Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিডস ফর দ্য ফিউচার ২০২৩- এর সেরা ৩ শিক্ষার্থীকে হুয়াওয়ের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 11 December 2023
সিডস ফর দ্য ফিউচার ২০২৩- এর সেরা ৩ শিক্ষার্থীকে হুয়াওয়ের সম্মাননা
Share on FacebookShare on Twitter

সিডস ফর দ্য ফিউচার ২০২৩- এ অংশগ্রহণকারীদের মধ্যে সেরা তিনজনকে পুরস্কৃত করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। ৯ ডিসেম্বর, ২০২৩ তারিখে রাজধানীর গুলশানে হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে এ উপলক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার; হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিওনের বোর্ড মেম্বার লিজংশেং, এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তারা বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

সিডস ফর দ্য ফিউচারের গ্লোবাল কম্পিটিশন রাউন্ড ‘টেকফরগুড’- এ তাঁদের পারফরম্যান্সের ভিত্তিতে শীর্ষ ৩ ‘সিডস’দের (বিজয়ী) নির্বাচন করা হয়েছে। এ বছরের প্রতিযোগিতার সেরা তিনজন বিজয়ী হলেন রুয়েটের সিএসই বিভাগের বরিশা চৌধুরী; আইইউটি’র বিটিএম বিভাগের সুবেহ তারেক (১ম রানার আপ); এবং বুয়েটের এমই বিভাগের ফারশিয়া কাওসার চৌধুরী (২য় রানার আপ)। এছাড়া বরিশা চৌধুরীকে সেরা দলনেতা হিসেবেও ঘোষণা করা হয়েছে।

বিজয়ীদের অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন পেয়েছেন একটি হুয়াওয়ে ল্যাপটপ এবং রানার আপ দুজনকে হুয়াওয়ে ট্যাব এবং হুয়াওয়ে স্মার্ট ওয়াচ দেয়া হয়েছে। এছাড়া, শীর্ষ ১০ অংশগ্রহণকারীকে হুয়াওয়ে থেকে একটি করে সমাপনী সনদপত্র প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিওনের বোর্ড মেম্বার লিজংশেং এর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৩’ সম্পর্কে ধারণা দেয়া হয়। এছাড়া আগের বছরের বিজয়ীদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শোনার পাশাপাশি বিশেষ অতিথি ও প্রধান অতিথি তাদের বক্তব্য রাখেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, “আমি বিশ্বাস করি সিডস ফর দ্য ফিউচার এর সমস্ত বিজয়ী তরুণেরা আমাদের দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। আমি হুয়াওয়ে কে ধন্যবাদ জানাতে চাই তাদের ফ্ল্যাগশিপ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের তরুণদের এত বড় সুযোগ দেওয়ার জন্য। হুয়াওয়ে না থাকলে বাংলাদেশের টেলিকম অবকাঠামো বৃহদাকারে গড়ে উঠত না। আমি বিশ্বাস করি হুয়াওয়ে, সিডস ফর দ্য ফিউচার এর মাধ্যমে জ্ঞানার্জনের জন্য একটি দুর্দান্ত পরিবেশ তৈরী করতে সক্ষম হয়েছে।”

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সচিব মোঃ নূরুল হাফিজ বলেন, “একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে আমাদের আরও তরুণ মেধাবীর অংশগ্রহণ প্রয়োজন যারা দেশের নেতৃত্বে এগিয়ে আসবে। সিডস ফর দ্য ফিউচারের মতো প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ থেকে আইসিটি প্রতিভা বিকাশে হুয়াওয়ের অবদান প্রশংসার যোগ্য। বাংলাদেশের এসটিইএম ও নন-এসটিইএম শিক্ষার্থীরা এ ধরনের কর্মসূচির মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হচ্ছে।”

হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিওনের বোর্ড মেম্বার লিজংশেং বলেন, “অসাধারণ দায়িত্ব পালনের পাশাপাশি সকল সিডস তাদের সৃজনশীলতা দেখিয়েছে, যা এসব তরুণ প্রতিভাগুলোকে প্রশিক্ষণের ক্ষেত্রে প্রোগ্রামটির সাফল্যকেই প্রতিফলিত করে। এই ভবিষ্যত নেতৃত্বরা সিডস ফর দ্য ফিউচারের চেতনার প্রকাশ ঘটায়। প্রযুক্তির মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে তাদের যে আগ্রহ, তা প্রশংসার দাবিদার। একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পরবর্তী প্রজন্মের যারা প্রযুক্তি স্বপ্নদ্রষ্টা, তাদের ক্ষমতায়নে হুয়াওয়ে সব সময় অঙ্গীকারবদ্ধ থাকবে।”

এর আগে চলতি বছর, বাংলাদেশের ছয়জন শিক্ষার্থী হুয়াওয়ে’র সিডস ফর দ্য ফিউচার ২০২৩- এ অংশ নিয়ে দশ দিনের সফরে চীনে যান। এ সময় তারা প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশ নেন এবং হুয়াওয়ের বিশ্বমানের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র (আরঅ্যান্ডডি সেন্টার) ও সদর দপ্তর পরিদর্শন করেন। এছাড়া, ঐতিহ্যগত ও আধুনিক চীন সম্পর্কে অভিজ্ঞতা লাভের পাশাপাশি “ট্যালেন্ট সামিট ২০২৩-এও তারা অংশগ্রহণ করেন।

হুয়াওয়ের বিশ্বব্যাপী স্বীকৃত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হলো ‘সিডস ফর দ্য ফিউচার’, যা গত ১৫ বছর ধরে ডিজিটাল প্রতিভা বিকাশে কাজ করছে। বিশ্বব্যাপী ১৫,০০০ এরও বেশি শিক্ষার্থী এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হয়েছে। সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রামের মাধ্যমে হুয়াওয়ে বাংলাদেশে একটি শক্তিশালী আইসিটি ইকোসিস্টেম তৈরি কাজ করে যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যবহৃত ফোন হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

ব্যবহৃত ফোন হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি

ফোন কেনার আগে যা জানা জরুরি
প্রযুক্তি পরামর্শ

ফোন কেনার আগে যা জানা জরুরি

টিকটকের বিরুদ্ধে চীনে তথ্য পাচারের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টিকটকের বিরুদ্ধে চীনে তথ্য পাচারের অভিযোগ

যেসব মডেলের স্মার্টফোনে চলবে না হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

যেসব মডেলের স্মার্টফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

পণ্যের উৎকর্ষতায় ‘গার্ডিয়ান অব কোয়ালিটি’ অপো
নির্বাচিত

পণ্যের উৎকর্ষতায় ‘গার্ডিয়ান অব কোয়ালিটি’ অপো

নতুন বছরে তথ্য চুরির ঘটনায় ব্যয় বাড়বে
নির্বাচিত

নতুন বছরে তথ্য চুরির ঘটনায় ব্যয় বাড়বে

Load More

ট্রেন্ডিং টপিক

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?
নির্বাচিত

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 December 2023

সিডস ফর দ্য ফিউচার ২০২৩- এর সেরা ৩ শিক্ষার্থীকে হুয়াওয়ের সম্মাননা

Techzoom.TV |
TechzoomTV