ছে না। তখন অনলাইনে লেনদেন হবে, হুন্ডিতে টাকা আসবে।’

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারির আগে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করে চিঠি দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কর অঞ্চল-১১। মূলত বিদেশ থেকে পাঠানো অর্থ থেকে কর কাটার বিধান এবং এনবিআরের উৎসে কর কাটার অধিক্ষেত্র আদেশ অনুযায়ী, সমগ্র বাংলাদেশের কর্তিত কর কর অঞ্চল-১১ এর অধিক্ষেত্রাধীন।

বাংলাদেশ ব্যাংককে পাঠানো চিঠিতে বলা হয়, আয়কর আইনের ১২৪ ধারায় উৎসে কর কেটে নির্ধারিত কোডের অনুকূলে জমা দেওয়ার অনুরোধ করা হলো। নির্ধারিত কোডে জমা করতে ব্যর্থ হলে আয়কর আইনের ১৪৩ ধারা অনুযায়ী আইনানুগ কার্যক্রম গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

আয়কর আইন অনুযায়ী, ফি, সেবা চার্জ বা পারিশ্রমিক বা প্রকৃতির রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে কাজের বিনিময়ে বিদেশ থেতে পাঠানো অর্থ কোনো ব্যক্তির হিসাবে পরিশোধ বা জমা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রাপকের হিসাবে অর্থ পরিশোধ বা জমা প্রদানকালে উক্ত পরিশোধিত বা জমাকৃত অর্থের উপর ১০ শতাংশ হারে কর কর্তন করবেন। এরমধ্যে রয়েছে-বাংলাদেশে প্রদত্ত কোনো সেবা, কোনো বিদেশি ব্যক্তিকে পরিষেবা প্রদান এবং বিজ্ঞাপন বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো অনলাইন প্লাটফর্ম ব্যবহারের অনুমতি প্রদান।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিষ্ঠান স্থানীয় কর্মী নিলে খরচ বেশি হয়। অনেক সময় চাহিদামতো এত কর্মীও তারা পাননা। তারা তখন বাইরে থেকে নির্দিষ্ট কাজটি করিয়ে নেন। এতে ওই প্রতিষ্ঠান বা ব্যক্তির যেমন অর্থ সাশ্রয় হয়, তেমনি যেকোনো স্থান থেকে কাজটি করে ওই ব্যক্তিও আয় করেন। এজন্য বাসা কিংবা যেকোনো স্থানে বসেই কাজ করা সম্ভব। শুধু প্রয়োজন হবে দক্ষতা, বিদ্যুৎ আর ইন্টারনেট-সংযোগ।

অনলাইন শ্রমবাজার বা ফ্রিল্যান্সিং খাতে বিশ্বে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। সারাবিশ্বের এ শ্রমবাজারে বাংলাদেশের অংশ প্রায় ১৬ শতাংশ। তবে এ খাতের কর্মী হিসাবে বিশ্বের দ্বিতীয় স্থানে থাকলেও আয়ের দিক থেকে ৮ম। বিশ্বে ফ্রিল্যান্সিংয়ের বাজার দেড় ট্রিলিয়ন ডলার। তাই এই বাজার আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফ্রিল্যান্সাররেমিট্যান্সসফল ফ্রিল্যান্সার

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

গ্যালাক্সি জেড ফোল্ড ২ কী এমন আছে যা আপনাকে আকর্ষণ করতে পারে
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি জেড ফোল্ড ২ কী এমন আছে যা আপনাকে আকর্ষণ করতে পারে

৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে অনর প্লে ৫ ৫জি
প্রযুক্তি সংবাদ

৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে অনর প্লে ৫ ৫জি

হঠাৎ পকেটে মোবাইল ফোন বিস্ফোরণ, যুবক দগ্ধ
নির্বাচিত

হঠাৎ পকেটে মোবাইল ফোন বিস্ফোরণ, যুবক দগ্ধ

নতুন আইফোনে যুক্ত হচ্ছে ইউএসবি সি পোর্ট!
নির্বাচিত

নতুন আইফোনে যুক্ত হচ্ছে ইউএসবি সি পোর্ট!

২০১৯ সালের সেরা দশটি স্মার্টফোন
নির্বাচিত

২০১৯ সালের সেরা দশটি স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 September 2023

ফ্রিল্যান্সার রেমিট্যান্সে ১০ শতাংশ কর আদায়ে কড়া নির্দেশনা

Techzoom.TV |
TechzoomTV