Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে ওয়ালটন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ মে ২০১৯
বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে ওয়ালটন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
Share on FacebookShare on Twitter

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ওয়ালটন আমাদের দেশীয় প্রতিষ্ঠান। তাদের তৈরি পণ্য বিশ্বমানসম্পন্ন। উচ্চমানের প্রযুক্তিপণ্য দিয়ে ওয়ালটন দেশের সুনাম বয়ে আনছে। ক্রিকেট যেমন বাংলাদেশের ব্র্যান্ডিং করছে। আমি বিশ্বাস করি একইভাবে দেশের আরেকটি অ্যাম্বাসেডর হবে ওয়ালটন। সরকারি কেনাকাটায় ওয়ালটনের মতো দেশীয় প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে।

বৃহস্পতিবার (২ মে, ২০১৯) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের অভাবনীয় অগ্রগতি নিজ চোখে দেখার উদ্দেশ্যে ওয়ালটন কারখানা পরিদর্শন করেন তিনি।

কারখানা পরিদর্শন করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, ওয়ালটন পণ্যের মানের ব্যাপারে কোনো আপোষ করে না। প্রযুক্তিগত উন্নয়ন করে যাচ্ছে। আমি তাদের কারখানা পরিদর্শন করে অভিভূত। তারা এখানে সুক্ষ্ম সুক্ষ্ম সব যন্ত্রাংশ পর্যন্ত তৈরি করছে। তাদের তৈরি পণ্য খুবই উচ্চমানের। যে কারণে ওয়ালটন দেশের মানুষ এবং সংস্কৃতির সাথে মিশে গেছে।

প্রতিমন্ত্রী জানান, তিনি নিজে ওয়ালটন পণ্য কেনেন এবং ব্যবহার করে খুবই সন্তুষ্ট। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রযুক্তিপণ্য উৎপাদন এবং তা রপ্তানির বিকল্প নেই।

দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ওয়ালটন কারখানা কমপ্লেক্সে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দিদার-ই-আলম মোহাম্মদ মাকসুদ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুর আমিন, ওয়ালটনের নির্বাহী পরিচালক আলমগীর আলম সরকার, ইউসুফ আলী, কর্নেল (অব.) এস এম শাহদাত আলম, গোলাম মুর্শেদ ও লিয়াকত আলী, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ।

কারখানা প্রাঙ্গনে পৌঁছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রথমে ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞের ওপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। পরে তিনি ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন।

এরপর প্রতিমন্ত্রী ওয়ালটনের বিশ্বমানের রেফ্রিজারেটর উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পর্যায়ক্রমে তিনি ওয়ালটনের মেটাল কাস্টিং, কম্প্রেসর, এসএমটি প্রোডাকশন, পিসিবি, কম্পিউটার এবং মোবাইল ফোন ইত্যাদি উৎপাদন ইউনিট ঘুরে দেখেন।

এ সময় তিনি ওয়ালটন কারখানায় এপ্রিল মাসে সর্বোচ্চ (২ লাখ ৪ হাজার ৪৪৩ ইউনিট) ফ্রিজ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের সাফল্য উৎযাপনে কেক কাটেন।

উল্লেখ্য, গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ৭০০ একর জায়গাজুড়ে স্থাপন করা হয়েছে ওয়ালটনের অত্যাধুনিক কারখানা। এখানে ফ্রিজ, টিভি, এসি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, মোল্ড-ডাই, লিফটসহ বিভিন্ন উচ্চমানের পণ্য তৈরি হচ্ছে।

উৎপাদনের পাশাপাশি বিভিন্ন পণ্যের গবেষণা ও উন্নয়ন, মান নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক ব্যবসা ইউনিটসহ বিভিন্ন বিভাগ গড়ে তুলেছে। ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা বুকে নিয়ে ওয়ালটনের তৈরি আন্তর্জাতিক মানের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

সস্তায় বাজারে আসছে রয়েল এনফিল্ডের নতুন মডেলের বাইক
অটোমোবাইল

সস্তায় বাজারে আসছে রয়েল এনফিল্ডের নতুন মডেলের বাইক

ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা

জাপানি স্ট্যান্ডার্ডে ব্যাটারি উৎপাদন করছে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

জাপানি স্ট্যান্ডার্ডে ব্যাটারি উৎপাদন করছে ওয়ালটন

দেশের বাজারে নতুন ফিচার ফোন, আছে কল রেকর্ডিং সুবিধা
প্রযুক্তি বাজার

দেশের বাজারে নতুন ফিচার ফোন, আছে কল রেকর্ডিং সুবিধা

পাবজি গেম বানানোর ইতিহাস
গেম

পাবজির ইতিহাসঃ কে ছিলো পাবজির মাস্টারমাইন্ড?

শিল্প খাতে রোবট ব্যবহারে এগিয়ে চীন
প্রযুক্তি সংবাদ

শিল্প খাতে রোবট ব্যবহারে এগিয়ে চীন

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী
অর্থ ও বাণিজ্য

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
প্রযুক্তি বাজার

২০২৬ সালকে স্মার্টফোন বাজারের সর্বকালের পতনের বছর কেন বলছে আইডিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix