Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেসব প্রযুক্তি ২০২৪ সালে আলোচনায় থাকবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 29 December 2023
যেসব প্রযুক্তি ২০২৪ সালে আলোচনায় থাকবে
Share on FacebookShare on Twitter

প্রযুক্তির জগতে ২০২৩ বছরটি নানা কারণে আলোচনায় থাকবে। বিল গেটস স্বয়ং ২০২৩ সালকে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অনন্য এক বছর বলে আখ্যা দিয়েছেন। আর তাই ধারণা করা হচ্ছে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ইতিহাসের শুরুর বছর হিসেবে আলোচনায় থাকবে ২০২৩ সাল। আগামী বছরের প্রযুক্তি দুনিয়া কেমন হবে, তা নিয়ে এরই মধ্যে নিজেদের ভাবনা জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ২০২৪ সালের প্রযুক্তি দুনিয়ায় কোন কোন বিষয় আলোচনায় থাকবে, তার ধারণা প্রকাশ করেছে।

এআই আরও উড়বে, কিন্তু গতি কমবে
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান মনে করেন, এআইয়ের দৌড় স্থির নয়। ২০২৪ সালে শক্তিশালী সংস্করণের চ্যাটজিপিটি আনা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গত নভেম্বর মাসে সফটওয়্যার নির্মাতাদের একটি সম্মেলনে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ধারণা দেন যে ২০২৪ সালে নতুন চমক আসছে। তবে সিসিএস ইনসাইট নামের একটি পরামর্শক প্রতিষ্ঠানের প্রধান বিশ্লেষক বেন উড বলেন, ২০২৪ সালে এআইয়ের দুনিয়ায় আমরা কিছুটা স্থিরতা দেখতে পাব। যে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, তা ধীর হবে। আমরা মনে করি, কিছু বাধার কারণে এআইয়ের উন্নয়নের গতি কিছুটা কমে আসবে। একটি এআই সিস্টেম পরিচালনা করা খুবই ব্যয়বহুল। প্রচুর কম্পিউটিং শক্তি ও ব্যয়বহুল কম্পিউটার চিপের প্রয়োজন হয়, এসব বেশ কম পরিমাণে সরবরাহ হচ্ছে বলে বাধা তৈরি হবে। এ ছাড়া নানা আইন-কানুনের মারপ্যাঁচে এআইয়ের বর্তমান উন্মাদনা কিছুটা ধীর হবে ২০২৪ সালে। পুরো বিষয়টিকে ঈগলের আকাশে ওড়ার সঙ্গে তুলনা করা যায়। ঈগল যখন নিচের দিকে ওড়ে, তখন বেশি ডানা ঝাপটায়, কিন্তু যতই ওপরে উঠতে থাকে, ততই ডানা স্থির করে গতি কমিয়ে দেয়। এআইয়ের মধ্যে তেমনই স্থিরতা দেখা যাবে।

বৈদ্যুতিক যন্ত্রের চাহিদা বাড়বে
শ্মিট অটোমোটিভ রিসার্চের তথ্যমতে, ২০২৪ সালের প্রথম তিন মাসে যুক্তরাজ্যের রাস্তায় ১০ লাখতম বৈদ্যুতিক গাড়ি (ইভি) নামবে। অর্থাৎ জার্মানির পরে যুক্তরাজ্যে ১০ লাখতম বৈদ্যুতিক গাড়ি বিক্রি হবে। তবে চাহিদা থাকার পরও ২০২৪ সাল বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের জন্য আরেকটি কঠিন বছর হবে বলে মনে করেন বিশ্লেষকেরা। ২০২৩ সালের শেষের দিকে ফোর্ড, জিএম ও টেসলা সবাই তাদের বর্তমান বৈদ্যুতিক গাড়ির উৎপাদন কমানোর পাশাপাশি কারখানা সম্প্রসারণের পরিকল্পনা থেকে সরে এসেছে। ২০২৩ সালের অক্টোবরে মার্সিডিজ-বেঞ্জ বৈদ্যুতিক গাড়ির বাজারকে তীব্র প্রতিযোগিতামূলক বলে বর্ণনা করেছে। দামের যুদ্ধ ও সরবরাহপদ্ধতিতে সমস্যার জন্য নানা সংকট দেখা যাচ্ছে বৈদ্যুতিক গাড়িশিল্পে। বিশ্লেষকেরা পরিস্থিতি খুব সহজে স্বাভাবিক হবে বলে আশা করছেন না। গাড়ির বাজার বিশ্লেষক ম্যাথিয়াস শ্মিট জানান, ২০২৪ সাল হবে ইউরোপজুড়ে ইভি বিক্রির জন্য একটি স্থবির বছর। জার্মানি ও নরওয়ের মতো শক্তিশালী বাজারের গতি কমবে ২০২৪ সালে।

মানব আকৃতির রোবট
মানব আকৃতির রোবট বা হিউম্যানয়েড রোবট ২০২৪ সালে নানা কারণে সংবাদের শিরোনাম হবে। ইলন মাস্কের টেসলার প্রকৌশলীরা ‘অপ্টিমাস’ নামের একটি মানব আকৃতির রোবট তৈরি করছেন। এই রোবট শিগগিরই বিভিন্ন কারখানার কাজে যুক্ত হবে বলে ঘোষণা দিয়েছেন তাঁরা। এ বছরের জুলাই মাসে ইলন মাস্ক ২০২৪ সালে অপ্টিমাস টেসলা কারখানায় কাজ শুরু করবে বলে ঘোষণা দেন। ইলন মাস্ক বলেন, ‘এই রোবট আমরা প্রথমে আমাদের নিজস্ব কারখানায় আগামী বছরের (২০২৪ সালে) কোনো এক সময় ব্যবহারের চেষ্টা করব।’

মানব আকৃতির রোবট তৈরির জন্য টেসলাসহ অনেক প্রতিষ্ঠান প্রতিযোগিতায় নেমেছে। আমাজন এরই মধ্যে নিজেদের গুদামে মানব আকৃতির রোবট পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে। ‘ডিজিট’ নামের সেই রোবট মানুষের মতোই পণ্য এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় রাখতে পারে। অ্যাজিলিটি রোবটিকস এই রোবট তৈরি করেছে। আশা করা হচ্ছে, আগামী বছর সাধারণ ব্যবহারকারী ও গ্রাহকেরা ডিজিট রোবটের মাধ্যমে নিজেদের বিভিন্ন কাজ করতে পারবেন। কানাডা স্যাঙ্কচুয়ারি এআই ‘ফিনিক্স’ নামের একটি রোবট তৈরি করেছে। এই রোবট ব্যাগ গুছিয়ে রাখার মতো বেশ নির্দিষ্ট কিছু কাজ করতে পারে। ২০২৪ সালে ফিনিক্স আরও কাজ করতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওজন কমাতে প্রযুক্তি
ওষুধশিল্পে ওজন কমানোর বিভিন্ন ওষুধের চাহিদা সবচেয়ে বেশি। আর তাই ওজন কমানোর বিভিন্ন ওষুধ তৈরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিযোগিতা করছে। ওয়েগোভি ব্র্যান্ডের ওষুধের কারণে ওষুধ নির্মাতা নভো নরডিস্ক ইউরোপের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বাজারের চাহিদা মেটাতে কয়েক শতকোটি ইউরো বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ওষুধটি ইনজেকশনের মাধ্যমে ব্যবহার করা যায়। ধারণা করা হচ্ছে, আগামী বছর ট্যাবলেট হিসেবে ওজন কমানোর ওষুধ বাজারে মিলবে। অন্যদিকে এলি লিলির ওষুধ মাউঞ্জারো মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ওজন কমানোর ওষুধ হিসেবে অনুমোদন পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নে আগামী বছর অনুমোদন পেতে পারে ওষুধটি। ফাইজারও নিজেদের ওজন কমানোর ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেতে অপেক্ষা করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোন আসছে বাংলাদেশে
কিভাবে করবেন

ফোন লক না থাকলেও আপনার ইচ্ছা ছাড়া চলবে না কোন অ্যাপ, ব্যবহার করুন এই ফিচার

নতুন মডেল নিয়ে আসছে ইয়ামাহা
অটোমোবাইল

নতুন মডেল নিয়ে আসছে ইয়ামাহা

টানা চতুর্থবার HPE-এর টপ পারফর্মিং পার্টনার স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

টানা চতুর্থবার HPE-এর টপ পারফর্মিং পার্টনার স্মার্ট টেকনোলজিস

‘টেলিযোগাযোগ খাতে শুল্ক বাড়ানো ডিজিটাল সেবার অন্তরায়’
টেলিকম

‘টেলিযোগাযোগ খাতে শুল্ক বাড়ানো ডিজিটাল সেবার অন্তরায়’

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল বিডিঅ্যাপস
প্রযুক্তি সংবাদ

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল বিডিঅ্যাপস

ভাইবারে মনের মতো স্টিকার
প্রযুক্তি সংবাদ

ভাইবারে মনের মতো স্টিকার

Load More

ট্রেন্ডিং টপিক

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬
প্রযুক্তি সংবাদ

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

এইচএসসির ফল: সবার আগে ফলাফল জানার সহজ উপায়
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 December 2023

যেসব প্রযুক্তি ২০২৪ সালে আলোচনায় থাকবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix