Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিশন প্রোতে অ্যাপলের প্রথম সফটওয়্যার আপডেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
ভিশন প্রোতে অ্যাপলের প্রথম সফটওয়্যার আপডেট
Share on FacebookShare on Twitter

বাজারে উন্মোচনের দুই সপ্তাহের মাথায় ভিশন প্রো হেডসেটে প্রথম সফটওয়্যার আপডেট নিয়ে এসেছে অ্যাপল। আপডেটের নাম ভিশনওএস ১.০.৩। আপডেটের মাধ্যমের ডিভাইসটির পাসকোডের সমস্যার সমাধান এনেছে অ্যাপল।

প্রথম প্রজন্মের পণ্য হলেও মিক্সড রিয়ালিটি হেডসেটটি এর ফিচারের মাধ্যমে গ্রাহককে অবাক করেছে। সম্প্রতি আপডেট আনার মাধ্যমে উল্লেখযোগ্য কয়েকটি সমস্যার সমাধান করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। আপডেটে নতুন যুক্ত হওয়া ফিচারটি হলো ভুলে যাওয়া পাসকোডটি পুনরায় সেট করার সক্ষমতা।

আগে ভিশন প্রো হেডসেটের পাসকোড ভুলে গেলে পুনরায় সেটি সেট করার জন্য ব্যবহারকারীদের অ্যাপল স্টোরে যেতে হতো। এখন কেউ সর্বোচ্চ সংখ্যক ভুল পাসকোড দিলেও ডিভাইস থেকে সে তথ্য মুছে ফেলার অপশন দেখাবে। এটি ব্যবহারকারীদের ডিভাইসের ওপর আরো নিয়ন্ত্রণ আনবে। তবে অ্যাক্টিভেশন লক চালু থাকার কারণে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। ডিভাইসটি মুছে ফেলার জন্য মালিকের আলাদা করে অ্যাপল আইডির প্রয়োজন হবে না।

অ্যাপলের আপডেট রিলিজ নোটে বলা হয়, আপডেটে গুরুত্বপূর্ণ বাগ ফিক্স বা ত্রুটি সমাধান করা হয়েছে। তবে কী ধরনের ত্রুটিগুলোর সমাধান করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি অ্যাপল।

ভিশন প্রো ব্যবহারকারীরা চাইলে সরাসরি তাদের হেডসেটে আপডেটটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবে। এজন্য হেডসেটটির সেটিংস অ্যাপ থেকে সফটওয়্যার আপডেট সেকশনের মাধ্যমে আপডেট করা যাবে। অন্যান্য ডিভাইসের মতো অ্যাপলের ভিশন প্রো হেডসেট সফটওয়্যার আপডেট করে রাখা জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে গত বছর ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স অগমেন্টেড রিয়ালিটি ও ভার্চুয়াল রিয়ালিটি সংমিশ্রণের হেডসেট ভিশন প্রো দেখিয়েছিল অ্যাপল। দীর্ঘ অপেক্ষার পর ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য উন্মুক্ত হয়েছে হেডসেটটি। প্রথম সপ্তাহে অ্যাপল ভিশন প্রোর প্রায় দুই লাখ ইউনিট প্রি-অর্ডার করা হয়েছে। তবে ডিভাইসটি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ব্যবহারকারীর কাছে হেডসেটটির ওজন ব্যবহারের ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত হয়েছে। আবার অনেকের কাছে একে পরবর্তী প্রজন্মের কম্পিউটিং ডিভাইসের প্রথম ধাপ হিসেবে মনে হয়েছে।

Tags: ভিশন প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক্সিনোজ চিপের ব্যবহার বাড়াবে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

এক্সিনোজ চিপের ব্যবহার বাড়াবে স্যামসাং

কম দামের স্মার্টফোন আর পাওয়া যাবে না!
নির্বাচিত

কম দামের স্মার্টফোন আর পাওয়া যাবে না!

১১ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন
প্রযুক্তি সংবাদ

১১ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন

বাজারে এল ওয়ানপ্লাস ১৫
প্রযুক্তি সংবাদ

বাজারে এল ওয়ানপ্লাস ১৫

একশপের সাথে ধামাকাশপিংয়ের কার্যক্রম শুরু
ই-কমার্স

একশপের সাথে ধামাকাশপিংয়ের কার্যক্রম শুরু

এই ঈদে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৪ প্রো ও রেডমি এ৫
প্রযুক্তি সংবাদ

এই ঈদে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৪ প্রো ও রেডমি এ৫

Load More

ট্রেন্ডিং টপিক

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

অবৈধ মোবাইল বাজার ও রাজস্ব ফাঁকি: এনইআইআর (NEIR) হতে পারে হাজার কোটি টাকার সমাধান

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা
বিবিধ

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix