Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্যান্টন ফেয়ারে সাড়া ফেলেছে ওয়ালটনের বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশবান্ধব স্মার্ট এসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
ক্যান্টন ফেয়ারে সাড়া ফেলেছে ওয়ালটনের বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশবান্ধব স্মার্ট এসি
Share on FacebookShare on Twitter

বিশ্বের সর্ববৃহৎ ট্রেড শো ‘চায়না আমদানি ও রফতানি মেলা’ বা ক্যান্টন ফেয়ারে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের তৈরি ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবশেবান্ধব ও উচ্চ ক্ষমতাসম্পন্ন এয়ার কন্ডিশনার। যার মধ্যে রয়েছে আইওটি বেজড ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির অফলাইন স্মার্ট ভয়েস কন্ট্রোল, ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ স্পিøট এসিসহ ভিআরএফ এসি। ওয়ালটনের অফলাইন ভয়েস কন্ট্রোল এসি বিশ্বের যেকোনো দেশের ভাষায় পরিচালনা করা যাচ্ছে। যা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্যান্টন ফেয়ারে আগত আমদানিকারক, ক্রেতা ও দর্শণার্থীদের নজর কেড়েছে।

ক্যান্টন ফেয়ারে দায়িত্বরত ওয়ালটন কর্মকর্তারা জানান, ক্যান্টন ফেয়ারে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশ থেকে আগত আমদানিকার, ক্রেতা ও দর্শনার্থীরা ওয়ালটন প্যাভিলিয়নে ব্যাপক ভিড় করছেন। তাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে ওয়ালটনের অত্যাধুনিক বিভিন্ন মডেল ও ফিচারের এসিসহ অন্যান্য প্রযুক্তি পণ্য।
ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ তানভীর রহমান বলেন, ক্যান্টন ফেয়ারে বিশ্বের প্রায় প্রতিটি দেশ থেকে কয়েক লক্ষ আমদানিকারক, ক্রেতা ও দর্শণার্থী এসেছেন। তাদের বেশিরভাগই মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের সামনে এসে থমকে দাঁড়াচ্ছেন। তারা ব্যাপক কৌতূহল নিয়ে ওয়ালটন প্যাভিলিয়নে বাংলাদেশে নিজস্ব প্রোডাকশন প্লান্টে তৈরি ইউরোপিয়ান এসিসি ব্র্যান্ড ও ওয়ালটন ব্র্যান্ডের স্মার্ট এসিসহ নানা পণ্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। আইওটি বেজড ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব স্মার্ট এসি দেখে অভিভূত হচ্ছেন। বৈশ্বিক ক্রেতারা ওয়ালটন তথা বাংলাদেশের এসি উৎপাদন শিল্পের প্রযুক্তিগত উৎকর্ষতা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন। ওয়ালটনের ভিআরএফ এসি উৎপাদনের মধ্য দিয়ে বাংলাদেশ এখন বিশ্বের ৯ম ভিআরএফ এসি উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে জেনে অভিভূত ফেয়ারের দর্শনার্থীরা।

তিনি জানান, চীনের ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ এই মেলায় দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের একমাত্র সর্ববৃহৎ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল প্রতিষ্ঠান ওয়ালটন ৩য় বারের মতো অংশগ্রহণ করছে। ক্যান্টন ফেয়ারের মাধ্যমে আইওটি বেজড পরিবেশবান্ধব স্মার্ট কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন খাতে বাংলাদেশের প্রযুক্তিগত উৎকর্ষতা ও সক্ষমতা বিশ্ব দরবারে তুলে ধরছে ওয়ালটন। ফেয়ারে অংশ গ্রহণের উদ্দেশ্য হলো- বিশ্ব বাজারে ওয়ালটনের শক্তিশালী অবস্থান তৈরি করা। আমাদের প্রত্যাশা, ওয়ালটন তথা বাংলাদেশের রপ্তানি বাজার আরো সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চীনের ক্যান্টন ফেয়ার।

উল্লেখ্য, চীনের গুয়াংজু শহরে চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার কমপ্লেক্সে অক্টোবরের ১৫ থেকে শুরু হয়েছে ১৩৪তম শরৎকালীন ক্যান্টন ফেয়ারের প্রথম ধাপ। চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। এতে ইলেকট্রনিক্স এন্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সেস ক্যাটাগরীতে তৃতীয় বারের মতো অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং বাংলাদেশের একমাত্র ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। ক্যান্টন ফেয়ারের আন্তর্জাতিক প্যাভিলিয়নে স্থাপন করা হয়েছে ওয়ালটনের মেগা প্যাভিলিয়ন।

জানা গেছে, ৫-দিনব্যাপী এই মেগা ট্রেড শো’তে প্রদর্শিত হবে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ইউরোপিয়ান এসিসি ব্র্যান্ড এবং ওয়ালটন ব্র্যান্ডের আন্তর্জাতিকমানের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যসমূহ। এর মধ্যে রয়েছে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি, ডিজাইন ও ফিচারসমৃদ্ধ এআইওটি বেজড স্মার্ট রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ইলেকট্রিক ফ্যান ইত্যাদি প্রযুক্তিপণ্য।

 

Tags: ইলেকট্রনিক্সইলেকট্রিক্যালওয়ালটনমেড ইন বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইলে কথা ও ইন্টারনেটের খরচের সঙ্গে বাড়ল সিম ট্যাক্স
অটোমোবাইল

এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক ও ভ্যাট সুবিধা বাতিল

দেশের বাজারে আসছে মটো জি৯ প্লাস
নির্বাচিত

দেশের বাজারে আসছে মটো জি৯ প্লাস

গেম নকলের অভিযোগে টেনসেন্টের বিরুদ্ধে সনির মামলা
নির্বাচিত

গেম নকলের অভিযোগে টেনসেন্টের বিরুদ্ধে সনির মামলা

এবার এআই ফিচারের স্মার্ট টিভি বাজারে এলো
প্রযুক্তি সংবাদ

এবার এআই ফিচারের স্মার্ট টিভি বাজারে এলো

হালকা-পাতলা ফোন আনল ভিভো
নির্বাচিত

হালকা-পাতলা ফোন আনল ভিভো

বাজারে আসছে নয়েজফিট অ্যাক্টিভ স্মার্টওয়াচ
নির্বাচিত

বাজারে আসছে নয়েজফিট অ্যাক্টিভ স্মার্টওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
বিবিধ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার
নির্বাচিত

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix