Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে ডাহুয়ার ছয়টি নতুন মনিটর উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
দেশের বাজারে ডাহুয়ার ছয়টি নতুন মনিটর উন্মোচন
Share on FacebookShare on Twitter

সিকিউরিটি সার্ভিলেন্স ক্যামেরার বাইরে চীনা প্রযুক্তি ব্র্যান্ড ডাহুয়া’র নন সিকিউরিটি স্মার্ট ডিভাইস বাংলাদেশের বাজারে এনেছে ব্র্যান্ডটির বাংলাদেশী পরিবেশক সুরভী এন্টারপ্রাইজ। শনিবার রাতে রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে পরিবশক মিটআপে ন্যূনতম ১০০ হার্জ রিফ্রেশ রেটের ডাহুয়া ব্র্যান্ডের ২১.৫ ইঞ্চি থেকে ২৮ ইঞ্চি পর্যন্ত ৬টি মডেলের ফুল এইচডি আইপিএস মনিটরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। এর মধ্যে রয়েছে একটি হোয়াইট বোর্ডও। জানানো হয়, প্রতিটি মনিটরে রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। মনিটরগুলো দ্রুত দেশের বাজারে পাওয়া যাবে। একইসঙ্গে ঘোষণা দেয়া হয়, শিগগিরই রাউটারও বাজারে ছাড়বে তারা।

অনুষ্ঠানে ডাহুয়া দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জেমস উ এবং পরিচালক (কারিগরি) মার্ক ইয়াং, দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন পণ্য বিভাগের পরিচালক (বিক্রয়) ইয়াং ডেমিং (এলেক্স), ডাহুয়া বাংলাদেশের ব্যবসায় প্রধান (ইনোভেটিভ বিজনেস) স্যামুয়েল সি, ডাহুয়া বাংলাদেশের পণ্য ব্যবস্থাপক (ইনোভেটিভ বিজনেস) চার্লস ঝাউ, এবং পরিবেশক সুরভী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক যাকের রিয়াদ, ব্যবসায় প্রধান আব্দুল কাইয়ুম খান, বিক্রয় প্রধান (চ্যানেল) অমিত মন্ডল, ডাহুয়া পণ্য ব্যবস্থাপক নবীউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডাহুয়া ও সুরভী এন্টারপ্রাইজের শীর্ষ কর্মকার্তারা তিন ক্যাটাগরি- বেসিক (ফুল এইচডি আইপিএস), গেমিং এবং ফোরকে সমৃদ্ধ ৬টি মডেলে নতুন মনিটর উন্মোচন করেন। এর মধ্যে ১০০ হার্জ রিফ্রেশ রেটের ফুল এইচডি আইপিএস ডিসপ্লের রয়েছে তিনটি মডেল। এগুলো হলো- ২২ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ ডিএইচআই-এলএম২২-বি২০১এসডব্লিউ মডেল, ২৪ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ ডিএইচআই-এলএম২৪-বি২০১এস মডেল এবং ২৭ ইঞ্চি ডিসপ্লের ডিএইচআই-এলএম২৭-বি২০১এস মডেল। গেমিং মনিটরের মধ্যে ২৪ ইঞ্চি ডিসপ্লের ডিএইচআই-এলএম২৪-ই২৩১ মডেল এবং ২৭ ইঞ্চি ডিসপ্লের ডিএইচআই-এলএম২৭-ই২৩১ মডেল দেবে ১৬৫ হার্জ রিফ্রেশ রেট।

এ ছাড়া ২৮ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ ডিএইচআই-এলএম২৮-এফ৪০০ মডেলটি হচ্ছে ফোরকে মনিটর। ফোরকে মনিটরের রেজ্যুলেশন ৩৮৪০ * ২১৬০। অন্য পাঁচটি মডেলের রেজ্যুলেশন ১৯২০ *১০৮০।

অনুষ্ঠানে জানানো হয়, ডাহুয়া প্রথমবারের মতো দেশের বাজারে এনেছে ন্যূনতম ফুল এইচডি ১০০ হার্জের আইপিএস ডিসপ্লে সমৃদ্ধ মনিটর। আর গেমিং মনিটরের রিফ্রেশ রেট ১৬৫ হার্জ। বেসিক, গেমিং এবং ফোরকে– তিন ক্যাটাগরিতে ডাহুয়ার নতুন এ মনিটর ব্যবহারকারীদের দেবে অসাধারণ অভিজ্ঞতা।

অনুষ্ঠানে ডাহুয়া পণ্যের সারাদেশের অর্ধশতাধিক ডিলার ও সাংবাদিকরা অংশ নেন। নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য ছিল র‍্যাফেল ড্র ও সঙ্গীতানুষ্ঠান।

Tags: গেমিংডাহুয়াবেসিক

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিলেটে চালু হলো ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি শোরুম
প্রযুক্তি সংবাদ

সিলেটে চালু হলো ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি শোরুম

ব্যক্তিগত ফোনালাপ-তথ্য প্রকাশ সংবিধান ও আইন পরিপন্থী
প্রযুক্তি সংবাদ

ব্যক্তিগত ফোনালাপ-তথ্য প্রকাশ সংবিধান ও আইন পরিপন্থী

অ্যান্ড্রয়েড ১১ -এ ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করবে স্যামসাং ওয়ান ইউআই ৩
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১১ -এ ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করবে স্যামসাং ওয়ান ইউআই ৩

এসএটিআরসি’র চেয়ারম্যান নির্বাচিত হলো বাংলাদেশ
নির্বাচিত

এসএটিআরসি’র চেয়ারম্যান নির্বাচিত হলো বাংলাদেশ

দেশের বাজারে আসছে এআই-নির্ভর মানের রাজা অনার এক্স৬সি স্মার্টফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে এআই-নির্ভর মানের রাজা অনার এক্স৬সি স্মার্টফোন

অ্যাপল আইওএস ২৬.১
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে নিজ থেকেই ডাউনলোড হয় অ্যাপ, বন্ধ করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

ইরানের পাল্টা জবাব: ৩০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল আইআরজিসি!
বিবিধ

ইরানের পাল্টা জবাব: ৩০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল আইআরজিসি!

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’
বিবিধ

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা
বিবিধ

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix