Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনের ক্যান্টন ফেয়ারে আশাতীত সাফল্য অর্জন ওয়ালটনের

৩২ মিলিয়ন ডলারের ফ্রিজ, এসি ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স রপ্তানির সুযোগ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২১ অক্টোবর ২০২৩
চীনের ক্যান্টন ফেয়ারে আশাতীত সাফল্য অর্জন ওয়ালটনের
Share on FacebookShare on Twitter

বিশ্বের সর্ববৃহৎ ট্রেড শো ‘চায়না আমদানি ও রপ্তানি মেলা’ বা ক্যান্টন ফেয়ারে বৈশ্বিক ক্রেতাদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশী ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের প্রযুক্তিপণ্য। ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন পণ্যের সর্বাধুনিক প্রযুক্তি, ফিচার, নিখুঁত ফিনিশিং, আন্তর্জাতিক মানসম্পন্ন ও সাশ্রয়ী মূল্য দেখে অত্যন্ত মুগ্ধ ও অভিভূত বিদেশি ক্রেতারা।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস ইউনিটের ভাইস-প্রেসিডেন্ট ও ক্যান্টন ফেয়ারের প্রধান সমন্বয়ক আব্দুর রউফ জানান, মেলায় এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে আগত ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ওয়ালটন থেকে ৩২ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ফ্রিজ, এসি ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আমদানির প্রবল আগ্রহ দেখিয়েছে। এরই প্রেক্ষিতে ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিশ্বের বেশ কয়েকটি নতুন দেশে ওয়ালটন পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। সার্বিকভাবে ক্যান্টন ফেয়ারে অংশ নেয়া একমাত্র বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটন শতভাগ সফল হয়েছে বলে মনে করেন তিনি।

ওয়ালটন রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার (সিবিও) তোফায়েল আহমেদ বলেন, ক্যান্টন ফেয়ারে বৈশ্বিক ক্রেতাদের থেকে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। মেলার শুরু থেকে প্রতিদিনই অন্যান্য প্যাভিলিয়নের চেয়ে অনেক বেশি ক্রেতা সমাগম হয়েছে ওয়ালটন প্যাভিলিয়নে। মেলায় ব্রাজিল, আর্জেন্টিনা, আমেরিকা, জার্মানি, স্পেন, ইটালি, আফ্রিকা, শ্রীলঙ্কা ও ভারত থেকে আগত ব্যবসায়ীরা ওয়ালটন থেকে বিশাল অঙ্কের ফ্রিজ আমদানির আশ্বাস দিয়েছেন। যার পরিমাণ ৩০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।

ওয়ালটন এসির সিবিও মো. তানভীর রহমান জানান, ক্যান্টন ফেয়ারে আশাতীত সাড়া ফেলেছে ওয়ালটনের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই, পরিবেশবান্ধব ও উচ্চ ক্ষমতাসম্পন্ন স্মার্ট স্পিøট ও ভিআরএফ এসি। বিশেষ করে বিদেশী ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে ছিলো ওয়ালটনের আইওটি বেজড ইনভার্টার প্রযুক্তির অফলাইন ভয়েস কন্ট্রোল এসি। এই এসি বিশ্বের যেকোনো দেশের ভাষায় পরিচালনা সম্ভব। যা বৈশ্বিক ক্রেতাদের নজর কেড়েছে।

তিনি বলেন, বাংলাদেশের বাজারে এখন একচেটিয়া আধিপত্য ওয়ালটনের। দেশের চাহিদা মিটানোর পাশাপাশি বিশ্বের ৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন পণ্য। এবার টার্গেট হলো- ২০৩০ সালের মধ্যে ওয়ালটনকে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করা। সেই লক্ষ্য অর্জনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চীনের ক্যান্টন ফেয়ার।

ওয়ালটন গ্লোবাল বিজনেস ইউনিটের সূত্রমতে, ক্যান্টন ফেয়ারে আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, জর্ডান, সৌদি আরব, উরুগুয়ে, আলজেরিয়া, গ্রিস, মধ্য প্রাচ্য, পোল্যান্ড, প্যালেস্টাইন, ইরাক, মেক্সিকো, জার্মানি, স্পেন, ইটালি, গ্যাবন, পানামা, ডমিনিকান রিপাবলিক, পেরু, ইয়েমেন, লেবানন, ওমান, মায়ানমার, ভারত, শ্রীলঙ্কা ইত্যাদি দেশের ইলেকট্রনিক্স পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন করেন। তারা ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তি আইওটি বেজড স্মার্ট ফ্রিজ ও এসি’র আন্তর্জাতিকমান ও অভিজাত ডিজাইন দেখে অত্যন্ত মুগ্ধ হন। বিশেষ করে ওয়ালটনের তৈরি বিশ্বের প্রথম আইওটি বেজড ৯রহ১ কনভার্টিবল মোডের ফ্রে ডোর মডেল, ৮রহ১ কনভার্টিবল মোডের সাইড বাই সাইড ডোর মডেল, কম্বি মডেল ও সিঙ্গেল ডোর মডেলের রেফ্রিজারেটর, অফলাইন ভয়েস কন্ট্রোল স্মার্ট এসি ও ভিআরএফ এসি বৈশ্বিক ক্রেতাদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, চীনের গুয়াংজু শহরে চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার কমপ্লেক্সে ১৫ থেকে ১৯ অক্টোবর, ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ১৩৪তম শরৎকালীন ক্যান্টন ফেয়ারের প্রথম ধাপ।

এতে ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সেস ক্যাটাগরিতে তৃতীয় বারের মতো অংশ নিয়েছে একমাত্র বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটন। বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই ও পরিবেশবান্ধব ইলেট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদন শিল্পে বাংলাদেশের প্রযুক্তিগত উৎকর্ষতা ও সক্ষমতা বিশ্ব দরবারে তুলে ধরেছে।

Tags: ওয়ালটনওয়ালটন এসিওয়ালটন কম্পিউটারওয়ালটন টিভিওয়ালটন ট্যাবক্যান্টন ফেয়ার

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাভাইরাস: চীনে স্মার্টফোন বিক্রিতে ধস
নির্বাচিত

করোনাভাইরাস: চীনে স্মার্টফোন বিক্রিতে ধস

নতুন প্রযুক্তির গাড়ি আনছে টাটা, নিমেষে হবে ম্যাজিক
অটোমোবাইল

নতুন প্রযুক্তির গাড়ি আনছে টাটা, নিমেষে হবে ম্যাজিক

অনলাইনে নিরাপদ থাকার উপায়
কিভাবে করবেন

অনলাইনে নিরাপদ থাকার উপায়

পেরিস্কোপ ক্যামেরা থাকছে রিয়েলমির নতুন ফোনে
নির্বাচিত

পেরিস্কোপ ক্যামেরা থাকছে রিয়েলমির নতুন ফোনে

প্রধানমন্ত্রী আজ মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রী আজ মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন

নগদকে বেসরকারি করা হবে: গভর্নর
অর্থ ও বাণিজ্য

নগদকে বেসরকারি করা হবে: গভর্নর

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?
বিবিধ

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
সোশ্যাল মিডিয়া

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ মার্চ) দেশের প্রধান...

ফের বাড়ল স্বর্ণের দাম

ফের বাড়ল স্বর্ণের দাম

ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার অবসান: ২০২৬ সালের মার্চে বড় ব্যাটারি সমৃদ্ধ সেরা ৫ স্মার্টফোন

ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার অবসান: ২০২৬ সালের মার্চে বড় ব্যাটারি সমৃদ্ধ সেরা ৫ স্মার্টফোন

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরাইল

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরাইল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix