Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন বছরে শাওমির নতুন স্মার্টফোন রেডমি ১৩সি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪
নতুন বছরে শাওমির নতুন স্মার্টফোন রেডমি ১৩সি
Share on FacebookShare on Twitter

নতুন বছরের শুরুতেই জনপ্রিয় গ্লোবাল টেক ব্র্যান্ড শাওমি নিয়ে এলো এর নতুন স্মার্টফোন রেডমি ১৩সি। “সুপার ট্রেন্ডি, সুপার কুল” ট্যাগলাইনে শাওমি এই নতুন স্মার্টফোনটি  দেশের বাজারে নিয়ে এসেছে। বিশাল ডিসপ্লের সাথে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এআই ট্রিপল ক্যামেরা এবং অক্টা-কোর প্রসেসর।

 শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “ব্র্যান্ড হিসাবে শাওমি সবসময় উদ্ভাবনে বিশ্বাসী। তাই শাওমির প্রতিটি প্রোডাক্টের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয় বিশেষ কিছু দিকের উপর। রেডমি ১৩সি ট্রেন্ডি ডিজাইন শাওমি ফ্যানদের জন্য এটি একটি দারুণ চমক হবে বলে আমি মনে করি। একইসাথে স্মার্টফোনটি নিশ্চিত করবে ভালো পারফরম্যান্স।”

বড় ফ্রেমে স্মুথ ভিজ্যুয়াল 

রেডমি ১৩সি স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৪ ইঞ্চির একটি বড় স্ক্রিন। ফোনটির রিফ্রেশ রেট ৯০ হার্জ হওয়ায় এতে গেমিং, ব্রাউজিং বা ভিডিও দেখা যাবে নির্বিঘ্নে। চোখের সুরক্ষার জন্য ডিসপ্লেটিতে রয়েছে রিডিং মোড এবং প্রো-গ্রেড ফিচার। ১৬০০x৭২০ এইচডিপ্লাস রেজোলিউশন এবং ১৫০০:১ কনট্রাস্ট রেশিও হওয়ায় ফোনটির ভিজ্যুয়ালও উজ্জ্বল।

ট্রেন্ডি ডিজাইনে পারফরম্যান্স

রেডমি ১৩সি ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টা-কোর প্রসেসর। ফলে গেমিং এবং ভিডিও প্লেব্যাকের সময় এটি দিবে ভালো পারফরম্যান্স। ট্রেন্ডি ডিজাইনের এই ফোনটি পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক, নেভি ব্লু এবং ক্লোভার গ্রিন- এই তিনটি রঙে। ফোনটি আকারে ১৬৮ মিমি x ৭৮ মিমি x ৮.০৯ মিমি এবং ওজনে মাত্র ১৯২ গ্রাম। ডিভাইসটিতে রয়েছে ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা যা ১ টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

এআই ট্রিপল ক্যামেরা 

ফোনটির ক্যামেরা সিস্টেমে ব্যবহার করা হয়েছে এআই ট্রিপল ক্যামেরা। যেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি সহায়ক লেন্স। এই তিনটি পৃথক লেন্স আলাদাভাবে কাজ করায় ফোনটির ছবি এবং ভিডিও হয় উন্নতমানের। এছাড়াও, ফোনটিতে আছে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।

সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

রেডমি ১৩সি ফোনটির এক পাশে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অবস্থিত। তাই ফোনটি আনলক করা যাবে খুবই দ্রুত আর সহজে। উল্লেখ্য, শাওমিই প্রথম ব্র্যান্ড যারা এত সাশ্রয়ী মূল্যে এই সাইড সেন্সর ফিচারটি নিয়ে এসেছে। এছাড়া, ফোনটিতে রয়েছে ডুয়াল সিম, একটি মাইক্রোএসডি স্লট এবং ৩.৫মিলিমিটারের একটি হেডফোন জ্যাকের সুবিধা। ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটি দিবে ১৮ ওয়াট পাওয়ার ডেলিভারিতে ফাস্ট চার্জিং।

মূল্য

দেশের বাজারে রেডমি ১৩সি ফোনটি পাওয়া যাচ্ছে তিনটি র‌্যাম অপশনে। ৪জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা, ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা এবং ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। শাওমির অনুমোদিত স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাকালে অনলাইন সেলসে দুই হাজার শতাংশ প্রবৃদ্ধি
প্রযুক্তি সংবাদ

করোনাকালে অনলাইন সেলসে দুই হাজার শতাংশ প্রবৃদ্ধি

দেশের বাজারে ভিশন সিরিজের নতুন মোবাইল ফোন
নির্বাচিত

দেশের বাজারে ভিশন সিরিজের নতুন মোবাইল ফোন

করোনাভাইরাস মোকাবিলায় ২ কোটি ডলার দিচ্ছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

সংবাদমাধ্যমের জন্য ফেসবুকের বরাদ্দ ১০ কোটি ডলার

বাংলাদেশে এখন ৫জি সেট উৎপাদন হচ্ছে: মোস্তাফা জব্বার
নির্বাচিত

বাংলাদেশে এখন ৫জি সেট উৎপাদন হচ্ছে: মোস্তাফা জব্বার

শাওমির ৮ জিবি র‌্যামের নতুন ফোন
নির্বাচিত

শাওমির ৮ জিবি র‌্যামের নতুন ফোন

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
নির্বাচিত

বিকাশে গেম খেলে আইফোন জিতলেন ১০ জন

Load More

ট্রেন্ডিং টপিক

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

গেম চেঞ্জার স্যামসাং: Galaxy S26 Ultra-তে এলো বিশ্বের প্রথম বিল্ট-ইন ‘প্রাইভেসী ডিসপ্লে’!
নির্বাচিত

গেম চেঞ্জার স্যামসাং: Galaxy S26 Ultra-তে এলো বিশ্বের প্রথম বিল্ট-ইন ‘প্রাইভেসী ডিসপ্লে’!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix