Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে কিসিলেক্ট ব্র্যান্ডের পাঁচ স্মার্টওয়াচ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৮ অক্টোবর ২০২৩
দেশের বাজারে কিসিলেক্ট ব্র্যান্ডের পাঁচ স্মার্টওয়াচ
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে অত্যাধুনিক সব ফিচার সমৃদ্ধ পাঁচটি মডেলের স্মার্টওয়াচ নিয়ে এসেছে কিসিলেক্ট। নতুন আনা স্মার্টওয়াচগুলো হলো, কিসিলেক্ট লোরা, লোরা ২, কিসিলেক্ট কেএস মিনি, কিসিলেক্ট কিআর প্রো এলটিডি এবং কিসিলেক্ট কেআর।

কিসিলেক্ট ব্র্যান্ডের এসব স্মার্টওয়াচ এখন থেকে পাওয়া যাবে ডিএক্সজিতে(godxg.com)। আর এসব স্মার্টওয়াচ কেনায় পাওয়া যাবে ১ বছরের বিক্রোত্তর সেবা বা ওয়ারেন্টি সুবিধা। আর প্রথম ১০০ জন ক্রেতা পাবেন ফ্ল্যাট ২০ শতাংশ ডিসকাউন্ট।

দেশের বাজারে এসব স্মার্টওয়াচ বিক্রি করতে জনপ্রিয় বিপণন প্রতিষ্ঠান ডিএক্সজি-এর সঙ্গে চুক্তি করেছে চীনা প্রতিষ্ঠান কিসিলেক্ট। এখন থেকে এসব স্মার্টওয়াচ পাওয়া যাবে গোডিএক্সজি ওয়েবসাইছে।

অনলাইনে এক ইভেন্টের মাধ্যমে স্মার্টওয়াচগুলো উন্মোচন করেন ডিএক্সজির চিফ স্ট্র্যাটেজিক অফিসার চয়ন করিম, ইউটিউবার ওয়াহিদুর রহমান ও সোহাগ মিয়া (সোহাগ ৩৬০)। তারা জানান, দেশের যেকোনো প্রান্ত থেকে ক্রেতারা ক্যাশ অন ডেলিভারিতেও কিনতে পারবেন এসব স্মার্টওয়াচ।

এই পাঁচটি স্মার্টওয়াচের দুটি বিশেষ করে নারীদের জন্য এবং অন্য তিনটি সবাই ব্যবহার করতে পারবেন। এসব স্মার্টওয়াচে রয়েছে বিশেষ স্বাস্থ্যগত দিক। সবগুলো স্মার্টওয়াচ অস্বাভাবিক হার্টরেট শনাক্ত করতে পারে। পাশপাশি ঘুমের মান, অক্সিজেনের পরিমাণ, শ্বাসপ্রশ্বাস এবং ট্রেস মনিটর করতে পারে সহজেই। জানা যাবে হাঁটাচলার পরিমাণ, সাইক্লিং বা এক্সারসাইজের পরিমাণও।

কিসিলেক্ট কেআর প্রো এলটিডি গোলাকার আকৃতির স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। স্লিম মেটাল বডির ডিভাইসটিতে রয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি, যা এক চার্জে সাত দিন পর্যন্ত চলে। ঘড়িটির বিশেষত্ব হলো, স্মার্টফোনে ব্লুটুথের মাধ্যমে যুক্ত থাকা অবস্থায় এটি থেকে সরাসরি কল করা যাবে, কিংবা ফোনে আসা কল রিসিভ করেও কথা বলা যাবে। এজন্য ঘড়িটিতে যুক্ত আছে বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোন। এ ছাড়া এটিতে রয়েছে বিল্ট-ইন মিউজিক প্লেয়ার ফিচার। দুটি প্রিমিয়াম স্ট্র্যাপ রয়েছে ওয়াচটির সঙ্গে। ২৪ ঘণ্টা হার্ট, ব্লাড প্রেশার, অক্সিজেন, ঘুমের পরিমাপ মনিটরিং ফিচার রয়েছে, রয়েছে বাংলা ইন্টারফেস। স্মার্টওয়াচটিতে পাওয়া যাবে শতাধিক স্পোর্টস মোড। স্লিম মেটাল বডির ওয়াচটির দাম ৮৪৯৯ টাকা।

কিসিলেক্টের আরেকটি মডেলের স্মার্টওয়াচ কেএস মিনি। ১.৭৮ ইঞ্চির এইচডি কালারফুল অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ওয়াচে। ডিসপ্লেটি স্পিট হওয়ায় দুটি অংশে ভাগ করেও কাজ করা যাবে। কিসিলেক্টের এই স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে প্রথমবারের মতো ওয়ার্ল্ড থার্ড থ্রি ইন ওয়ান চিপসেট। ফলে এতে অন্তত ১০০টি মোবাইল নম্বরও সেভ করে রাখা যাবে। স্লিম প্লাস্টিক বডির ওয়াচে রয়েছে ২৮০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি একবার ফুল চার্জে ৬ দিন পর্যন্ত ব্যাকআপ দেয়। ওয়াচে রয়েছে একটি রাউন্ড বাটন। আর আইপি৬৮ থাকায় এটি পরেই সাঁতার কাটা যায়। এ ছাড়া রয়েছে শতাধিক স্পোর্টস মোড, শতাধিক ওয়াচফেস, অক্সিজেন, হার্টরেট, শ্বাসপ্রশ্বাস, ঘুমের পরিমাণ মনিটরিং ফিচার। ওয়াচটির দাম মাত্র ৫৯৯৯ টাকা।

কিসিলেক্ট কেআর মডেলের স্মার্টওয়াচটির দাম ৩৬৯৯ টাকা। এতে রয়েছে ১.৩২ ইঞ্চির সেমি অ্যামোলেড ডিসপ্লে, ২৮০ এমএএইচ ব্যাটারি, ৭০ স্পোর্টস মোড, এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টসহ আরও অনেক ধরনের ফিচার।

এছাড়া নারীদের ব্যবহার উপোযোগী দুটি মডেলের স্মার্টওয়াচ এনেছে কিসিলেক্ট। কিসিলেক্ট লোরা এবং লোরা ২ মডেলের স্মার্টওয়াচ দুটির দাম যথাক্রমে ৫৪৯০ এবং ৬৩৯০ টাকা।

Tags: কিসিলেক্ট

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর নিয়ে কাজ করছে স্যামসাং
নির্বাচিত

৬০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর নিয়ে কাজ করছে স্যামসাং

ফায়ারফক্স নিয়ে এলো নতুন ভিডিও প্লেব্যাক টুল
প্রযুক্তি সংবাদ

ফায়ারফক্স নিয়ে এলো নতুন ভিডিও প্লেব্যাক টুল

অবমুক্ত হলো ‘কল অব ডিউটি : ওয়ারজোন’
গেম

অবমুক্ত হলো ‘কল অব ডিউটি : ওয়ারজোন’

একনজরে দেখে নিন ভিভো ওয়াই ৫৩এস এন এফ সি মোবাইলের স্পেসিফিকেশন
নির্বাচিত

একনজরে দেখে নিন ভিভো ওয়াই ৫৩এস এন এফ সি মোবাইলের স্পেসিফিকেশন

অপরিচিত কারো সঙ্গে ভিডিও কল নয়
নির্বাচিত

অপরিচিত কারো সঙ্গে ভিডিও কল নয়

রূপপুরে প্রথম ইউনিটের সঞ্চালন লাইন চালু
নির্বাচিত

রূপপুরে প্রথম ইউনিটের সঞ্চালন লাইন চালু, জাতীয় গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ

Load More

ট্রেন্ডিং টপিক

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
বিবিধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে,...

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix