Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম দামের স্বচ্ছ ফোন আনছে নাথিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 19 December 2023
কম দামের স্বচ্ছ ফোন আনছে নাথিং
Share on FacebookShare on Twitter

বিশ্বের প্রথম স্বচ্ছ ব্যাক প্যানেলের স্মার্টফোন এনে আলোচনায় এসেছিল নাথিং ফোন। পর পর দুইটি মডেল বাজারে আনে প্রতিষ্ঠানটি। এসব ফোনের দাম ছিল চড়া। ফলে ইচ্ছা থাকা স্বত্বেও অনেকে ক্রেতা এসব ফোন কিনতে পারেননি। এবার সাশ্রয়ী দামের ফোন আনছে নাথিং। মডেল নাথিং ফোন টুএ।

২০২৪ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হাজির হবে নাথিং ফোন টুএ মডেল। নতুন বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। সেই দিক থেকে দেখতে গেলে ফেব্রুয়ারি মাসেই লঞ্চ করে যাবে ফোনটি। এখন প্রশ্ন হল, ফোনের দাম কত হতে পারে? ব্রার জানিয়েছেন, ডিভাইসের দাম হতে পারে ৪০০ মার্কিন ডলার।

নাথিং ফোন টু মডেলের পরবর্তী প্রজন্ম টু এ। বেশ কিছু দিন ধরে এই ফোন নিয়ে একাধিক জল্পনা শোনা গিয়েছে। এবার নাথিং ফোন টুএ-এর ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্তও বেশ কিছু জরুরি তথ্য জানা গেল। সেই সঙ্গে ফোনের ডিজাইন সম্পর্কেও একটা ধারণা পাওয়া গেল।

জানা গিয়েছে, দ্বিতীয় প্রজন্মের নাথিং ফোনের থেকে বেশ কিছুটা সস্তা হবে টুএ মডেল। টিপস্টার যোগেশ ব্রার এক্স (টুইটার) প্ল্যাটফর্মে দাবি করেছেন, ২০২৪ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হাজির হবে নাথিং ফোন টুএ।

ফোনের ব্যাক প্যানেলটি নতুন করে ডিজ়াইন করা হচ্ছে। প্রোডাকশন ভ্যালিডেশন টেস্ট বা পিভিটির ছবিগুলো থেকে সেই ইঙ্গিত মিলেছে। পিভিটি ইউনিটগুলো হল সেই সব ইউনিট, যেগুলো খুব কম সংখ্যায় একটা কোম্পানি তৈরি করে মূলত ফোনের কার্যকারিতা, হার্ডওয়্যার উপাদান এবং গুণমান মূল্যায়ন করার জন্য।

ছবিতে নজরে এসেছে ফোনের একটি পাঞ্চ-হোল নচ ডিসপ্লে। ব্যাক প্যানেল একটু উদ্ভট করা হচ্ছে, উপরের দিকে মাঝ বরাবর হরাইজন্টালি প্লেস করা ক্যামেরা মডিউল থাকছে। তবে অন্য আর দুটি ফোনের মতো এই নাথিং ফোন টুএ-তেও গ্লিফ ইন্টারপ্লেস দেওয়া হচ্ছে। যদিও এই গ্লিফ ইন্টারফেস কিন্তু নাথিংয়ের অন্যান্য দুটি ফোনে দেখা যায়নি।

নাথিংয়ের তৃতীয় মডেলটিতে থাকছে ওলিড স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। মিড-রেঞ্জ স্মার্টফোনটিতে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে প্যানেল দেওয়া হচ্ছে। পারফরম্যান্সের জন্য এতে থাকছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর, যা পেয়ার করা থাকছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে থাকতে পারে অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম। ব্যাক ক্যামেরায় প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হচ্ছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল ম্যাপসে আরও সহজ হলো দিকনির্দেশনা
কিভাবে করবেন

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায়

প্রাথমিক প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ গ্রেডে উন্নীত
নির্বাচিত

প্রাথমিক প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ গ্রেডে উন্নীত

রকেটকে পেছনে ফেলল নগদ
প্রযুক্তি সংবাদ

রকেটকে পেছনে ফেলল নগদ

নতুন দুই স্মার্টফোন নিয়ে আসছে লেনোভো
প্রযুক্তি সংবাদ

নতুন দুই স্মার্টফোন নিয়ে আসছে লেনোভো

ইভ্যালির গ্রাহকদের প্রায় ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে নগদ
ই-কমার্স

ইভ্যালির গ্রাহকদের প্রায় ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে নগদ

৪ ক্যামেরার নতুন স্মার্টফোন আনল টেকনো
নির্বাচিত

৪ ক্যামেরার নতুন স্মার্টফোন আনল টেকনো

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত
প্রযুক্তি বাজার

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন
প্রযুক্তি সংবাদ

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 December 2023

কম দামের স্বচ্ছ ফোন আনছে নাথিং

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix