Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী মূল্যে ফোল্ডেবল ডিভাইস বাজারজাত কী সম্ভব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৪
সাশ্রয়ী মূল্যে ফোল্ডেবল ডিভাইস বাজারজাত কী সম্ভব
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন বাজারে আলাদা অবস্থান তৈরি করছে ফোল্ডেবল ডিভাইস। শাওমি, স্যামসাং, অপো থেকে শুরু করে ওয়ানপ্লাস এরই মধ্যে এ ক্যাটাগরির ডিভাইস বাজারজাত করেছে। কিন্তু অধিকাংশ ডিভাইস ফ্ল্যাগশিপ ক্যাটাগরির হওয়ায় গ্রাহক পর্যায়ে দামও বেশি হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রযুক্তি ও বাজার বিশ্লেষকরা সাশ্রয়ী মূল্যের ফোল্ডেবল ডিভাইস বাজারজাতের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন।

কোরিয়াহেরাল্ডে প্রকাশিত খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং বর্তমানে ফ্ল্যাগশিপের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে ফোল্ডেবল ডিভাইস বাজারজাতে কাজ করছে। চলতি বছরই এসব ডিভাইস বাজারজাত করা হতে পারে বলে গুঞ্জনও তৈরি হয়েছে।

সম্প্রতি প্রকাশিত অন্য এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর শেষে গ্যালাক্সি জেড ফোল্ড৬ সিরিজের অধীনে আরো দুটি ডিভাইস বাজারজাত করবে স্যামসাং। এর মধ্যে সাশ্রয়ী মূল্যের একটি ডিভাইসও থাকবে, যেটিতে এস-পেন স্টাইলাস সাপোর্ট থাকবে না।

স্টাইলাস পেনের মাধ্যমে স্ক্রিবল ফিচার ব্যবহার করা যায়। মূলত হাতের লেখাকে টেক্সটে রূপান্তর করার কাজ করে স্ক্রিবল।

সিউল-ভিত্তিক সংবাদমাধ্যম ইলেকট্রনিকস টাইম জানায়, স্টাইলাস ফিচার অপসারণের মাধ্যমে কোম্পানিটি পণ্যের উৎপাদন খরচ ও দাম দুটোই কমাতে আগ্রহী। তবে স্যামসাং এ গুঞ্জনের বিষয় নাকোচ করে দিয়েছে।

বাজার বিশ্লেষকরা জানান, কোম্পানির পক্ষ থেকে কিছু না জানানো হলেও বাজারে শিগগিরই সাশ্রয়ী মূল্যের ফোল্ডেবল স্মার্টফোন দেখা যাবে।

২০২০ সালে গ্যালাক্সি জেড সিরিজের মাধ্যমে স্যামসাং প্রথম ফোল্ডেবল ডিভাইস বাজারজাত করে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ জানায়, প্রথম উন্মোচনের পর থেকে ২০২৩ সাল পর্যন্ত ১ কোটি ৬০ লাখ ইউনিট ডিভাইস বিক্রি হয়েছে। এর মধ্যে শুধু স্যামসাংই ৭০ শতাংশ ডিভাইস বিক্রি করেছে। অন্যদিকে চীনের বাজারে হুয়াওয়ে ও অপো তাদের ডিভাইস উন্মোচন করেছে। কিন্তু তার পরও এ ক্যাটাগরির ডিভাইস এখনো সেভাবে বাজার ধরতে পারেনি।

ইউবিআই রিসার্চের প্রধান নির্বাহী ও শীর্ষ বিশ্লেষক ই চুং-হুন বলেন, ‘ভালো মানের ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হলে সেখানে খরচ কমানোর উপায় খুব একটা থাকে না।’ তিনি আরো বলেন, ‘স্যামসাং হয়তো পুরনো ভার্সনের ডিসপ্লে ব্যবহার করে দাম কমাতে পারে। তবে ক্যামেরা ও প্রসেসরের সক্ষমতাও কমানোর সম্ভাবনা রয়েছে।’

কয়েক বছর ধরে প্রিমিয়াম সেগমেন্টে ব্যবসা পরিচালনার পর সাশ্রয়ী মূল্যের ফোল্ডেবল বাজারজাত করা স্যামসাংয়ের জন্য জটিল হবে বলেও জানান তিনি। কেননা চীনা কোম্পানিগুলো এখনো ফোল্ডেবলের দামে প্রতিযোগিতা তৈরি করতে পারেনি।

স্যামসাংয়ের পর ফোল্ডেবলের বাজারে ৯ ও ৮ শতাংশ হিস্যা নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে হুয়াওয়ে ও অনর। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড৫-এর দাম ২ হাজার ডলারের নিচে হলেও হুয়াওয়ে মেট এক্সথ্রি ও অনর ম্যাজিক ভি২-এর দাম যথাক্রমে ২ হাজার ৪০০ ও ২ হাজার ১৭০ ডলার।

বিভিন্ন সূত্র বলছে, চীনের স্মার্টফোন উৎপাদনকারীরা এ বাজারে অবস্থান শক্ত করার জন্য আরো বিনিয়োগ করছে। এর পরিপ্রেক্ষিতে ডিসপ্লে প্যানলের চাহিদাও বাড়ছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছরের চতুর্থ প্রান্তিকে প্রথমবারের মতো ফোল্ডেবল ডিভাইসের ওএলইডি প্যানেল জাহাজীকরণে স্যামসাংকে ছাড়িয়ে গেছে চীনের বিওই টেকনোলজি।

চীনের কোম্পানিগুলোর সঙ্গে তুমুল প্রতিযোগিতার কারণে স্যামসাং হয়তো এখনই সাশ্রয়ীমূল্যের ফোল্ডেবল ডিভাইস বাজারজাত করবে না। এর পরিবর্তে বিদ্যমান ডিভাইসগুলো ক্রয়ে মূল্যছাড়ের সুবিধা দেবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ বিজনেস সল্যুশন প্রোভাইডার হল আজিয়াটার এডিএ
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ বিজনেস সল্যুশন প্রোভাইডার হল আজিয়াটার এডিএ

ধর্ষণ প্রতিরোধ করবে ‘নিরাপদ জুতা’!
নির্বাচিত

ধর্ষণ প্রতিরোধ করবে ‘নিরাপদ জুতা’!

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের ডেটিং অ্যাপে ভয়েস মেসেজ সুবিধা

নতুন বছরে চালডালে উপহার
ই-কমার্স

নতুন বছরে চালডালে উপহার

হুয়াওয়ের ফটোগ্রাফি অ্যাম্বাসেডর প্রীত রেজা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ফটোগ্রাফি অ্যাম্বাসেডর প্রীত রেজা

উবারে ত্রুটি: ভাড়া ১০০ গুণ বেশি!
অটোমোবাইল

পরিবর্তন এসেছে উবার রাইড সেবায়

Load More

ট্রেন্ডিং টপিক

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে
নির্বাচিত

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix