Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই দিয়ে তৈরি ভয়েস কল নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
এআই দিয়ে তৈরি ভয়েস কল নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোনের স্বয়ংক্রিয় বার্তা ব্যবস্থা রোবোকলগুলোর জন্য এআই জেনারেটেড ভয়েস ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আদালতের রায়ে অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলকে এআই ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে কলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।

রায়ে বলা হয়েছে, এআই দিয়ে তৈরি কণ্ঠস্বরগুলো এখন টেলিফোন গ্রাহক সুরক্ষা আইনের (টিসিপিএ) অধীনে ‘কৃত্রিম বা আগে রেকর্ডকৃত ভয়েস’ হিসেবে বিবেচিত হয়। এ কারণে কলাররা জরুরি নয় এমন বিষয়ে বা পূর্ব সম্মতি ছাড়াই এআই–জেনারেটেড ভয়েস ব্যবহার করতে পারবেন না।

টিসিপিএতে বার্তা পৌঁছানোর জন্য ‘কৃত্রিম বা আগে রেকর্ডকৃত ভয়েস’ ব্যবহারসহ বিভিন্ন স্বয়ংক্রিয় কলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে এতে এআই দিয়ে ভয়েস ক্লোনিং অন্তর্ভুক্ত কি না তা স্পষ্টভাবে বলা হয়নি। নতুন রায়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এই রেকর্ডিংগুলো প্রকৃতপক্ষে আইনের আওতায় আসা উচিত।

এফসিসির প্রধান জেসিকা রোজেনওরসেল এক বিবৃতিতে বলেন, দুর্বৃত্তরা পরিবারের সদস্য সেজে প্রতারণা করতে, সেলিব্রিটিদের অনুকরণ করতে এবং ভোটারদের ভুল তথ্য দিতে অযাচিত রোবোকলগুলোতে এআই–জেনারেটেড কণ্ঠস্বর ব্যবহার করছে। এই প্রতারণাগুলো বন্ধ করতে অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলকে নতুন হাতিয়ার পাবেন এবং জনগণকে জালিয়াতি এবং ভুল তথ্য থেকে সুরক্ষিত রাখা নিশ্চিত করা হবে।

এ রায়ের আগে থেকেই অ্যাটর্নি জেনারেল রোবোকলের মাধ্যমে প্রতারণাকারীদের তাদের অপরাধের ভিত্তিতে দোষী সাব্যস্ত করতে পারতেন। কিন্তু নতুন এ রায়ের ফলে এআই জেনারেটেড ভয়েস ব্যবহার করাকেই অপরাধ হিসেবে গণ্য করা হবে। এফসিসি প্রথম গত মাসে রোবোকলে এআই ভয়েসের ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব করে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রোবোকলগুলোর এআই ভয়েস ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। গত জানুয়ারিতে, নিউ হ্যাম্পশায়ারের কিছু বাসিন্দা একটি কল পেয়েছিলেন যেখানে প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠ নকল করা হয়। ওই কলটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে (দলীয় সমর্থন আদায়ের নির্বাচন) অংশ নিতে নিষেধ করা হয়।

এক তদন্তে এই রোবোকলের পেছনে টেক্সাস–ভিত্তিক দুটি সংস্থা— লাইফ করপোরেশন এবং লিংগো টেলিকম— জড়িত বলে জানা গেছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাহবাগে জিপিইইউ কর্মীদের মানববন্ধন, লিফলেট বিতরণ
প্রযুক্তি সংবাদ

শাহবাগে জিপিইইউ কর্মীদের মানববন্ধন, লিফলেট বিতরণ

মিড রেঞ্জের শক্তিশালী স্মার্টফোন আনছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

মিড রেঞ্জের শক্তিশালী স্মার্টফোন আনছে হুয়াওয়ে

সফটওয়্যার খাতের ব্যবসা প্রতিষ্ঠানকে অবশ্যই বেসিস-এর সদস্য হতে হবে
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার খাতের ব্যবসা প্রতিষ্ঠানকে অবশ্যই বেসিস-এর সদস্য হতে হবে

হারানো জিনিস খুঁজে দিতে গুগল আনছে ‘মোক্ষম অস্ত্র’
প্রযুক্তি সংবাদ

হারানো জিনিস খুঁজে দিতে গুগল আনছে ‘মোক্ষম অস্ত্র’

ফেসবুকের কার্যালয়ে রাসায়নিক ওয়ারফেয়ার এজেন্ট!
নির্বাচিত

ফেসবুকের কার্যালয়ে রাসায়নিক ওয়ারফেয়ার এজেন্ট!

গ্রাহকের টাকায় ২ হাজার ২০ শতাংশ জমি কিনেছেন আলেশা মার্টের চেয়ারম্যান
ই-কমার্স

গ্রাহকের টাকায় ২ হাজার ২০ শতাংশ জমি কিনেছেন আলেশা মার্টের চেয়ারম্যান

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix