Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভজির সঙ্গে বাড়ছে সাইবার নিরাপত্তা হুমকি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪
ফাইভজির সঙ্গে বাড়ছে সাইবার নিরাপত্তা হুমকি
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি খাতের উন্নয়নের সঙ্গে বিভিন্ন খাতও ডিজিটালাইজেশনের দিকে ঝুঁকছে। বিশেষ করে মোবাইল নেটওয়ার্ক খাতে ফাইভজি এখন অন্যতম আলোচ্য বিষয়। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), মেশিন টু মেশিন (এমটুএম) লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি) আলোচনায় রয়েছে। এসবের সঙ্গে সাইবার নিরাপত্তা নিয়েও নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

ইটি টেলিকমে প্রকাশিত খবরে বলা হয় ডিজিটাইজেশনের মাধ্যমে কার্যক্ষমতা ও উৎপাদন বাড়লেও নেটওয়ার্ক এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, উন্নয়নের সঙ্গে এ বিষয়েও দ্রুত উদ্যোগ নেয়া প্রয়োজন।

প্রযুক্তি বিশারদরা জানান, প্রযুক্তিগত উদ্ভাবনে নতুন যুগে একাধিক চ্যালেঞ্জও সামনে এসেছে। এর মধ্যে নেটওয়ার্কগুলোকে সাইবার হামলা ও প্রতারণা থেকে সুরক্ষিত রাখা অন্যতম। এমতাবস্থায় সাইবার নিরাপত্তায় পেশাদারদের চাহিদা বাড়লেও এ খাতে দক্ষ কর্মীর সংকট। এ পরিপ্রেক্ষিতে পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২০-২২ সালের মধ্যে বছরে সাইবার নিরাপত্তা বিঘ্নকারী ঘটনার গড় পরিমাণ ছিল ১৩ লাখের বেশি। বৈশ্বিক প্রযুক্তি খাতে ভারতের স্মার্টফোন বাজার দ্রুতবর্ধনশীল। এছাড়া সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। ভালো অবস্থানে থাকলেও সাইবার নিরাপত্তা খাতে চাহিদার তুলনায় কর্মসংস্থানের হার তুলনামূলক কম।

সার্বিক হিসেবে সাইবার নিরাপত্তা খাতে ভারত মাত্র ৬ শতাংশ কর্মসংস্থানের প্রতিনিধিত্ব করে। টিমলিজ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ খাতে দেশটিতে কর্মসংস্থানের সুযোগ ও চাহিদার মধ্যে ব্যবধান ৩০ শতাংশের ওপরে চলে গেছে। অন্য এক প্রতিবেদনে ডেল টেকনোলজিস জানায়, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভারত, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরে সাইবার হামলার ঘটনা বেশি। এ কারণে দেশগুলো এক বছরের বেশি সময় ধরে ডাটা ব্যবহার করতে পারছে না। প্রতিবেদনে বলা হয়, সাংগঠনিক পর্যায়ে নিয়ন্ত্রণসহ বিভিন্ন সমস্যার কারণে এসব অঞ্চলে সাইবার নিরাপত্তা সংকট বাড়ছে।

সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (সিওএআই) তথ্যানুযায়ী, বিশ্বের বিভিন্ন অংশে ফাইভজি নেটওয়ার্ক গ্রহণ করার মাধ্যমে সাইবার নিরাপত্তা খাতে নতুন করে ঝুঁকি তৈরি হবে। এর মধ্যে আইওটির নিরাপত্তা ঝুঁকি, তথ্যের সুরক্ষা ও নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি অন্যতম। তবে বিশ্লেষকদের মতে, এনক্রিপশন, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন, ঝুঁকি মোকাবেলা ব্যবস্থার পরীক্ষণসহ সঠিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলে নিরাপত্তা নিশ্চিত সম্ভব।

সাইবার নিরাপত্তা বিশারদ ও প্রযুক্তিবিদদের মতে, ফাইভজি নেটওয়ার্কের মাধ্যমে ব্যক্তিগত থেকে শুরু করে বিপুল সংবেদনশীল তথ্য তৈরি হবে। এসব তথ্য নেটওয়ার্কের মাধ্যমে স্থানান্তর করা হবে এবং ক্লাউডে সংরক্ষিত হবে। আর এখানে সাইবার হামলা হওয়ার সম্ভাবনাও বেশি। সাইবার হামলা থেকে সুরক্ষা নিশ্চিতে তাই গতিশীল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিভিন্ন কোম্পানি ও এন্টারপ্রাইজ বর্তমানে সাইবার নিরাপত্তায় বড় বিনিয়োগ করছে। কিন্তু পরিপূর্ণভাবে ডিজিটাইজেশনে প্রবেশ করতে হলে আরো উদ্যোগ নিতে হবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

সাইবার নিরাপত্তা খাতে এআইয়ের অপব্যবহারও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে নতুন সতর্কবার্তা দিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির (এনআইএসটি) কম্পিউটার বিজ্ঞানীরা। তাদের মতে, সাইবার হামলাকারীরা এআইকে ভুল পথে পরিচালিত করতে পারে।

সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং (এমএল) সিস্টেমে ম্যানিপুলেশনের নানা ঝুঁকির দিক তুলে ধরে সতর্ক করা হয়েছে। বিজ্ঞানীদের ভাষ্যমতে, এটি পয়জনিং নামে পরিচিত। অর্থাৎ ভুল ও আক্রমণাত্মক কমান্ড দেয়ার মাধ্যমে এআইকে বিভ্রান্ত করা এবং ক্ষতিকর কাজ সম্পাদনে বাধ্য করা।

অ্যাডভারসারিয়াল মেশিন লার্নিং: এআইয়ের ওপর সাইবার আক্রমণ এবং প্রশমনের শ্রেণীবিন্যাস ও পরিভাষা শিরোনামে গবেষণাটি নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে এনআইএসটির প্রচেষ্টার অংশ ছিল। গবেষণাটির মূল লক্ষ্য এআই ডেভেলপার ও ব্যবহারকারীদের সম্ভাব্য সাইবার আক্রমণ এবং তার কার্যকর প্রশমনের কৌশল সম্পর্কে জানানো। যদিও বর্তমানে কিছু প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তবে সেগুলো সম্পূর্ণরূপে সুরক্ষা দিতে সক্ষম নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এনআইএসটির কম্পিউটার বিজ্ঞানী অ্যাপোস্টল ভাসিলেভ বিভিন্ন আক্রমণের কৌশল মোকাবেলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন, যা সব এআই সিস্টেমের জন্য প্রযোজ্য। পাশাপাশি আক্রমণ মোকাবেলার নতুন পদ্ধতি উদ্ভাবন ও বিকাশের আহ্বান জানিয়েছেন। চালকবিহীন গাড়ি পরিচালনা ও চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ের মতো কাজে বর্তমানে এআই ব্যবহার করা হচ্ছে। কিন্তু গবেষকদের মতে, এআইয়ের ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ওয়েবসাইট ও জনসাধারণ যেসব তথ্য ব্যবহার করে এআই তার কাজ সম্পাদন করে। সেসব তথ্যের ক্ষেত্রে বিশ্বস্ততার অভাব রয়েছে। অর্থাৎ ভুল তথ্য এআইয়ের কাজের ফলে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টেলিজেন্ট ওয়ার্ল্ড ২০৩০ প্রতিবেদন প্রকাশ করলো হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

ইন্টেলিজেন্ট ওয়ার্ল্ড ২০৩০ প্রতিবেদন প্রকাশ করলো হুয়াওয়ে

ফেসবুক কে পিছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ ডাউনলোড করা অ্যাপ এখন টিকটক
নির্বাচিত

ফেসবুক কে পিছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ ডাউনলোড করা অ্যাপ এখন টিকটক

নতুন রূপে হাজির হচ্ছে গুগল ফটোজ!
নির্বাচিত

দ্রুত ছবি শেয়ারে গুগল ফটোজের সংস্করণ

ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ‘ওয়াচ’, দর্শক বেড়ে ১২৫ কোটি
প্রযুক্তি সংবাদ

ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ‘ওয়াচ’, দর্শক বেড়ে ১২৫ কোটি

স্মার্টফোনের বৈশ্বিক বাজার প্রবৃদ্ধিতে শ্লথগতি
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বৈশ্বিক বাজার প্রবৃদ্ধিতে শ্লথগতি

ইলন মাস্ক ঢাকায় আসছেন, গুজব নাকি সত্য?
প্রযুক্তি সংবাদ

ইলন মাস্ক ঢাকায় আসছেন, গুজব নাকি সত্য?

Load More

ট্রেন্ডিং টপিক

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?
নির্বাচিত

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix