Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোনে বিরল ‘গোল্ডডিগার’ ভাইরাসের আক্রমণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
আইফোনে বিরল ‘গোল্ডডিগার’ ভাইরাসের আক্রমণ
Share on FacebookShare on Twitter

আইফোনে ‘গোল্ডডিগার’ নামে বিরল ভাইরাসের আক্রমণ হয়েছে। আইওএস অপারেটিং সিস্টেমকে টার্গেট করে এই আক্রমণ। ব্যবহারকারীদের ফেস রিকগনিশনসহ সংবেদনশীল নানা তথ্য চুরি করছে এটি।

আগ্রাসী ব্যাংকিং ট্রোজানের (ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন সংবেদনশীল তথ্য চুরি করে) গুচ্ছের একটি হল এই ভাইরাস। এটি এশিয়া প্যাসিফিক (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয়) অঞ্চলের ব্যবহারকারীদের আইফোনে দেখা গেছে।

গত বছর ভাইরাসটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে দেখা যায়। কিন্তু এটির নতুন সংস্করণ তৈরি হয়েছে, যেটি আইফোনে হামলা করে। এটি বিরল বা অস্বাভাবিক ঘটনা। কারণ, অ্যাপল অপারেটিং সিস্টেমের নিরাপত্তা দেওয়ার জন্য জন্য সুপরিচিত।

সাইবার নিরাপত্তা বিষয়ক কোম্পানি গ্রুপ– আইবি আইওএসের এই ভাইরাস প্রথম লক্ষ্য করে। গত বছরের অক্টোবরে ভাইরাসটি অ্যান্ড্রয়েড ডিভাইসে আক্রমণ করে। সেই সময় থেকে ভাইরাসটিকে এই কোম্পানি পর্যবেক্ষণ করছে এবং গোল্ডডিগার নামকরণ করে। ক্ষতিকর প্রোগ্রামটি একটি ব্যাংকিং ট্রোজান। ক্রিপ্টো ওয়ালেট, ব্যাংকিং অ্যাপ, ওই–ওয়ালেটকে লক্ষ করে হামলা করে অর্থ সম্পর্কিত তথ্য চুরি করে ট্রোজান ভাইরাস।

প্রাথমিকভাবে এটি ভিয়েতনামে পাওয়া যায় এবং পরবর্তীতে গুচ্ছ ভাইরাস হিসেবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায়।

কোম্পানিটি বলেছে, আইওএসের ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি একটি নতুন অত্যাধুনিক মোবাইল ট্রোজান খুঁজে পাওয়া গেছে। এটি ‘GoldPickaxe. iOS’ নামে চিহ্নিত করা হয়েছে। ভাইরাসটি ফেস রিকগনিশন, পরিচয় ও এসএমএসের সংবেদনশীল তথ্যও চুরি করে।

কোম্পানিটি বলছে, এই ভাইরাস তৈরি করতে ডিপফেকের মতো এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ডিপফেক, ডকুমেন্ট ও এসএমএসের ডেটা ব্যবহার করে ডিভাইসগুলো ও ব্যাংকিং অ্যাপগুলোয় হ্যাকাররা প্রবেশ করে।

টেস্টফ্লাইট অ্যাপের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। ডেভেলপারদের পরীক্ষা–নিরীক্ষা করার জন্য নতুন ফিচারগুলো এই অ্যাপে দেওয়া হয়। তবে অ্যাপল দ্রুত ভাইরাসটি সরিয়ে ফেলে। এখন ভাইরাসটি নানা উপায়ে ডিভাইসে প্রবেশ করছে।

চীনের সাইবার অপরাধী গ্রুপ এই ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে। কারণ ভিয়েতনাম ও থাইল্যান্ডের ডিভাইসগুলোতে এই ভাইরাস বেশি আক্রমণ করছে। পরবর্তীতে এটি অন্যান্য অঞ্চলে ছড়িয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

অ্যাপল এই ভাইরাস সম্পর্কে অবগত আছে। এই সমস্যা সমাধানের জন্য কাজ করছে আইফোনের প্রস্তুতকারক কোম্পানিটি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে সিম্ফনি হেলিও এস৩০
নির্বাচিত

আসছে সিম্ফনি হেলিও এস৩০

বিজনেস নিয়ারবাই নামে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের
প্রযুক্তি সংবাদ

একসঙ্গে ৩২ জনকে কল করা যাবে হোয়াটসঅ্যাপে

‘বাংলাদেশে অ্যামাজন ’—উত্তরায় সাইনবোর্ড নিয়ে সোরগোল, যা জানা গেল
ই-কমার্স

‘বাংলাদেশে অ্যামাজন ’—উত্তরায় সাইনবোর্ড নিয়ে সোরগোল, যা জানা গেল

পিএইচপি বাইক কেনা যাবে ইভ্যালিতে
অটোমোবাইল

পিএইচপি বাইক কেনা যাবে ইভ্যালিতে

ইউরোপীয় ব্র্যান্ড এসিসি’র এয়ার কন্ডিশনার বাজারে ছাড়লো ওয়ালটন
নির্বাচিত

ইউরোপীয় ব্র্যান্ড এসিসি’র এয়ার কন্ডিশনার বাজারে ছাড়লো ওয়ালটন

মেসেজিংয়ে নতুন টেক্সট ইফেক্ট যুক্ত করছে অ্যাপল
কিভাবে করবেন

ভুয়া অ্যাপ চিনবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
বিবিধ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix