Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন চিপস আনছে মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
নতুন চিপস আনছে মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

নিজেদের তৈরি এক জোড়া নতুন চিপের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এআই প্রযুক্তির উচ্চ ব্যয়ের কারণেই নিজেরাই চিপ তৈরি শুরু করেছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। সে তালিকায় এবার নাম লিখিয়েছে মাইক্রোসফট।

তৈরি চিপ বিক্রির কোনো পরিকল্পনা করছে না মাইক্রোসফট। বরং সেগুলো দিয়ে নিজেদের অ্যাজিউর ক্লাউড কম্পিউটিং সেবায় সাবস্ক্রিপশনভিত্তিক সফটওয়্যার পণ্যের গতি বৃদ্ধিসহ বিভিন্ন কাজে ব্যবহারের পরিকল্পনা করেছে।

এআই কম্পিউটিংয়ের গতির সঙ্গে সঙ্গে মাসিক ৩০ ডলারের সাবস্ক্রিপশনে বাণিজ্যিক গ্রাহকদের জন্য নির্মিত ‘কোপাইলট’ সেবার সক্ষমতা বাড়াতে মাইক্রোসফট সিয়াটলে অনুষ্ঠিত ইগনাইট ডেভেলপার সম্মেলনে মায়য়া নামের একটি চিপ উন্মুক্ত করে। এই মায়য়া চিপগুলোকে লার্জ ল্যাঙ্গুয়েজ এআই মডেল চালানোর উপযোগী করে বানানো।

মাইক্রোসফট এবং অ্যালফাবেটের মতো টেক জায়ান্টগুলো তাদের এআই প্রযুক্তির বিশাল খরচ নির্বাহ করতে হিমশিম খাচ্ছে এবং সেটি সার্চ ইঞ্জিনের মতো প্রচলিত সেবার চেয়ে ১০ গুণ পর্যন্ত হতে পারে।

কোম্পানিটির শীর্ষ কর্মকর্তারা বলেছেন, ব্যয় কমাতে মাইক্রোসফট তার প্রায় সব কার্যক্রমকে একগুচ্ছ মৌলিক এআই মডেলের আওতায় আনার পরিকল্পনা করছে। সে কারণেই নতুন চিপটি বানিয়েছে কোম্পানিটি। এ চিপের মাধ্যমে আমরা গ্রাহকদের স্বল্প ব্যয়ে আরও গতিসম্পন্ন উচ্চমানের সেবা দিতে পারব’ বলেছেন মাইক্রোসফটের ক্লাউড এবং এআই বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্কট গুথরি।

অভ্যন্তরীণ ব্যয় হ্রাসের পাশাপাশি অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যামাজন ওয়েব সার্ভিসকে ঠেকাতে মঙ্গলবার কোবাল্ট নামে অপর একটি চিপের ঘোষণা দিয়েছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।

আর্মের নকশায় তৈরি এই নতুন চিপটি দিয়ে মাইক্রোসফট ইতিমধ্যেই তাদের টিমস সফটওয়্যারের সক্ষমতা বৃদ্ধির পরীক্ষা চালানো শুরু করেছে। কিন্তু গুথরি বলেন, অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি ‘গ্র্যাভিটন’ সিরিজের সঙ্গে পাল্লা দিতে কোবাল্টের সরাসরি একসেস বিক্রির কথাও ভাবছে তার কোম্পানি।

আগামী মাসে এডব্লিউএসের ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং কোম্পানিটির একজন মুখপাত্র বলেছেন গ্র্যাভিটন চিপের বর্তমান গ্রাহক সংখ্যা ৫০ হাজার। ‘গ্রাহকদের যে কোনো মাত্রার কাজের চাহিদা পূরণে আরও সাশ্রয়ী দামে উচ্চ ক্ষমতাসম্পন্ন আগামী প্রজন্মের চিপ সরবরাহ করতে এডব্লিউএস তাদের উদ্ভাবন অব্যাহত রাখবে,’ মাইক্রোসফটের ঘোষণার পর বলেন অ্যামাজনের এক মুখপাত্র।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ
প্রযুক্তি সংবাদ

সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ

অবৈধ ফোন বন্ধ হচ্ছে না – সুবিধা পাচ্ছে কারা?
প্রযুক্তি সংবাদ

অপরাধীর অদৃশ্য হাত ভাঙতে অবৈধ মোবাইল ফোন বন্ধের বিকল্প নেই

Motorola G35 5G
নির্বাচিত

মটোরোলার এই কম দামের ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

বিপর্যয়ের মুখোমুখি নগদ ডিজিটাল ব্যাংক
প্রযুক্তি সংবাদ

গভর্নর: নগদে ২৩০০ কোটি টাকার অনিয়মের সন্ধান!

রোবটকে বাংলা বোঝানোর প্রযুক্তি তৈরি হচ্ছে : পলক
প্রযুক্তি সংবাদ

রোবটকে বাংলা বোঝানোর প্রযুক্তি তৈরি হচ্ছে : পলক

স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স : বেস্ট বাজেট ল্যাপটপ
প্রযুক্তি বাজার

স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স : বেস্ট বাজেট ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার
নির্বাচিত

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে,...

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix