Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপ উৎপাদন কারখানা আলাদা করছে না ইন্টেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
চিপ উৎপাদন কারখানা আলাদা করছে না ইন্টেল
Share on FacebookShare on Twitter

বিনিয়োগকারীদের চাপ থাকা সত্ত্বেও কোম্পানির চিপ ফাউন্ড্রি ব্যবসা আলাদা করার কোনো ইচ্ছা আপাতত নেই ইন্টেলের। সম্প্রতি মার্কিন এ কোম্পানির প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্যাট গেলসিঙ্গার চিপ ডিজাইন ও উৎপাদন এক ছাদের নিচে রাখাকেই সবচেয়ে কার্যকর পথ হিসেবে দেখছেন বলে জানান। কয়েক বছর আগে ১০ ন্যানোমিটারের চিপ প্রযুক্তি নিয়ে ইন্টেল বাধার সম্মুখীন হয়। ফলে কিছু বিনিয়োগকারী জানায়, কোম্পানিটির উচিত চিপ তৈরির জন্য একটি স্বতন্ত্র ইউনিট তৈরি করা এবং শুধু ডিজাইনে মনোনিবেশ করা। তবে ইন্টেল অভ্যন্তরীণ চিপ উৎপাদন ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি এসব কারখানা ব্যবহার করে চুক্তিভিত্তিক কাজ করার জন্য ইন্টেল ফাউন্ড্রি সার্ভিসেস (আইএফএস) গঠন করেছে।

২০২১ সালে ইন্টেলের সিইও হিসেবে দায়িত্ব নেন প্যাট গেলসিঙ্গার। তখন তিনি জানান, ইন্টেল তার পথ হারিয়েছে। গেলসিঙ্গার ইন্টেলে ফিরে আসার পর চিপ নির্মাণে বিনিয়োগ ও পুনর্গঠনের লক্ষ্য নিয়েছিলেন। তার নেতৃত্বে প্রযুক্তি কোম্পানিটি বড় পরিবর্তন দেখতে পেয়েছে। বর্তমানে ইন্টেল চিপ উৎপাদন ও গবেষণা নিয়ে ভালোভাবে কাজ করছে।

ইন্টেলের নতুন সিইও হিসেবে গেলসিঙ্গার এটি স্পষ্ট করেন, কোম্পানিটি চিপ তৈরির ক্ষেত্রে সমন্বিত ডিজাইনার ও প্রস্তুতকারক হিসেবে বাজারে কাজ করবে। তিরিয়াস রিসার্চের প্রধান জিম ম্যাকগ্রেগর ইন্টেলের উৎপাদন সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের কথা জানান। এ সমস্যাগুলোর কারণে সাম্প্রতিক বছরগুলোয় চিপ উৎপাদন বিলম্বিত হয়েছে।

কয়েক বছর আগের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ইন্টেলের কিছু বিনিয়োগকারী বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় সাহসী পদক্ষেপ নেয়ার জন্য জোরালো আহ্বান জানিয়েছিলেন। এর অর্থ হলো ইন্টেলকে গত এক দশকের মধ্যে নেয়া কিছু অধিগ্রহণ থেকে সরে আসতে হবে। এমনকি তার ফ্যাব্রিকেশন প্লান্ট বা কারখানাও বন্ধ করে দিতে হবে। তবে ইন্টেলের সিইও বিকল্প সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছেন।

নতুন সিইও হিসেবে প্যাট দৃঢ়ভাবে জানিয়েছিলেন ইন্টেল একটি ইন্টিগ্রেটেড ডিভাইস ম্যানুফ্যাকচারার (আইডিএম) হিসেবে তাদের উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে। মূলত ইন্টিগ্রেটেড ডিভাইস ম্যানুফ্যাকচারার (আইডিএম) হচ্ছে যখন একটি সেমিকন্ডাক্টর কোম্পানি ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি), পণ্য ডিজাইন, উৎপাদন ও বিক্রয় সব কাজ একত্রে করে থাকে। তবে এক্ষেত্রে ইন্টেল টিএসএমসির মতো বাহ্যিক কারখানাগুলোয় নির্দিষ্ট পণ্য আউটসোর্স করতে পারে। এ পদ্ধতির বিষয়ে ইন্টেলের কিছু শেয়ারহোল্ডারের আপত্তি থাকলেও ম্যাকগ্রেগরের বিশ্বাস এটি ইন্টেলের জন্য সেরা বিকল্প।

কারখানা বিক্রির পরিবর্তে ম্যাকগ্রেগর আরো কৌশলগত পদক্ষেপ নিতে চান। ইন্টেল এরই মধ্যে কারখানাগুলোয় প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে। পাশাপাশি নতুন অনেক কারখানাও তৈরি করছে। এক্ষেত্রে তারা আবুধাবি সরকার নিয়ন্ত্রিত অ্যাডভান্সড টেকনোলজি ইনভেস্টমেন্ট কোম্পানি (এটিআইসি) থেকে গ্লোবাল ফাউন্ড্রিজ কিনে উৎপাদন সক্ষমতা বাড়াতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

গ্লোবাল ফাউন্ড্রিজ এরই মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম ফাউন্ড্রি। যদিও এটি স্যামসাং বা টিএসএমসির চেয়ে কিছু পিছিয়ে রয়েছে। তবে গ্লোবাল ফাউন্ড্রিজের সঙ্গে কাজ করলে ইন্টেল একটি অভিজ্ঞ ম্যানেজমেন্ট টিম পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্যাট গেলসিঙ্গার সম্প্রতি জানান, বর্তমানে ইন্টেলের কোনো চিপ কারখানা আলাদা করার পরিকল্পনা নেই। তিনি আরো জানান, ইন্টেল তার চিপ ফাউন্ড্রি ব্যবসা বন্ধ করছে না।

Tags: ইন্টেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোনের উপর কর বাড়ানোর সিদ্ধান্ত, দাম বাড়ছে
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের উপর কর বাড়ানোর সিদ্ধান্ত, দাম বাড়ছে

নিজস্ব প্রসেসরে নজর গুগলের
নির্বাচিত

নিজস্ব প্রসেসরে নজর গুগলের

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব
প্রযুক্তি সংবাদ

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব

লিঙ্কডইন ব্যবহারকারীদের উপর নজরদারি! তথ্য পাচারের শঙ্কা
নির্বাচিত

লিঙ্কডইন ব্যবহারকারীদের উপর নজরদারি! তথ্য পাচারের শঙ্কা

নয়েজফিটের নতুন রাগড স্মার্টওয়াচ কালারফিট ক্যাডেট
প্রযুক্তি সংবাদ

নয়েজফিটের নতুন রাগড স্মার্টওয়াচ কালারফিট ক্যাডেট

হেডকোয়ার্টারে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে উদযাপন
নির্বাচিত

হেডকোয়ার্টারে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে উদযাপন

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড
নির্বাচিত

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং অনুষ্ঠিত
ছাড় ও অফার

টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং অনুষ্ঠিত

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন বাজারের প্রায় অর্ধেকই এখন গ্রে-মার্কেটের দখলে

ইউরোপিয়ান ইউনিভার্সিটিকে লাল তালিকাভুক্ত করল ইউজিসি
শিক্ষা ও ক্যাম্পাস

ইউরোপিয়ান ইউনিভার্সিটিকে লাল তালিকাভুক্ত করল ইউজিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

অপো

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স
অর্থ ও বাণিজ্য

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

দেশের জুতার বাজারের শীর্ষস্থানীয় দেশি কোম্পানি এপেক্স ফুটওয়্যার...

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা

ঈদে ৪০ হাজার টাকার বাজেটে কিনুন বাজারের সেরা প্রিমিয়াম স্মার্টফোন

ঈদে ৪০ হাজার টাকার বাজেটে কিনুন বাজারের সেরা প্রিমিয়াম স্মার্টফোন

চট্টগ্রামে উবারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

চট্টগ্রামে উবারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix