Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিসিএস এর উদ্যোগে মাদারবোর্ড সারানোর ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‍শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি ২০২৪
বিসিএস এর উদ্যোগে মাদারবোর্ড সারানোর ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‍শুরু
Share on FacebookShare on Twitter

হার্ডওয়্যার সার্ভিস খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির প্রয়াসে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল(আইবিপিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর যৌথ উদ্যোগে ‘প্র্যাকটিক্যাল অ্যান্ড ল্যাব বেইজড ওয়ার্কশপ ফোকাস অন নিউ এন্টাপ্রোনারশিপ/ জব ক্রিয়েশন ইন কম্পিউটার হার্ডওয়্যার সার্ভিসিং’ শীর্ষক ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।

আজ (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিস্থ বিসিএস ইনোভেশন সেন্টারে উদ্যোক্তা তৈরির এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে বিসিএস সভাপতি সুব্রত সরকার বলেন, সার্ভিস খাতে সারা পৃথিবী জুড়ে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে। আমাদের লক্ষ্য হলো এই প্রশিক্ষণের মাধ্যমে একজন শিক্ষার্থী অথবা উদ্যোক্তা যেন নিজের মেধাকে কাজে লাগিয়ে মাদারবোর্ড সারানোর কৌশলগুলো রপ্ত করতে পারেন। এতে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের টাকা দেশে রাখা সহজ হবে। বাংলাদেশের চেয়েও পিছিয়ে পড়া অনেক দেশ শুধু সার্ভিস খাতকে গুরুত্ব দিয়ে দেশের যুব সমাজের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। আমরাও বিশ্বাস করি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে হার্ডওয়্যার নির্ভর অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র পরিচালনা, সংযোজন, প্রতিস্থাপন অথবা মেরামতের ক্ষেত্রে আমাদের যুব সমাজ নিজেদের সম্পৃক্ত করে স্মার্ট বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

বিসিএস সহসভাপতি মো. রাশেদ আলী ভূইয়া বলেন, প্রযুক্তির উৎকর্ষ সাধনে ডিভাইসের কোন বিকল্প নেই। ডিভাইসের ব্যবহার যতো বাড়বে তত ডিভাইস মেরামতের কাজও বৃদ্ধি পাবে। বিসিএস এর সদস্য প্রতিষ্ঠানদেরও প্রচুর দক্ষ সার্ভিস ইঞ্জিনিয়ারের চাহিদা রয়েছে। প্রশিক্ষণার্থীদের জন্য আমরা কাজ করার সুযোগ করে দিবো। আপনারা যোগ্যতা অর্জন করুন। আপনাদের অপেক্ষায় আমরা আছি। দক্ষ জনশক্তি শুধু দেশ নয় প্রতিষ্ঠান এমনকি নিজের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ।

বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়া বলেন, বিসিএস প্রথমবারের মতো ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। আমাদের এই প্রশিক্ষণ কর্মসূচী চলমান থাকবে। এই অর্থবছরে আমরা এডভান্সড লেভেলে আরো দুইটি কর্মশালা পরিচালনার উদ্যোগ গ্রহন করেছি। প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে আমরা তরুণ এবং কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা রয়েছে অথবা ১ বছরের বাস্তব অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিদের আমরা প্রাধান্য দিয়েছি। উদ্যোক্তা তৈরির পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবশক্তি সৃষ্টিতে বিসিএস বরাবরের মতো আন্তরিক।

বিসিএস পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিসিএস বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে প্রতিনিয়ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকে। সার্ভিসিং খাতে আমাদের প্রচুর দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে। আমরা কোর্সটিকে এমনভাবে সাজিয়েছি যেন একজন প্রশিক্ষণার্থী সহজেই মাদারবোর্ড রিপেয়ারিং এর প্রাথমিক ধারণা পেতে পারে। মেরামত শিল্পকে গুরুত্ব দিতে পারলে আমরা ই-বর্জ্যকেও সম্পদে রুপান্তর করতে পারবো। আন্তর্জাতিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানরাও এখন পণ্য মেরামতের জন্য বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে। এই খাতে জীবিকা নির্বাহ বা চাকরির যথেষ্ট সুযোগ রয়েছে। দরকার শুধু দক্ষতা।

আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিসি) এর নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল খান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল উদ্যোক্তা তৈরি করতে বিসিএসকে উৎসাহিত করেছে। বিসিএস এর সাথে এই ধরণের কর্মশালা আয়োজনের মাধ্যমে আমরা স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চাই। তরুণ শক্তি এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। লেগে থাকতে হবে। কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রকে বিকশিত করলে সফলতা আসবেই।

প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মশালা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান থাকবে। কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণের সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটবে।

 

Tags: বাংলাদেশ কম্পিউটার সমিতিবিসিএস

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরো দেশের মানুষই হ্যাকারের কবলে!
প্রযুক্তি সংবাদ

বাসা থেকে কাজ করার ‘সুযোগ’ নেবে হ্যাকাররা: সাইবার বিশেষজ্ঞ

অ্যানড্রয়েড ১১ আপডেট পাচ্ছে যেসব ফোন
কিভাবে করবেন

অ্যাড ট্র্যাকিং বন্ধের ফিচার আসছে অ্যানড্রয়েডেও

ডেবিট-ক্রেডিট কার্ডে ওয়ালটন এসি কেনায় ১০ শতাংশ ছাড়
প্রযুক্তি বাজার

ডেবিট-ক্রেডিট কার্ডে ওয়ালটন এসি কেনায় ১০ শতাংশ ছাড়

ওয়ালটনের আকর্ষণীয় ডিভিডেন্ড ঘোষণা, সুদৃঢ় নেতৃত্বে মুনাফা বেড়েছে ৫৭৩.৮৫ কোটি টাকা
নির্বাচিত

ওয়ালটনের আকর্ষণীয় ডিভিডেন্ড ঘোষণা, সুদৃঢ় নেতৃত্বে মুনাফা বেড়েছে ৫৭৩.৮৫ কোটি টাকা

সস্তায় আইফোনের চেয়েও ভালো ৩ ফোন
নির্বাচিত

সস্তায় আইফোনের চেয়েও ভালো ৩ ফোন

বিশ্বের প্রথম আইপিএস গেমিং মনিটর এলজি’র
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম আইপিএস গেমিং মনিটর এলজি’র

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
অটোমোবাইল

বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix