Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিদ্যুৎসাশ্রয়ী ২ ন্যানোমিটার প্রযুক্তির চিপ তৈরি করছে ভারত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
বিদ্যুৎসাশ্রয়ী ২ ন্যানোমিটার প্রযুক্তির চিপ তৈরি করছে ভারত
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি খাতে এগিয়ে থাকার জন্য বিশ্বের বিভিন্ন দেশ স্থানীয় পর্যায়ে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনে ঝুঁকছে। এর অংশ হিসেবে এবার ভারতও ২ ন্যানোমিটার প্রযুক্তির চিপ তৈরিতে কাজ করছে। জাপানের ফুজিৎসু কোম্পানির অধীনে ভারতে থাকা গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগ এটি তৈরিতে কাজ করছে। খবর ইটি টেলিকম।

প্রযুক্তি খাতে এগিয়ে থাকার জন্য কোম্পানির সঙ্গে কাজ করছেন ভারতীয় ইঞ্জিনিয়াররা। ফুজিৎসু মোনাকা কোডনেমে চিপ তৈরির কাজ করা হচ্ছে। সংশ্লিষ্টদের ধারণা, ২০২৭ সালের দিকে এটি বাজারে আসতে পারে। এ চিপটি উচ্চসক্ষমতার কম্পিউটিং (এইচপিসি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডাটা সেন্টারে ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে।

সম্প্রতি ভারত সফরে গিয়েছিলেন ফুজিৎসুর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ভিভেক মহাজন। সে সময় তিনি জানিয়েছিলেন, জাপানের বাইরে কোম্পানির জন্য গবেষণার অন্যতম হাবে পরিণত হয়েছে ভারত। মোনাকা চিপটি নিয়ে ফুজিৎসু বেশ আশাবাদী। কোম্পানির মতে, উচ্চ সক্ষমতার কম্পিউটিংয়ের জন্য সবচেয়ে বেশি বিদ্যুৎসাশ্রয়ী চিপ হতে যাচ্ছে এটি। বর্তমানে প্রযুক্তি খাতে এ ধরনের চিপের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে।

উন্নত প্রযুক্তির বিদ্যুৎসাশ্রয়ী চিপটির সফটওয়্যার উন্নয়ন হয়েছে ভারতের বাইরে। মহাজন বলেন, ‘এটি আর্মভিত্তিক ২ ন্যানোমিটার প্রসেসর। মেশিন লার্নিং, ভারী কম্পিউটিং ও ডাটা সেন্টারে ব্যবহারের জন্য মূলত এ প্রসেসর তৈরি করা হচ্ছে। সরকারি পর্যায়ের পাশাপাশি কোনো প্রাইভেট কোম্পানি যদি বিদ্যুৎ খরচ কমাতে চায় এবং উন্নত অবকাঠামো তৈরি করতে চায় তাহলে এ চিপ তাদের জন্য।’

মহাজন জানান, মোনাকা ওপেন সোর্স সফটওয়্যার-নির্ভর হতে হবে। এছাড়া এতে যে প্যাকেজগুলো থাকবে সেগুলো যেন সামঞ্জস্যপূর্ণ হয় সেটিও নিশ্চিত করতে হবে। এ কারণে সফটওয়্যারের বিভিন্ন দিক যেন চিপের সঙ্গে সংগতিপূর্ণ হয় সেটিও খেয়াল করতে হবে। এর পরিপ্রেক্ষিতে চিপ ব্যবহার করে ভালো ফল পাওয়া যাবে। বর্তমানে এর গবেষণা ও উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত দলের প্রধান লক্ষ্যই এটি।

অ্যাপলসহ বিভিন্ন কোম্পানি ভারতে উৎপাদন স্থানান্তর করছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে ভারতে আইফোন ১৭ উৎপাদন শুরু করবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি চীনের বাইরে কোনো দেশে প্রথমবারের মতো একটি নতুন মডেলের উৎপাদন শুরু করতে যাচ্ছে বলে জানা গেছে। ভারতে আইফোন উৎপাদনক্ষমতা দ্বিগুণ করাই অ্যাপলের মূল লক্ষ্য বলে ইন্টারন্যাশনাল এক্সপার্ট মিং চি কুও সম্প্রতি জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সাল থেকে ভারতে আইফোন তৈরি করছে অ্যাপল। অন্যদিকে নানা কারণে প্রতিষ্ঠানটি গত কয়েক বছর চীনের ওপর নির্ভরতা কমিয়েছে। যে কারণে ভারত দ্রুতই এ টেক জায়ান্টের জন্য একটি উদীয়মান উৎপাদন গন্তব্য হয়ে উঠেছে।

চলতি বছরের শুরুর দিকের এক প্রতিবেদন অনুসারে, অ্যাপল ভারতে তাদের আইফোন উৎপাদনক্ষমতা আরো ২৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে বিশ্বব্যাপী আইফোনের ১২-১৪ শতাংশ সরবরাহ ভারতের তৈরি। এ মাত্রা চলতি বছরের শেষ পর্যন্ত ২০-২৫ শতাংশে উন্নীত হবে।

কুও জানান, আইফোন ১৭-তে ডিজাইন ও ডেভেলপমেন্ট সম্পর্কিত ঝুঁকি কম। তাই তারা এটি উৎপাদনের জন্য ভারতকে বেছে নিয়েছে। আইফোন ১৭ সিরিজটি ২০২৫ সালে বাজারে আসবে বলে আশা সংশ্লিষ্ট ও বিশ্লেষকদের।

Tags: অ্যাপলআইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

কিভাবে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখবেন আপনার ফোন ?
কিভাবে করবেন

কিভাবে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখবেন আপনার ফোন ?

বিশ্বজুড়ে ২৮% ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ডিলিট করছে
নির্বাচিত

বিশ্বজুড়ে ২৮% ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ডিলিট করছে

৪১ বিলিয়ন ডলারে পুরো টুইটার কেনার প্রস্তাব এলন মাস্কের
প্রযুক্তি সংবাদ

টুইটার হ্যাক, ২০ কোটি গ্রাহকের ইমেইল ফাঁস

ভ্যাটের ৪২ কোটি টাকা পরিশোধে গড়িমসি বাংলালিংকের
টেলিকম

ভ্যাটের ৪২ কোটি টাকা পরিশোধে গড়িমসি বাংলালিংকের

মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়ছে
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়ছে

নতুন ফাঁদ জুস জ্যাকিং: যেভাবে প্রভাবিত করে
নির্বাচিত

নতুন ফাঁদ জুস জ্যাকিং: যেভাবে প্রভাবিত করে

Load More

ট্রেন্ডিং টপিক

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix