Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে শুরু হচ্ছে ‘শার্ক ট্যাংক’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
বাংলাদেশে শুরু হচ্ছে ‘শার্ক ট্যাংক’
Share on FacebookShare on Twitter

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিজনেস শো ‘শার্ক ট্যাংক’ শুরু হচ্ছে বাংলাদেশে। দেশের শীর্ষস্থানীয় এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ সম্প্রতি, ‘সনি এন্টারটেইনমেন্ট’-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় বিশ্বের ৪০টিরও বেশি দেশের পাশাপাশি এখন বাংলাদেশেও ‘শার্ক ট্যাংক’ প্রচারিত হবে। শো-এর টাইটেল স্পন্সর ‘রবি’ এবং পাওয়ারড বাই পার্টনার ‘স্টার্টআপ বাংলাদেশ’।

‘শার্ক ট্যাংক’-এ উদ্যোক্তারা বিভিন্ন ইউনিক বিজনেস আইডিয়া বিনিয়োগকারী বা ‘শার্ক’-দের সামনে উপস্থাপন করে, এবং আইডিয়া পছন্দ হলে ‘শার্ক’রা নগদ অর্থ বিনিয়োগের মাধ্যমে চুক্তি করেন। উদ্যোক্তারা কোন নতুন পণ্যের প্রোটোটাইপ বা বাজারে বিদ্যমান পণ্য, পরিষেবা, কিংবা প্রতিষ্ঠানের আর্থিক বিকাশের লক্ষ্যে তাদের আইডিয়ার মাধ্যমে ৫ জন ‘শার্ক’-কে বিনিয়োগের জন্য রাজি করার চেষ্টা এবং ব্যবসায়িক উন্নয়নের সুযোগ পাবে।

বিশ্বব্যাপি এই শো-এর মাধ্যমে ‘শার্ক’, যারা নিজেরাও একেকজন সফল উদ্যোক্তা, এ পর্যন্ত ৬০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছে এবং অসংখ্য প্রতিষ্ঠানকে সাফল্য অর্জনে সাহায্য করেছে। উদ্যোক্তারা যারা ” শার্ক ” ইকোসিস্টেমে সংযুক্ত হয়েছে তারা ‘শো’টিতে প্রদর্শিত হয়ে এবং বিভিন্ন ডিল পাওয়ার মাধ্যমে ব্যাপক লাভবান হয়েছে এবং তাদের সম্মিলিত বিক্রয়ের পরিমাণ কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ‘বঙ্গ’ দেশের বিভিন্ন ইন্ড্রাস্ট্রি থেকে সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়িদের নিয়ে শো-এর শার্ক প্যানেল নির্বাচিত করেছে, যা পরবর্তীতে ঘোষণা করা হবে।

আইসিটি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি বলেন, “এই অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি আনন্দিত। শীর্ষ মানের উদ্যোক্তাদের ব্যবসায়ে বিনিয়োগ করতে এবং দেশের ভবিষ্যত প্রজন্ম তরুণদের সহায়তায় স্টার্টআপ বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এই শো উদ্যোক্তাদের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম, যেখানে তারা বিনিয়োগকারীদের কাছ থেকে পরামর্শ ও সম্ভাব্য বিনিয়োগ লাভের মাধ্যমে ব্যবসায় উন্নতি করতে পারবে।”

এ প্রসঙ্গে বঙ্গ’র সিইও আহাদ মোহাম্মদ ভাই বলেন, “এক দশকেরও বেশি সময় ধরে শার্ক ট্যাংক আমার প্রিয় একটি শো। বাংলাদেশ একটি উদ্যোক্তা-ভিত্তিক ও সম্পদশালী দেশ এবং একজন গর্বিত বাংলাদেশি হিসেবে আমি মনে করি এই শো’টি আমাদের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি বিনোদন প্রদানের একটি যথাযোগ্য প্ল্যাটফর্ম। বাংলাদেশে ‘শার্ক ট্যাংক’ আনতে পেরে আমরা অত্যন্ত গর্বিত এবং উচ্ছ্বসিত।”

রবি’র চীফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, “বঙ্গ’র সাথে যুক্ত হয়ে দেশের উদীয়মান তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়িদের জন্য এই প্ল্যাটফর্মটি চালু করতে পেরে আমরা গর্বিত। সকলের সম্মিলিত প্রয়াসে ‘শার্ক ট্যাংক বাংলাদেশ’ সফল একটি প্ল্যাটফর্মে পরিণত হবে বলে আমার বিশ্বাস। রবি সবসময় সুপ্ত চেতনা জাগিয়ে তোলার চেষ্টা করে এবং রবি’র ‘বিশ্বাস রাখ, পারবে তুমিও’ ধারণার মাধ্যমে স্মার্ট বাংলাদেশের স্মার্ট উদ্যোক্তাদের সেই চেতনা পুনরুদ্ধার করতে শার্ক ট্যাংক আমাদের সাহায্য করবে।”

স্টার্টআপ বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ বলেন, “শার্ক ট্যাংক বাংলাদেশ আমাদের উদ্যোক্তাদের আলোকিত করতে প্রস্তুত, এবং আমরা দেশে এর যাত্রা শুরু করতে পেরে আনন্দিত। স্টার্টআপ বাংলাদেশ-এর উদ্ভাবন করতে উৎসাহিত করা, উদ্যোক্তাদের সাহায্য করা এবং তাদের প্রতিভা তুলে ধরে বিশ্বদরবারে সুযোগ তৈরির লক্ষ্যের সাথে শার্ক ট্যাংকের লক্ষ্য বেশ সামঞ্জস্যপূর্ণ। আমরা বিশ্বাস করি যে শার্ক ট্যাংক বাংলাদেশ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের আইডিয়াগুলোকে নেক্সট লেভেলে নিয়ে যেতে এবং দেশের সার্বিক বৃদ্ধি ও সমৃদ্ধিতে অবদান রাখবে।

খ্যাতনামা পরিচালক গাজী শুভ্র ‘শার্ক ট্যাংক বাংলাদেশ’-এর শুটিং করবেন । এছাড়া এই উদ্যোগকে সহায়তা করার জন্য ‘বঙ্গ’ এর পার্টনার হিসেবে থাকবে ‘এসবিকে টেক ভেঞ্চারস’ যাদের বাংলাদেশে বিনিয়োগ এবং স্টার্টআপের পূর্ববর্তী অভিজ্ঞতা এর প্রোডাকশনে ইতিবাচক ভূমিকা রাখবে।

‘শার্ক ট্যাংক বাংলাদেশ’-এ অংশগ্রহণের জন্য আবেদন করতে sharktank.bongobd.com লিংকে ভিজিট করুন। এছাড়া, দেশব্যাপি একটি ওপেন অডিশন অনুষ্ঠিত হবে, যেখানে সরাসরি অংশগ্রহণ করে আবেদন করা যাবে। এছাড়াও, আবেদনকারীরা myrobi অ্যাপ থেকেও আবেদন করতে পারবেন। বঙ্গ’র পক্ষ থেকে অডিশন সম্পর্কে বিস্তারিত জানানো হবে। আরও জানতে SharkTank@bongobd.com ঠিকানায় ইমেইল করুন।

Tags: শার্ক ট্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

করোনা দুর্যোগের সময় কর্মীদের ৭৭ কোটি টাকা দিলো ওয়ালটন

শিক্ষক-শিক্ষার্থীদের ফ্রি ইন্টারনেট দেবে বাংলালিংক
টেলিকম

শিক্ষক-শিক্ষার্থীদের ফ্রি ইন্টারনেট দেবে বাংলালিংক

ভারতে এবার অনলাইনে ওষুধ বেচবে অ্যামাজন
ই-কমার্স

ভারতে এবার অনলাইনে ওষুধ বেচবে অ্যামাজন

স্মার্টফোনে জায়গা খালি করবেন যেভাবে
কিভাবে করবেন

স্মার্টফোনে জায়গা খালি করবেন যেভাবে

বন্যায় ভাসছে ফেনী-নোয়াখালী-কুমিল্লা: নেটওয়ার্ক সচল রাখতে ডিজেল সহায়তা দেবে বিটিআরসি
টেলিকম

বন্যায় ভাসছে ফেনী-নোয়াখালী-কুমিল্লা: নেটওয়ার্ক সচল রাখতে ডিজেল সহায়তা দেবে বিটিআরসি

বৈশ্বিক পিসি বাজারে সরবরাহ বেড়েছে ১.৫%
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক পিসি বাজারে চাহিদা বেড়েছে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
পাঁচমিশালি

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix