Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল থেকে মাথা তুলতে পারেন না চাইনিজরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৯ অক্টোবর ২০২৩
মোবাইল থেকে মাথা তুলতে পারেন না চাইনিজরা
Share on FacebookShare on Twitter

চীনের ঝেজিয়াং প্রদেশের হ্যাংজু শহরে আছি ১১ দিন হলো। এই সময়ে গেমসের অনেকগুলো ভেন্যু ও শহরের অনেক দর্শনীয় জায়গায় যাওয়া হয়েছে। শহরের বিভিন্ন অলি-গলি ঘোরা হয়েছে। ট্যাক্সি, মেট্রোরেলসহ বিভিন্ন বাহনে চড়া হয়েছে। যেখানেই গিয়েছি, সেখানেই দেখেছি চীনের লোকজন মোবাইল থেকে মাথা তুলতে পারেন না।

রেস্তেরাঁয়, হোটেলের ওয়েটিং রুমে, রাস্তার মোড়ে, মেট্রোর ভেতরে কিংবা বাইরে, দাঁড়ানো অবস্থায়, হাঁটতে হাঁটতে অথবা বসে- সব অবস্থাতেই মোবাইলে মুখ গুঁজে থাকেন চীনের আবাল-বৃদ্ধ-বনিতারা।

রেস্তেরাঁয় বন্ধু-বান্ধব পাঁচ-ছয়জন একসঙ্গে বসে খাচ্ছেন, সেখানেও সবাই মোবাইলে ব্যস্ত। রাস্তার পাশে বসে আছে, সেখানেও মোবাইল থেকে চোখ তুলতে পারেন না। হাঁটতে হাঁটতেও মোবাইল চালাচ্ছেন। বাধ্য হয়ে তাদের পাশ কাটিয়ে যেতে হয়। নতুবা নির্ঘাত ধাক্কা লাগবে।

মেট্রোতে উঠলে সবচেয়ে বেশি বোঝা যায়। ৮ থেকে ১০ বগির মেট্রোতে যতো চাইনিজ মানুষজন থাকেন তাদের ৯৮ ভাগ মোবাইল থেকে মুখ তুলতে পারেন না। যারা মেট্রোর ভেতরে আছেন তারাও ব্যস্ত মোবাইলে। যারা বাইরে মেট্রোর জন্য অপেক্ষা করছেন তারাও চোখের কাছে মোবাইল নিয়ে ব্যস্ত। এক্সিলেটরে কিংবা লিফটে উঠতে উঠতেও মোবাইলে ব্যস্ত সবাই।

এশিয়ান গেমসের ‘প্রধান মিডিয়া কেন্দ্রে (এমএমসি)’ স্বেচ্ছাসেবকের কাজ করেন প্রায় হাজার খানেক ছাত্র-ছাত্রী। তাদেরও একই অবস্থা। দিনশেষে তারা যখন বাসায় ফেরার জন্য গেটের সামনে সারিবব্ধভাবে দাঁড়িয়ে থাকেন সেখানে এমন একজনকেও খুঁজে পাওয়া যায় না যিনি মোবাইলে ব্যস্ত নন।

কি করেন তারা? নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে অধিকাংশ স্ক্রলিং করেন। কেউ কেউ ভিডিও দেখেন। কেউ কেউ উইচ্যাটে চ্যাটিং কিংবা টিকটক ভিডিও দেখেন।

চাইনিজরা কেন এতো মোবাইল আসক্ত? স্থানীয় কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন ধরনের কেনাকাটা, বিল পেমেন্ট থেকে শুরু করে চীনের প্রায় সবকিছু হয় অনলাইনে। সে কারণে মোবাইলের বাইরে তারা যেতে পারেন না। তাদের জীবন এখন অনলাইন নির্ভর। সে কারণে তারা মোবাইল নির্ভর হয়ে পড়েছে।

তবে তাদের মতে এভাবে মোবাইলে মুখ গুজে থাকাটা ভালো কোনো লক্ষণ নয়। বিষয়টিকে তারা নেতিবাচক হিসেবেই দেখছেন।

ঝেজিয়াং টেলিভিশনের সাংবাদিক তেতে বলেছেন, ‘আসলে এদের অধিকাংশ মোবাইলে আসক্ত। আর আসক্তি কখনোই ভালো কিছু বয়ে আনে না। এভাবে মোবাইল থেকে মুখ তুলতে না পারাটা নিঃসন্দেহে খারাপ কিছুর সংকেত বহন করছে।’

চায়না মিডিয়া গ্রুপে কর্মরত একজন সাংবাদিক বলেন, ‘আমরা আসলে খুবই মোবাইল নির্ভর। আমাদের প্রায় সবকিছু মোবাইলে হয়। প্রযুক্তিতে আমরা মোবাইলের মধ্যে সহজলভ্য করে তুলেছি। সে কারণে মোবাইল ছাড়া আমরা চলতে পারি না। তবে হ্যাঁ, এভাবে মোবাইলে মুখ গুজে থাকা ভালো কিছু না। মেট্রোতে যাদের দেখেছেন, তাদের অনেকে সারাদিনের ব্যস্ততা শেষে ঘরে ফেরার পথে মোবাইলে মগ্ন হয়ে আছে। আবার অনেকে অবশ্য আসক্তির পর্যায়ে আছে। কিন্তু এটা থেকে পরিত্রাণের উপায় জানা নেই আমার।’

চীনের নানজিং তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি (এআই) নিয়ে পড়াশুনা করা বাংলাদেশি ছাত্র সাকিব চৌধুরী এ বিষয়ে বলেন, ‘চীনারা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছে। তারা অত্যন্ত প্রযুক্তি নির্ভর। তাদের জীবনযাত্রা থেকে শুরু করে সবকিছু প্রযুক্তি নির্ভর। সে কারণে তারা ডিভাইসে বেশি সময় ব্যয় করে। তবে এটাও ঠিক অনেকে আসক্ত। আমরা যেমন সবাই একই বাসে কোথাও ঘুরতে গেলে আড্ডা দিই, গান গাই, হই-হুল্লোড় করি। তারা সেটা করে না। তারা মোবাইলে ব্যস্ত থাকে।’

চীন নানা প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে দারুণভাবে সহজ করে দিয়েছে। পাশাপাশি প্রযুক্তি মানুষকে কাছে রেখেও দূরে সরিয়ে দিয়েছে। তাইতো একসঙ্গে বসে খাবার খাওয়ার সময়ও মোবাইলে ব্যস্ত হয়ে পড়ছেন তারা। কাছের মানুষের পাশাপাশি বসে, মুখপানে চেয়ে দু’চারটা কথা বলার চেয়ে ভার্চুয়াল জগতে ভেসে বেড়ানোটা তাদের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাডভান্স নিয়েও ম্যাকবুক ডেলিভারিতে টালবাহানা: স্টার টেকের বিরুদ্ধে প্রতারণা ও অপমানের অভিযোগ শিক্ষার্থীর
প্রযুক্তি সংবাদ

অ্যাডভান্স নিয়েও ম্যাকবুক ডেলিভারিতে টালবাহানা: স্টার টেকের বিরুদ্ধে প্রতারণা ও অপমানের অভিযোগ শিক্ষার্থীর

গেম চেঞ্জার স্যামসাং: Galaxy S26 Ultra-তে এলো বিশ্বের প্রথম বিল্ট-ইন ‘প্রাইভেসী ডিসপ্লে’!
নির্বাচিত

গেম চেঞ্জার স্যামসাং: Galaxy S26 Ultra-তে এলো বিশ্বের প্রথম বিল্ট-ইন ‘প্রাইভেসী ডিসপ্লে’!

ডিভাইস ও ডিজিটাল অর্থনীতি ছাড়া চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মিলানো সম্ভব হবে না: পলক
প্রযুক্তি সংবাদ

ডিভাইস ও ডিজিটাল অর্থনীতি ছাড়া চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মিলানো সম্ভব হবে না: পলক

অ্যামাজন বানাচ্ছে হোম রোবট
প্রযুক্তি সংবাদ

অ্যামাজন বানাচ্ছে হোম রোবট

ওয়ালটন পণ্যে জিপির স্টার গ্রাহকদের ১০% ছাড়
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন পণ্যে জিপির স্টার গ্রাহকদের ১০% ছাড়

কথোপকথন-বিনোদনে নতুন হেডসেট
প্রযুক্তি সংবাদ

কথোপকথন-বিনোদনে নতুন হেডসেট

Load More

ট্রেন্ডিং টপিক

বছরের প্রথমার্ধে প্রিয়শপের অভাবনীয় সাফল্য, প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার ক্ষমতায়ন
ই-কমার্স

বছরের প্রথমার্ধে প্রিয়শপের অভাবনীয় সাফল্য, প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার ক্ষমতায়ন

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস
অর্থ ও বাণিজ্য

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

ইউনিলিভারের যে ৮ টুথপেস্টেও ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক
অর্থ ও বাণিজ্য

ইউনিলিভারের যে ৮ টুথপেস্টেও ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন
অর্থ ও বাণিজ্য

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন

অ্যাপভিত্তিক সিএনজি অটোরিকশা সেবা বন্ধ না করার দাবিতে...

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সিল প্যাকে ব্যবহৃত ফোন, কান্ট্রি লকড সেটের অভিযোগ মোবাইল বাজ বিডি বিরুদ্ধে

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস

টানা চতুর্থবার HPE-এর টপ পারফর্মিং পার্টনার স্মার্ট টেকনোলজিস

টানা চতুর্থবার HPE-এর টপ পারফর্মিং পার্টনার স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ অক্টোবর ২০২৩

মোবাইল থেকে মাথা তুলতে পারেন না চাইনিজরা

Techzoom.TV |
TechzoomTV