Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৪-এর নতুন মোবাইল ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২ জানুয়ারি ২০২৪
২৪-এর নতুন মোবাইল ফোন
Share on FacebookShare on Twitter

অনেকে উদ্‌গ্রীব হয়ে আছে, মোবাইল ফোনের জগতে নতুন কী আসছে এবং পুরোনোগুলোতেই-বা নতুন কী ফিচার আসতে চলেছে সেসব জানার জন্য। তো চলুন, জেনে নেওয়া যাক এ বছর মোবাইল ফোনের বাজারে কী আসতে চলেছে।

ওয়ানপ্লাস ১২
এ মাসের শেষ সপ্তাহে বাজারে আসতে পারে আলোচিত ওয়ানপ্লান ১২ মোবাইল ফোন। জেড ব্ল্যাক, অ্যাস্ট্রাল গ্রিন ও সাদার একটি শেডে পাওয়া যাবে এটি। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমচালিত এ মোবাইল ফোনে ক্যামেরার ক্ষেত্রে বরাবরের মতো চমক থাকছে। ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে এতে থাকছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স ও ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। এই ফোনে মিলবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য মিলবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাটারি ক্যাপাসিটি ৫৪০০ এমএএইচ এবং ১০০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং। এটি পুরো চার্জ হতে সময় লাগবে মাত্র ২৫ মিনিট। ফোনে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট। আরও পাওয়া যাবে ২৪ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজের সুবিধা। থাকছে ৬.৮২ ইঞ্চির এক্স১ ওরিয়েন্টাল এলটিপিও ওলেড ডিসপ্লে। এর দাম পড়বে ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা।

স্যামসাং গ্যালাক্সি এস২৪
এ মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে বাজারে আসতে পারে আরেকটি আলোচিত ফোন স্যামসাং গ্যালাক্সি এস২৪। এতে থাকছে এক্সিনস ২ হাজার ৪০০ প্রসেসর, ৮ জিবি র‍্যাম, ৬ দশমিক ২ ইঞ্চি স্ক্রিন। অ্যামোলেড কোয়াড এইচডি প্যানেল এবং এর পিক ব্রাইটনেস লেভেল ২৫০০ নিটস, যা অ্যাপল ১৫ সিরিজের থেকে বেশি। এর রিফ্রেশ রেট থাকবে ১২০ হার্টজ। এর পেছনে থাকছে ট্রিপল লেন্স ক্যামেরা।

লেন্সগুলোর মধ্যে একটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং ১০ মেগাপিক্সেলের তিন গুণ জুমসমৃদ্ধ টেলিফটো ক্যামেরা লেন্স। এর ব্যাটারি থাকবে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার। ১২ জিবি র‍্যামসহ ২৫৬ ও ৫১২ জিবি এবং ১টিবির তিনটি আলাদা ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে এ মোবাইল ফোন। ডিভাইসটি কালো, ধূসর, বেগুনি ও হলুদ—এই চারটি রঙে বাজারে আসতে পারে। এতে থাকবে ১২ জিবি র‍্যাম ও ৬.৮ ইঞ্চির স্ক্রিন এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এর দাম পড়বে ভ্যারিয়েন্টভেদে ৯০ হাজার থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।

শাওমি ১৪
২০২৩ সালের একেবারে শেষ দিকে বাজারে আসে শাওমির আলোচিত এই সিরিজ মোবাইল ফোন। এতে আছে ৬.৩৬ ইঞ্চির ফ্ল্যাট স্ক্রিন। আছে ১.৫কে রেজল্যুশনের ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এই স্ক্রিনেই আবার ফিংগার প্রিন্ট সেন্সর ইন্টিগ্রেটেড রয়েছে। আছে গরিলা গ্লাস ভিকটাসের প্রোটেকশন। কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ ব্যবহার করা হয়েছে এতে। ১৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ১ টেরাবাইট পর্যন্ত ইউএফএস ৪ স্টোরেজ পাওয়া যাবে মোবাইল ফোনটিতে। ৪৬১০ মিলিএম্পের ব্যাটারি থাকছে এতে।

সফটওয়্যারের দিক দিয়ে নতুন হাইপারওএস থাকছে ফোনটিতে, যা অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে তৈরি। শাওমি ১৪-তে ৫০ মেগাপিক্সেল হান্টার ৯০০ মেইন সেন্সর রয়েছে। আরও আছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল ওআইএস-যুক্ত টেলিফটো ইউনিট। ফোনটির ফ্রন্টে থাকছে ৩২ মেগাপিক্সেল সেলফি শুটার। শাওমি ১৪ ফোনটিতে ডলবি এটমস ডুয়েল স্টিরিও স্পিকার ও ৪-মাইক অ্যারো রয়েছে, যা ভিডিও রেকর্ডিংয়ের সময় ৩৬০ ডিগ্রি সাউন্ড রেকর্ড করতে পারে। এর দাম পড়বে ৭২ হাজার থেকে প্রায় ১ লাখ টাকা।

Tags: ওয়ানপ্লাস-১২শাওমি ১৪শাওমি ১৪ আল্ট্রাস্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা

এই বিভাগ থেকে আরও পড়ুন

সরকার আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়ার দ্বারপ্রান্তে: আইসিটি প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সরকার আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়ার দ্বারপ্রান্তে: আইসিটি প্রতিমন্ত্রী

ফাইভজির সঙ্গে বাড়ছে সাইবার নিরাপত্তা হুমকি
প্রযুক্তি সংবাদ

ফাইভজির সঙ্গে বাড়ছে সাইবার নিরাপত্তা হুমকি

ভোর পর্যন্ত মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় রাখার প্রস্তাব প্রাণ গোপালের
টেলিকম

ভোর পর্যন্ত মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় রাখার প্রস্তাব প্রাণ গোপালের

বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ দিতে সতর্কতা
প্রযুক্তি সংবাদ

বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ দিতে সতর্কতা

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম

এবার আবেগের উপরও নজরদারি চালাবে স্মার্ট ব্যান্ড!
নির্বাচিত

এবার আবেগের উপরও নজরদারি চালাবে স্মার্ট ব্যান্ড!

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix