Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল গেমিংয়ে কে এগিয়ে অ্যান্ড্রয়েড না আইফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১০ জানুয়ারি ২০২৪
মোবাইল গেমিংয়ে কে এগিয়ে অ্যান্ড্রয়েড না আইফোন
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন ব্যবহারের দিক থেকে তরুণদের কাছে গেমিং অন্যতম। ভবিষ্যতে এর পরিধি আরো বাড়বে। ব্যবহারকারীদের কথা বিবেচনায় স্মার্টফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যারের সক্ষমতাও বাড়ানো হচ্ছে। এর মধ্যে অ্যান্ড্রয়েড না আইফোন—কে সেরা এ নিয়ে বিতর্ক চলমান। গেমিংয়েও এখন এ প্রশ্ন উঠছে। বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে বিখ্যাত স্টুডিও নির্মিত গেমের পাশাপাশি পুরনো গেমও খেলা যায়। কিন্তু গেমার তথা ব্যবহারকারীদের মনে কে সেরা—এ প্রশ্ন থেকেই যাচ্ছে।

গেমিং খাতে আইওএস, অ্যান্ড্রয়েড উভয় প্লাটফর্মেরই শক্তিশালী ও দুর্বল দিক রয়েছে। তাই গেমার তথা ব্যবহারকারীর চাহিদার পরিপ্রেক্ষিতে প্লাটফর্মের সক্ষমতা নির্ভর করবে। এজন্য দুটি প্লাটফর্ম সম্পর্কেই জানতে হবে এবং এজন্য বেশকিছু বিষয়ও রয়েছে।

গেম লাইব্রেরি: গেম খেলার জন্য মোবাইল পছন্দের জন্য প্রথমেই যে বিষয়টি মাথায় আসে তা হলো গেম লাইব্রেরি। আর এদিক থেকে আইফোন বরাবরই এগিয়ে। অ্যান্ড্রয়েড ও আইফোনের স্টোরগুলোর মধ্যে আকাশ-পাতাল পার্থক্য না থাকলেও ভিন্নতা রয়েছে। প্রতি বছর অ্যাপল তিন থেকে চারটি আইফোন উন্মোচন করে থাকে। যে কারণে ডেভেলপারদের জন্য গেম ডেভেলপ সহজ হয়। অন্যদিকে বছরে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত শতাধিক ডিভাইস বাজারজাত করা হয়। ফলে সব ডিভাইসের জন্য গেমের উন্নয়ন সময়সাপেক্ষ হয়।

বিভিন্ন উৎস থেকে অ্যাপ ব্যবহার: অ্যান্ড্রয়েডের অন্যতম বড় সুবিধা হচ্ছে ব্যবহারকারীরা যেকোনো উৎস বা ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার করতে পারে। এদিক থেকে অন্যতম উদাহরণ ফোর্টনাইট গেম। অ্যাপলের সঙ্গে বিরোধ থাকায় এপিক গেমস অ্যাপস্টোরে গেমটি ছাড়তে নারাজ। কিন্তু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে এটি ডাউনলোড করে খেলতে পারবে।

ভালো গেম নির্মাতা কোম্পানির সাপোর্ট বা সহায়তা: এত দিন পিছিয়ে থাকলেও বর্তমানে অ্যাপলে বিখ্যাত গেম নির্মাতা কোম্পানিগুলোর সাপোর্ট যুক্ত হচ্ছে। আইফোন ১৫ প্রোতে ডেথ স্ট্রান্ডিং ও রেসিডেন্ট ইভিল ফোরসহ বিভিন্ন গেম খেলার সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। কোম্পানিটির দাবি, এ১৭ প্রো চিপসেটে বিভিন্ন পরিবর্তনের কারণে কনসোল গ্রেড গেমগুলো খেলা যাবে। বিশ্লেষকদের মতে, অ্যাপল যদি আইওএসে আরো গেম টাইটেল যুক্ত করতে পারে তাহলে এটি ব্যবহারকারীদের জন্য পকেট সাইজ কনসোল হিসেবে আত্মপ্রকাশ করবে।

ডিভাইসে বিভিন্ন সুবিধা ও ফিচার: গেমিং কম্পিউটার বা ল্যাপটপের মতো স্মার্টফোনে লম্বা সময় গেম খেলার জন্য বিভিন্ন সহায়ক ফিচার প্রয়োজন। এর মধ্যে রয়েছে কুলিং সিস্টেম, গেমপ্যাডের মতো ট্রিগার ও অতিরিক্ত পোর্ট। এদিক থেকে অ্যান্ড্রয়েড অনেক এগিয়ে। এসব ফিচারযুক্ত ডিভাইস হিসেবে আসুস রগ ফোন ৭ আল্টিমেট প্রচলিত। এতে ১৬৫ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, হেপটিক ট্রিগার এমনকি একটি এক্সট্রা কুলিংয়ের জন্য আলাদা ফ্যানও রয়েছে।

এছাড়া রেডম্যাজিক ৮এস প্রোও এগিয়ে রয়েছে। এতে বিল্ট ইন কুলিং ফ্যান ও ৬ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের বড় ব্যাটারি রয়েছে। গেমিং ফোন কিনতে না চাইলেও ব্যবহারকারীদের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রাসহ বিভিন্ন ফ্ল্যাগশিপ ডিভাইসও রয়েছে। যেগুলো গেমিংয়ের জন্য তৈরি করা না হলেও এর স্পেসিফিকেশন বা বৈশিষ্ট্যের কারণে গেম খেলায় উন্নত অভিজ্ঞতা পাওয়া যাবে। আইফোনে যে গেম খেলা যাবে না বা গেম চলবে না তেমন কিছু বলা হচ্ছে না। তবে গেমিংয়ে ভালো অভিজ্ঞতা চাইলে অ্যান্ড্রয়েড ডিভাইসেই ভরসা রাখতে হবে বলে অভিমত বিশ্লেষকদের।

সার্বিকভাবে গেমিং খাতে অ্যান্ড্রয়েড ও আইওএসের আলাদা সুবিধা-অসুবিধা রয়েছে। তবে গেমিংয়ের জন্য আইফোনকেই এগিয়ে রাখছেন প্রযুক্তিবিদরা। প্রথমত, আইওএসের নিজস্ব গেম লাইব্রেরি রয়েছে, যেখান থেকে পছন্দের গেম খুঁজে নেয়া যাবে। এছাড়া অ্যাপলের ডিভাইসগুলোয় ট্রিপল এ ক্যাটাগরি (প্রচলিত ও বিখ্যাত ডেভেলপার কোম্পানি নির্মিত গেম) গেমের সাপোর্ট বাড়াচ্ছে। পকেট সাইজ কনসোল হিসেবে পরিচিতি পাওয়ার সম্ভাবনা থাকাতেই হয়তো অ্যাপল এ উদ্যোগ নিচ্ছে বলে অভিমত সংশ্লিষ্টদের। এর মাধ্যমে অ্যান্ড্রয়েডের তুলনায় অনেকটাই এগিয়ে যাবে আইফোন। তবে যারা ডু ইট ইওরসেলফ (ডিআইওয়াই) গেমিংয়ে আগ্রহী এবং গেম খেলায় ভালো হার্ডওয়্যার সাপোর্ট চান তাদের অ্যান্ড্রয়েডকেই বেছে নিতে হবে।

অ্যান্ড্রয়েডে গেমিং অভিজ্ঞতার উন্নয়নে আলাদা ফিচার পাওয়া যাবে। যার মধ্যে অতিরিক্ত ইউএসবি-সি পোর্ট অন্যতম। এছাড়া আধুনিক কুলিং সিস্টেম, অতিরিক্ত গেমিং বাটন বা ট্রিগার ও বড় ব্যাটারিও সহায়ক। সাইড লোডিংয়ের সুবিধা থাকা ইমুলেটর ব্যবহার করে গেম খেলার সুবিধাও অ্যান্ড্রয়েডকে প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

জনপ্রিয় গাড়ির বৈদ্যুতিক ভার্সন আনছে রেনল্ট
অটোমোবাইল

জনপ্রিয় গাড়ির বৈদ্যুতিক ভার্সন আনছে রেনল্ট

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন গাজীপুরের দর্জি ওয়াজেদ
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন গাজীপুরের দর্জি ওয়াজেদ

চুরি হতে পারে ব্যক্তিগত তথ্য, চিহ্নিত হল এমন ১৩২৫টি অ্যাপ
নির্বাচিত

চুরি হতে পারে ব্যক্তিগত তথ্য, চিহ্নিত হল এমন ১৩২৫টি অ্যাপ

পিৎজা ইনে ২০% ডিসকাউন্ট পাবেন অপো স্মার্টফোন ব্যবহারকারীরা
ছাড় ও অফার

পিৎজা ইনে ২০% ডিসকাউন্ট পাবেন অপো স্মার্টফোন ব্যবহারকারীরা

‘ইন্সপাইয়ারিং ফিমেল লিডার ইন আইসিটি’ ক্যাটাগরিতে পুরস্কার পেল সিনেসিস আইটির নাজিয়া আক্তার
প্রযুক্তি সংবাদ

‘ইন্সপাইয়ারিং ফিমেল লিডার ইন আইসিটি’ ক্যাটাগরিতে পুরস্কার পেল সিনেসিস আইটির নাজিয়া আক্তার

ফিলিস্তিনিদের সমর্থন জানাতে গুগলকর্মীদের আহ্বান
প্রযুক্তি সংবাদ

ফিলিস্তিনিদের সমর্থন জানাতে গুগলকর্মীদের আহ্বান

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা
বিবিধ

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix