Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শেষ হলো ২ দিনব্যাপী ন্যাশনাল এন্টারপ্রিনিউরশিপ সামিট ২০২৩

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
শেষ হলো ২ দিনব্যাপী ন্যাশনাল এন্টারপ্রিনিউরশিপ সামিট ২০২৩
Share on FacebookShare on Twitter

নানা প্রকার উদ্ভাবনী আইডিয়া নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে সমাপ্তি হলো ৫ম ন্যাশনাল এন্টারপ্রিনিউরশিপ সামিট ২০২৩ এর আসর।

দুই দিনব্যাপী সামিটটি রাজধানী ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ১ ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি টেলিকমিউনিকেশন ক্লাব কর্তৃক আয়োজিত ও পিকাবু ডটকম এর পৃষ্ঠপোষকতায় উক্ত সামিটটির স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া)।

আয়োজনটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের তাদের উদ্ভাবনী ধারণা প্রদর্শনের সুযোগ প্রদানের পাশাপাশি বিনিয়োগকারীদের সাথে সংযোগ স্থাপনের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

শনিবার রাতে (২ ডিসেম্বর) ৫ম ন্যাশনাল এন্টারপ্রিনিউরশিপ সামিটের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শামস রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক ড. মো. মিজানুর রহমান।

এছাড়া, সমাপনী অনুষ্ঠানে বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী এবং কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক ও প্রধান সোহাগ চন্দ্র দাস-সহ ৮৮ ইনোভেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর সিইও জে. কবির, এলিট ফোর্স এর সিটিও প্রকৌশলী আব্দুর রহমান রাকিব, টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের লেকচারার মো. খালিদ মাহবুব খানসহ আরও অনেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বলেন, উদ্যোক্তা হলো সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতার অধিকারী ব্যক্তি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

তিনি তরুণদের অনুপ্রাণিত করে বলেন, এ ধরনের সামিট আয়োজন অত্যন্ত ইতিবাচক যা তরুণদের মধ্যে উদ্ভাবনী ধারনা সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আগ্রহ তৈরি করবে।

আবেদনকারীদের মধ্য থেকে উক্ত সামিটে ১৮টি দল অংশ নেয় এবং পিচিং এর মাধ্যমে তাদের উদ্ভাবনী আইডিয়া বিচারকদের নিকট উপস্থাপন করে। গত ১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার দিনব্যাপী পিচিং শেষে প্রাথমিকভাবে ১০টি আইডিয়া নির্বাচন করা হয়। নির্বাচিত আইডিয়াসমূহ গত ২ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে চূড়ান্তভাবে উপস্থাপন করে উক্ত ১০ মেধাবী দল। সবশেষে, বিজয়ী ৩ দলের নাম ঘোষণা করা হয়।

বিজয়ী হিসেবে ‘টিম ইকো শেল্টার’ ১ম স্থান অর্জন করার মাধ্যমে পুরস্কার হিসেবে গ্রহণ করে ১০,০০০ টাকা। এছাড়া, টিম ‘হাইড্রো জোন’ ২য় স্থান অর্জন করে ৬,০০০ টাকা এবং টিম ‘এসিস হাই’ ৩য় স্থান অর্জন করে জিতে নেয় ৪,০০০ টাকা। এছাড়া, বিজয়ী ৩টি দলকেই সম্মাননা ক্রেস্টসহ সনদ তুলে দেয় অতিথি ও আয়োজক কর্তৃপক্ষ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেসব কারণে দেরিতে চার্জ হয় ফোন
কিভাবে করবেন

যেসব কারণে দেরিতে চার্জ হয় ফোন

বিদেশি বিনিয়োগ পেল ইকুরিয়ার
ই-কমার্স

বিদেশি বিনিয়োগ পেল ইকুরিয়ার

পর্নহাবকে নিষিদ্ধ করলো ইউটিউব
নির্বাচিত

পর্নহাবকে নিষিদ্ধ করলো ইউটিউব

কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে বাংলাদেশ-সৌদি আরব একসাথে কাজ করবে
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে বাংলাদেশ-সৌদি আরব একসাথে কাজ করবে

শহরের সুবিধা গ্রামে দিচ্ছে ‘স্বাধীন ওয়াই-ফাই’
টেলিকম

শহরের সুবিধা গ্রামে দিচ্ছে ‘স্বাধীন ওয়াই-ফাই’

যাত্রা শুরু করল অনলাইন ভিত্তিক ফ্যাশন হাউজ ‘ব্লুচিজ’
ই-কমার্স

যাত্রা শুরু করল অনলাইন ভিত্তিক ফ্যাশন হাউজ ‘ব্লুচিজ’

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি
অটোমোবাইল

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix